নিজের মায়ের মুখ দেখতে চায় না বুবলাই! হাসপাতালে কমলিনীর সঙ্গে একি করলো বুবলাই! দুর্ধর্ষ আজকের পর্ব!

স্টার জলসার (Star jalsha) শুরু হওয়া ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, কমলিনীর শাশুড়ি সমানে অশুভ কথা বলে যাচ্ছে। আর কমলিনী কিছুতেই নিজের মনকে শান্ত করতে পারছে না। ছেলে মৃত্যুর সাথে লড়াই করছে কোন মা এসব কথা শোনার পরিস্থিতিতে থাকতে পারে না। তাই নতুন সঙ্গে সঙ্গে কমলিনীদের নিয়ে ছোটে হাসপাতালের উদ্দেশ্যে। সেখানে আগে থেকে বর্ষা এবং তার বাড়ির লোকজন উপস্থিত ছিল। নতুনদের সেখানে দেখে তো তারা ভীষণ বিরক্ত হয় এবং চিৎকার-চেঁচামেচি শুরু করতে থাকে তাদের দেখে। এরপরে ডাক্তার এসে জানায় অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে বুবলাই তাই সেগুলো রক্তে মিশে গেছে এখন সেগুলো পরিষ্কার করা হচ্ছে কিন্তু যতক্ষণ না সেগুলো বের করা যাচ্ছে ভেতর থেকে ততক্ষণ পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।

কমলিনী ছেলের এই পরিস্থিতির কথা শুনে নিজেকে আর ঠিক রাখতে পারেনা, কান্নায় ভেঙে পড়ে। আর এদিকে বর্ষার বাবা জেঠু সবাই মিলে সমানে নতুন এবং কমলিনীকে অপমান করতে থাকে। তাদের বিয়ে নিয়ে নোংরা নোংরা কথা বলতে থাকে তাদের। কমলিনী কোনো কথা বলার অবস্থাতেই নেই কিন্তু নতুন প্রতিবাদ করে। স্পষ্ট জানিয়ে দেয় যদি তার স্ত্রীকে অপমান করা হয় তাহলে সে আইনি পদক্ষেপ নেবে। ওদিকে কমলিনীর বাপের বাড়ির লোকজন চলে আসে হাসপাতালে। সকলেই বুবলাইয়ের জন্য প্রার্থনা করছে।

অবশেষে বহু সময় অপেক্ষা করার পর ডাক্তার এসে জানায় বুবলাইয়ের জ্ঞান ফিরেছে। যে কোন একজন তার সাথে দেখা করতে যেতে পারবে। কমলিনী তো কান্নাকাটি করতে থাকে বুবলাইকে দেখার জন্য। কিন্তু বর্ষা কোনভাবেই কমলিনীকে ভেতরে ঢুকতে দেয় না। সে নিজের স্ত্রী এর অধিকারে সবার প্রথমে ভেতরে ঢুকে যায়। কমলিনী কান্নাকাটি করতে থাকে ভেতরে যাওয়ার জন্য কিন্তু বর্ষার বাবা জেঠুও সমানে খারাপ ব্যবহার করছে।

বর্ষা দেখা করতে গেলে গিয়ে বুবলাইকে তার মায়ের নামে সমানে খারাপ কথা বলে যায়। এমনকি কমলিনীকে নিয়ে মিথ্যা কথাও বলে। কমলিনী যে সারারাত হাসপাতালেই ছিল সে কথা জানতে দেয় না। বলে কমলিনী এবং নতুন ফুলশয্যা শেষ করে সকাল বেলা এসেছে বুবলাইকে দেখতে। আর এসব কথা শুনে আরও উত্তেজিত হয়ে পড়ে বুবলাই। তার শরীর আরো খারাপ করতে শুরু করে। তখন ডাক্তার জানায় বুবলাইয়ের সামনে কোন কথা বলা যাবে না যাতে তার শরীর খারাপ হয়। কিন্তু বর্ষার সময় তার মায়ের বিরুদ্ধে কথা বলে যায়।

আরও পড়ুনঃ সফল হলো রায়ানের পরিকল্পনা! পারুলকে ফাঁসানোর পিছনে রয়েছে শিরিন ও তার মা! জানতে পারলো রায়ান! দুর্ধর্ষ আজকের পর্ব

বুবলাই বলে তার মা যেন তার সঙ্গে দেখা করতে না আসে। আজ থেকে তার মা তার কাছে মৃত। সে জানবে তার মা অনেকদিন আগেই মরে গিয়েছে। বর্ষা এ কথা শুনে তো মনে মনে ভীষণ খুশি হয়। আর বুবলাইকে বলে সে দেখে রাখবে যাতে তার মা তার সাথে দেখা করতে না আসতে পারে। বর্ষা যখন বাইরে বেরিয়ে আসে তখন কমলিনী যেতে চায় বুবলাইয়ের কাছে কিন্তু বর্ষা বাধা দেয় এবং জানিয়ে দেয় তার সঙ্গে দেখা করতে চায় না বুবলাই। তারপর ডাক্তার এবং নার্স বুবলাইয়ের সাথে কথা বলে তার মা দেখা করতে চাইছে। কিন্তু বুবলাই স্পষ্ট জানিয়ে দেয় সে তার মায়ের সাথে দেখা করতে চায় না। এসব শুনে কমলিনী তো ভীষণভাবে ভেঙে পড়েছে। এবার দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button