‘কুলাঙ্গার জানতাম, এখন দেখছি কাপুরুষও’- মায়ের ভালো সহ্য করতে পারল না বুবলাই! মায়ের খুশি দেখে জ্ব’লে পুড়ে নিজেকেই শেষ করে দিচ্ছে সে! এমন ছেলে যেন কারোর না হয়, দাবি দর্শকদের!

লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) লেখা আরেকটি অসাধারণ গল্প নিয়ে স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হয়েছে চিরসখা (Chirosokha) ধারাবাহিক। ধারাবাহিকটি বেশ কিছুদিন হল টেলিভিশনের পর্দায় শুরু হয়েছে। শুরুর সময় থেকে ধারাবাহিকটি দর্শকদের বেশ পছন্দের হয়ে উঠেছে। বর্তমানে জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে দর্শক মহলে। এই জন্য বেশ ভালো ফলাফল করছে টিআরপি তালিকায়।

বর্তমানে ধারাবাহিকের পর্ব একেবারে জমজমাট। অবশেষে নতুন কমলিনীর সম্পর্ক পরিণতি পেয়েছে আইনিভাবে। নতুন কমলিনী এখন স্বামী-স্ত্রী। সকলের সামনেই সিঁদুর দান হয়েছে তাদের। সকলের সামনে যখন এই সত্যিটা প্রকাশ পায় তখন অনেকেই এটা মেনে নিতে পারেননি আবার অনেকেই এই নিয়ে ভীষণ খুশি। কারণ তারা বহুদিন ধরে এটাই চাইছিল।

কিন্তু কমলিনীর বড় ছেলে বুবলাই তো কোনদিনই নতুন এবং তার মায়ের সম্পর্ক মেনে নিতে পারেনি। তার মায়ের সুখ সে কোনদিনই সহ্য করতে পারেনি। নতুন কমলিনী যখন বন্ধু ছিল একে অপরের তখনও তাদের সহ্য করতে পারত না। এখন আরও পারছে না। তাই জন্য ভুল পদক্ষেপ নিয়ে ফেলেছে সে। মায়ের উপরে রাগ থেকে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে বুবলাই।

এক শিশি ঘুমের ওষুধ খেয়ে নিজেকেই কষ্ট দিচ্ছে সে। মাকে কষ্ট দিতে গিয়ে নিজের উপরে অত্যাচার করছে। আর এই দৃশ্য দেখে দর্শক তো ভীষণই ক্ষেপে উঠেছে চরিত্রটির উপরে। এভাবে কোন সন্তান তার মায়ের সুখ কেড়ে নেওয়ার জন্য যে নিজেকে কষ্ট দিতে পারে সেটা ভাবতে পারেনি কেউ। কমলিনী এত বছর শুধু কষ্ট করে গিয়েছে। অন্যের জন্য নিজের জীবন সব ইচ্ছে স্বপ্ন অপূর্ণ রেখেছে। আর সেখানে এখন যখন কমলিনী নতুন জীবন শুরু করতে চাইছে সেখানে তার ছেলে বাধা হয়ে দাঁড়াচ্ছে।

আরও পড়ুনঃ দিদির একটা ভুলে ঋষির হাতের মালা হয়ে উঠল উজির গলার ফাঁ’স! সর্বনাশ ঘটিয়ে বসল নিশা! দুর্ধর্ষ আজকের পর্ব!

ধারাবাহিকে বুবলাই চরিত্রটা দর্শক একেবারেই পছন্দ করছে না প্রথম দিন থেকেই। সে তার মায়ের প্রতি অবিচার করে এসেছে। তার মাকে এতোটুকু শান্তি দেয়নি। মায়ের সাথে খারাপ ব্যবহার অন্যায় অবিচার করেছে আর এখন যখন মায়ের সুখের দিন এসেছে এখনো মাকে শান্তি দিল না সে। দেখা যাক কি হয় আগামী পর্বে।A

Back to top button