দিদির একটা ভুলে ঋষির হাতের মালা হয়ে উঠল উজির গলার ফাঁ’স! সর্বনাশ ঘটিয়ে বসল নিশা! দুর্ধর্ষ আজকের পর্ব!

সদ্য শুরু হওয়া বাংলার জনপ্রিয় কিছু ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে অন্যতম হলো জোয়ার ভাঁটা (Jowar Bhanta)। জি বাংলার (জেক Bangla) পর্দায় মাত্র কয়েকদিন হয়েছে ধারাবাহিকটি শুরু হয়েছে। ইতিমধ্যেই কিন্তু একটু একটু করে দর্শকদের মনে জায়গা তৈরি করে নিচ্ছে দুই বোন নিশা এবং উজি। দুই বোনের ভিন্ন জীবনের গল্প তুলে ধরা হচ্ছে ধারাবাহিকে। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি, শ্রুতি দাস এবং অভিনেতা অভিষেক বীর শর্মা।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, নিশা উজিকেও ভালো করে বুঝিয়ে দিচ্ছে কিভাবে তারা প্ল্যান সফল করবে নিজেদের। আর তখনই হঠাৎ করে তাদের কথা আড়াল থেকে শুনে নেয় ঋষি। তখনই হট করে নিশা তাদের কথা ঘুরিয়ে দেয় এবং জানাই তারা সকালে মর্নিং ওয়াকে যাওয়ার কথা বলছিল আর সেই কথা শুনে ঋষি তাদের সাথে মর্নিং যাওয়ার অনুরোধ জানায়। কিন্তু নিশার সকালে অন্য প্ল্যান করে রেখেছে।

আর এই সবার মাঝেই ঋষি উজির সুন্দর পারফরম্যান্স শুরু হয়ে যায়। ঋষি গানে নাচের মাধ্যমে উজিকে নিজের মনের কথা বুঝিয়ে দেয়। ঋষির চোখের দিকে তাকালে উজি যেন অন্য জগতে হারিয়ে যায়। কখনোই মনে হয় না ঋষি খারাপ মানুষ। কিন্তু বাবার মৃত্যু, তাদের ভুল ধারণা ঋষির প্রতি উজির মন বিষাক্ত করে দিয়েছে। পারফরমেন্সের শেষে ঋষি উজিকে ফুলের তোড়া দিয়ে সকলের সামনেই মনের কথা জানায়। আর সেই ফুলের তোড়ার সাথে ওই লাইটের কানেকশন করা ছিল, যেই তার কেটে দিয়েছে বন্যা।

ঋষি ওই লাইট জ্বালাতে গিয়ে দেখে লাইটের সুইচ দেওয়া সত্ত্বেও লাইট জ্বলছে না। এরপর ঋষির বোন এসে দেখে সেই লাইটের তার কেটে দেওয়া হয়েছে। কেউ ইচ্ছে করে যে এই কাজ করেছে সেটা বোঝাই যাচ্ছিল। সকলেই তো এই ঘটনা শুনে অবাক হয়ে যায়। কিভাবে এমন ঘটনা ঘটলো কেউই বুঝতে পারে না। স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ ইচ্ছে করে ঋষি উজির ক্ষতি করার জন্যই এমন কাজ করেছে। নিশা তো এই ঘটনায় ক্ষেপে ওঠে ব্যাপক।

আরও পড়ুনঃ কমলিনীকে ভালোবাসায় ভরিয়ে দিল নতুন! সুখের স্বপ্নে পা রাখতে ছেলের মৃ’ত্যু সংবাদ! দুর্ধর্ষ আজকের পর্ব

এদিকে বন্যাকে ঠিকই চিনতে পেরেছে তার মাসি অর্থাৎ ঋষির কাকিমা। তিনি বন্যাকে টানতে টানতে নিয়ে আসে সেইখান থেকে। আর বন্যার এই কান্ড দেখে তো তিনি অবাক। তিনি এসবের মধ্যে একেবারেই যুক্ত ছিলেন না। আসলে উজির সাথে ঋষির বিয়েটা কিছুতেই মেনে নিতে পারছে না বন্যা। তাই জন্য বদলা নিতে চলে এসেছে। ঋষির কাকিমা তো কোনো রকমে বন্যাকে বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত নিশা সেটা দেখে ফেলে। আর সে বোনের ক্ষতি সহ্য করবে না তাই জন্য সিসিটিভি ফুটেজ জোগাড় করে এনে ঠিক সকলের সামনে সেটা চালিয়ে দেখায়। আর ফুটেজে দেখা যায় বন্যা এসেছিল এই কাজ করতে। আর ঋষির কাকিমাকেও তার সঙ্গে দেখা যায়। নিশা তো রেগে গিয়ে ওভার অ্যাকটিং করতে গিয়ে বলেই ফেলে তার বোনের সাথে ঋষির বিয়ে দেবে না। তখনই তো সকলে উঠে পড়ে লাগে ঋষি জানিয়ে দেয় সে উজিকেই বিয়ে করবে আর দরকার হলে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করবে। কিন্তু এটা তো নিশা প্ল্যানে ছিল না। তাই কোনো রকমের বিষয়টা ম্যানেজ দেয়। পরের দিন বিয়ের মন্ডপে বসে উজি। এদিকে নিশার কোন পাত্তা নেই। দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button