সফল হলো রায়ানের পরিকল্পনা! পারুলকে ফাঁসানোর পিছনে রয়েছে শিরিন ও তার মা! জানতে পারলো রায়ান! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, পুলিশ অভিযোগ করে পারুল সাউথ ইন্ডিয়া গিয়ে আয়াপ্যানের দলের সাথে হাত মিলিয়েছে এবং সেখানকার এক পুলিশ অফিসারকে মারার প্ল্যান করেছে। তাই তাকে শাস্তি পেতেই হবে। অনেক অনুরোধ করার পর পারুলের সাথে পাঁচ মিনিটের জন্য দেখা করতে দেয়া হয় রায়ানকে। পারুল রায়ানকে জানায় আগের দিন রাতে তার সাথে কি কি হয়েছে। কিভাবে সে এখানে এসে পড়েছে। পারুল বুঝতে পারে এটা একটা ষড়যন্ত্র কেউ ইচ্ছে করে পারুলকে বিপদে ফেলেছে। আসলে এই গোটা ঘটনার পেছনে রয়েছে শিরিনের মা। শিরিনের মা সমস্ত প্ল্যান করে পারুলকে ইচ্ছে করে ফাঁদে ফেলেছে। কিন্তু রায়ান পারুলকে কথা দেয় সে ঠিক পারুলকে উদ্ধার করে নিয়ে যাবে, তাকে নির্দোষ প্রমাণ করবে।

পরেরদিন আবারো রায়ান যায় পারুলের সাথে দেখা করতে। গোপাল রুক্মিণী চলে এসেছে পারুলের জন্য। এদিকে রায়ানের মা তাকে কিছুতেই যেতে দেবে না কিন্তু রায়ান জোর করে পারুলের কাছে ছুটে যায়। আর পারুলের সাথে দেখা করে ভরসা দেয় সে যেভাবেই হোক পারুলকে উদ্ধার করবে। পারুল তো বুঝতে পারে না রায়ান এই সবকিছু একা কিভাবে সামলাবে। কারণ যেভাবে পারুলের উপর অভিযোগ আনা হয়েছে সেখানে বড় বড় উকিলরা হাল ছেড়ে দিচ্ছে সেখানে রায়ান কি করবে কিছুই বুঝতে পারে না। এরপর রায়ান পারুলের জন্য যে তার বই খাতা নিয়ে এসেছিল সেগুলো তুলে দেয় হাতে। রায়ান জানে পারুল পড়াশোনার মধ্যে থাকলে ভালো থাকবে। তাই জন্য হাতে সমস্ত বই খাতা তুলে দেয়। পারুলও তার বই খাতা পেয়ে ভীষণই খুশি। এখানে বসে এবার সে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে যতটা সময় আছে।

কিন্তু রায়ানের হাবভাব পারুলের ভালো লাগেনা, তার মনে হয় রায়ান যেন কোন একটা গন্ডগোল করতে চলেছে। পারুল তো পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, পড়াশোনার দিকে মনোযোগ দিলে তার অন্যান্য দিকে খারাপ চিন্তা ভাবনা মাথায় আসবে না। এভাবে সারারাত জেগে পড়তে থাকে। এরপর হঠাৎ করে ভোরবেলা একটা দুঃস্বপ্ন দেখে পারুল। পারুল স্বপ্নে দেখে তাদের সবাইকে চোখ বন্ধ করে এক জায়গায় নিয়ে যাওয়া হয়, আর সেখানে গিয়ে এনকাউন্টার করে দেওয়া হয়। আর তখনই ঘুম ভেঙ্গে যায় পারুলের। পারুল তো শুনে ভয় পেয়ে যায়। তারপরে তাদের কোর্টে যাওয়ার সময় চলে আসে, পারুলকে এবং বাকিদের নিয়ে কোর্টের উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ।

আরও পড়ুনঃ ফুলকির প্রাণ বাঁচাতে নিজের প্রাণ দিলো পারমিতা! রুদ্রর ষ’ড়যন্ত্রে শেষ হয়ে গেল সবকিছু! দুর্ধর্ষ আজকের পর্ব

ওইদিকে রায়ান মল্লার গোপাল সবাই মিলে প্ল্যান করেছে পারুলদের কোর্টে যাওয়ার গাড়ি হাইজ্যাক করা হবে। এছাড়া পারুলকে বাঁচানোর আর কোনো উপায় নেই। সেই প্ল্যান মতই তারা সকলে ঘটনাটা সাজায়। পুলিশও রায়ানদের ফাঁদে পা দেয়। আর সেই সুযোগে পারুলদের গাড়ি নিয়ে পালায় তারা। পারুল তো ছদ্দবেশী রায়ানদের দেখে অবাক হয়ে যায়। এর পরে ওই দলের বাকি লোকদের বন্দুকের ভয় দেখিয়ে সত্যি কথা স্বীকার করতে বলে তারা। তখন জানায় শিরিন এবং শিরিনের মা পারুলকে ফাঁসানোর জন্য এ সমস্ত প্ল্যান করেছে। এবার দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button