বোনকে বাঁচাতে গিয়ে নিজেই মৃ’ত্যুর কোলে ঢলে পড়ল নিশা! সম্পর্কের জটিলতায় চিরতরে ফেঁসে গেল উজি! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো!

বিনোদন জগতের গুরুত্বপূর্ণ অংশ হলো ধারাবাহিক (Bengali Serial)। আর এই ধারাবাহিক হলো সাধারণ মানুষের ভালো থাকার অন্যতম মাধ্যম। আর এই ধারাবাহিকগুলোর জন্যই বিকেল বেলাটা জমজমাট হয়ে ওঠে। ধারাবাহিকতে প্রতিদিন থাকে নতুন নতুন চমক। আর দর্শক তা ভালোভাবে উপভোগ করেন। টেলিভিশনের পর্দায় (Bengali Television) এখন নানান ধরনের ধারাবাহিক হয়।
বর্তমানে বেশিরভাগ ধারাবাহিকগুলি হয় নারীকেন্দ্রিক। নারীদের ঘিরে ধারাবাহিকের নানান গল্প ফুটিয়ে তোলা হয়। সেরকমই আরও একটি নারীকেন্দ্রিক ধারাবাহিক শুরু হয়েছে জি বাংলার পর্দায়। ধারাবাহিকের নাম জোয়ার ভাঁটা। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী আরাত্রিকা মাইতি এবং অভিনেত্রী শ্রুতি দাসকে। কিছুদিন হলো ধারাবাহিকের প্রথম পর্ব সম্প্রচারিত হয়েছে টিভির পর্দায়।
এই ধারাবাহিকের হাত ধরে দীর্ঘ কয়েক বছর পর টেলিভিশন জগতে ফিরছেন শ্রুতি দাস। গত দেড় বছর ধরে অভিনেত্রীকে টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে না। শেষবার থেকে রাঙ্গা বউ ধারাবাহিকে দেখা গিয়েছিল জি বাংলার পর্দায় অন্যদিকে আরাত্রিকা কিছুদিন আগেই তার মিঠিঝোরা ধারাবাহিক শেষ করেছে।
বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে উজি ঋষির বিয়ের সব আয়োজন করা হয়েছে। সংগীত, মেহেন্দির আয়োজন ধুমধাম ভাবে পালন করা হয়েছে। সকালে দধিমঙ্গল, গায়ে হলুদ সবকিছুর আয়োজন নিয়ম মেনে হচ্ছে। আর উজির এসব একেবারেই পছন্দ হচ্ছে না। তার বারবার মনে হচ্ছে সে অন্যায় করছে সকলের সাথে তাই জন্য ভীষণভাবে ভয় পেয়ে আছে। দিদিকে বারবার করে সাবধান করছে যাতে কোনরকম বিপদ না হয়। কিন্তু বিয়ে দিন ঘটে বিরাট বড় দুর্ঘটনা, আর তারই প্রোমো ভিডিও প্রকাশ্যে এসেছে সকলে সামনে।
আরও পড়ুনঃ ‘আমি বিরক্ত, ওর সাথে কেনো যে কাজ করতে হচ্ছে…বাধ্য হয়ে করছি!’ কেন অভিনেতা বিভানের উপর বিরক্ত ঐশী? সাক্ষাৎকারে কি বললেন অভিনেত্রী?
ভিডিওতে দেখা যাচ্ছে, নিশা সমস্ত কিছু লুট করে নিয়ে পালাচ্ছে। আর তখনই নিশার গাড়ির পেছনে পুলিশের গাড়ি ধাওয়া করছে। নিশা পুলিশের থেকে রুদ্ধশ্বাসে পালাচ্ছে। আর ওদিকে বিয়ে শুরু হয়ে গিয়েছে। ঋষির উজির মধ্যে মালা বদল হচ্ছে। উজি মনে মনে ভাবছে তার দিদি কখন আসবে কখন তাকে এই সব থেকে উদ্ধার করবে। কিন্তু ওদিকে পুলিশের হাত থেকে বাঁচতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়ে নিশা। রাস্তার ধার থেকে একেবারে নিচের দিকে গড়িয়ে পড়ে যায় নিশার গাড়ি। আর এই প্রোমো ভিডিও দেখে তো দর্শকের চক্ষু ছানাবড়া। বোনকে বাঁচাতে পারবে কি নিশা নাকি তার আগে নিজে মৃত্যুর মুখে ঢলে পড়বে? দেখা যাক কি হয় আগামী পর্বে।

