আপনি কি জানেন কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী পিংকি নন, সেও একজন জনপ্রিয় অভিনেত্রী! সাত বছরের বিয়ে ভেঙে যায় কিন্তু কেউ জানতেও পারে নি, সম্প্রতি অভিনেত্রী নিজেই জানান সে কথা

টলিউডের জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক। মূলত কমেডিয়ান চরিত্রে তাকে দেখা যায়। তবে যতটা সহজ ভাবে তিনি অভিনয় করেন তার জীবনটা ততটাও সহজ নয়। প্রথম জীবনে অভিনেতা অভিনেত্রীদের চুল কাটার কাজ করতেন কাঞ্চন মল্লিক। তারপর একদিন সুযোগ পেয়ে গেলেন ধারাবাহিকে। সেখান থেকে পদার্পণ করলেন বাংলা সিনেমায় জীবন তৈরি হয়ে গেল কাঞ্চনের।

কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ার হট টপিক হয়ে উঠেছিল টলিউড (Tollywood) অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) বৈবাহিক সম্পর্কের ভাঙ্গনের প্রসঙ্গটি। সহ অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কজনিত অভিযোগ হেনে কাঞ্চনের বিরুদ্ধে সরব হয়েছিলেন তার স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। এবার কাঞ্চনের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়া প্রসঙ্গে মুখ খুললেন কাঞ্চনের প্রাক্তন স্ত্রী।

প্রথম জীবনেই তিনি বিয়ে করেছেন তার একসহ অভিনেত্রীকে। তার নাম অনিন্দিতা দাস ঠিকই শুনেছেন অভিনেত্রী পিংকি বন্দ্যোপাধ্যায় নন অনিন্দিতা ছিলেন কাঞ্চনের প্রথম স্ত্রী। তবে কাঞ্চনের সঙ্গে অনিন্দিতার সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। জানা যায় কোন এক অজ্ঞাত কারণে কাঞ্চন এবং অনিন্দিতার সম্পর্কে ফাটল ধরে।

Anindita Das

পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের আগে কাঞ্চন যে অনিন্দিতা দাসকে বিয়ে করেছিলেন, এই তথ্য অনেকেরই অজানা। বহু বছর আগেই তাদের সম্পর্ক ভেঙেছে। তবে সম্পর্ক ভাঙ্গনের আগে প্রায় সাড়ে সাত বছর সংসার করেছিলেন তারা। যদিও এই বিষয়টি ধামাচাপা পড়ে গিয়েছিল। কিন্তু সাম্প্রতিককালে আনন্দবাজার অনলাইনের কাছে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে অনিন্দিতা দাস নিজের জীবনের সেই পুরোনো অধ্যায় প্রসঙ্গে মিডিয়ার সামনে মুখ খুললেন।

কাঞ্চন মল্লিকের প্রথমা স্ত্রী নিজেও একজন অভিনেত্রী। কালার্স বাংলার ‘দত্ত অ্যান্ড বৌমা’ সিরিয়ালে নায়িকার মায়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। পাশাপাশি আরও দুটি ধারাবাহিক ‘কন্যাদান’ এবং ‘রোজা’তেও দেখা মিলেছে তার। এই ইন্ডাস্ট্রিতে তার কোনও গডফাদার নেই। তবুও বিদেশে পড়ানোর মতো নিশ্চিত চাকরি ছেড়ে এই অনিশ্চয়তার পথকেই বেছে নিয়েছেন অভিনয়কে ভালোবেসে। বর্তমানে ‘গৌরী এলো’ ধারাবাহিকে গৌরীর শাশুড়ির ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে।

Back to top button