হলো না শেষ রক্ষা! ব্যানার্জিদের শেষ করতে গিয়ে নিজেই অকালে প্রাণ হারালো নিশা! পৃথিবীতে আপন বলতে আর কেউ থাকলো না উজির! দুর্ধর্ষ আজকের পর্ব

ধারাবাহিক (Bengali Serial) বর্তমানে সাধারণ মানুষের নিত্যদিনের সঙ্গী। বিশেষ করে বাড়ির মা, কাকিমা, জেঠিমারা বিকেল বেলায় নিজেদের সমস্ত কাজ সেরে রেখে টেলিভিশনের (Bengali Television) সামনে বসে পড়ে নিজেদের পছন্দের ধারাবাহিকগুলি দেখার জন্য। ধারাবাহিকগুলি তাদের বিনোদনের প্রতি অংশ হয়ে ওঠে। তাই জন্য ধারাবাহিক হলো বিনোদন জগতের একটি পিলার। আর এই ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম একটি হলো জোয়ার ভাঁটা।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, নিশা ছদ্মবেশে নিজের লোকজনদের নিয়ে পৌঁছে যায় ওই গয়নার দোকানে। সেখানে গিয়ে সকলকে বন্দুক দিয়ে প্রাণ মেরে ফেলার ভয় দেখিয়ে সমস্ত গয়না লুট করতে থাকে। ঋষির দিদিও সেখানে উপস্থিত ছিল। সকলেই তো ভয় পেয়ে যায় হাতে বন্দুক দেখে। নিশা সবকিছু লুট করে নেয় নিজের গাড়িতে। ওইদিকে সকলে মিলে উজিকে নিয়ে পৌঁছে যায় বিয়ের মন্ডপে। উজি বুঝতে পারে না কিভাবে একা সবকিছু সামলাবে। শুধু দিদির কথা ভাবতে থাকে।

একে একে উজি এবং ঋষির শুভদৃষ্টি মালাবদল সবকিছু হতে থাকে। উজি কোন কিছুই মন থেকে করতে পারছে না। তার মন পড়ে আছে দিদির কাছে। দিদি কখন আসবে সেই কথাই ভাবতে থাকে। এরপর একের পর এক বিয়ের নিয়ম কানুন হয়ে যাচ্ছে। আর অন্যদিকে জিনিস আছে নকল ব্যবসায়ী ছিল তিনিও এখান থেকে বেরোনোর জন্য ছটফট করছে না। সব মিলিয়ে সবাই চিন্তায় পড়ে গিয়েছে। ওদিকে ভয় দেখিয়ে আটকে রেখে সমস্ত গয়নার লুট করে নিয়ে গাড়িতে ওঠে নিশা কিন্তু ঠিক সেই সময় সেখানে এসে উপস্থিত হয় পুলিশের গাড়ি।

পুলিশ তো প্রথমে চেকিং করতে থাকে সবকিছু। নিশা গাড়ি চালাচ্ছিল দেখে তার ড্রাইভিং লাইসেন্স আইডি সবকিছু দেখতে চাই। নিশা তো এসব কিছুই প্ল্যান করে আসেনি। ঠিক তখনই গোডাউনের ভেতর থেকে দরজা ধাক্কা দিয়ে চিৎকার করতে থাকে ঋষির দিদি। তার চিৎকার শুনে পুলিশ ছুটে যায়। ঋষির দিদি জানায় যারা গাড়িতে রয়েছে তারা সব গয়না লুট করে নিয়ে পালাচ্ছে। এরপর পুলিশ গাড়ি নিয়ে নিশাদের ধাওয়া করে। নিশাও ভয়ে জোরে গাড়ি ছোটায়।

আরও পড়ুনঃ ফের শুরু লড়াই! পরম বন্ধু থেকে ভয়ঙ্কর শত্রু রায়ান-পারুল! প্রতিপক্ষকে নিজের হাতেই বরণ করে নিল রায়ান! দুর্ধর্ষ আজকের পর্ব

ওদিকে চিন্তায় উজির চোখ মুখ শুকিয়ে গেছে। ঋষির কাকিমা নিশাকে সারা সন্ধ্যে দেখতে না পেয়ে বেশ সন্দেহ করছে। ঋষির দিদি তখনই শঙ্খকে ফোন করে সবটা জানায়। শঙ্খ তো সব শুনে অবাক হয়ে যায়। তার চিৎকার শুনে উজিও ভয় পেয়ে যায়। বোনকে আর বাঁচাতে আসতে পারল না নিশা। ঋষিদের ক্ষতি করতে গিয়ে নষ্ট হয়ে গেলো সবকিছু। দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button