অহনার মুখোশ টেনে খুলে দিল ফুলকি! অরণ্য সামনে ফাঁস হয়ে গেল অহনার সব কারসাজি! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকগুলোর (Bengali Serial) মধ্যে অন্যতম জনপ্রিয় হল ফুলকি (Phulki)। দীর্ঘদিন ধরে এই ধারাবাহিক দর্শকদের মন জয় করে আসছে। প্রতি সপ্তাহে ভালো ফলাফল করে ফুলকি। ধারাবাহিকের দিব্যানী এবং অভিষেক প্রথমবার জুটি বেঁধেছে। তবে প্রথমবার জুটি বেঁধেই দর্শকদের বেশ প্রিয় জুটি হয়ে উঠেছে তারা। বর্তমানে ধারাবাহিকের গল্প একেবারে জমজমাট হয়ে উঠেছে। চলুন জেনে নেওয়া যাক ধারাবাহিকের আগামী পর্বে কি হতে চলেছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, অহনা তো অসাধারণ গান করে তাক লাগিয়ে দেয় সবাইকে। এরপর আসে অরণ্যর পালা। অরণ্য স্টেজে এসে যেইমাত্র গান শুরু করবে তখনই তার গলার স্বর আটকে যায়। অনেক চেষ্টা করে সে কিন্তু কোন ভাবেই তার গলার স্বর বেরোয় না। আর সকলেই তো অরণ্যকে দেখে চিন্তায় পড়ে যায়। বিচারকের কাছে কিছুটা সময় চেয়ে নেয় হয় অরণ্যর জন্য। আর তখনই পিয়ালের বউ পায়েল বলে অহনার ঘরের সামনে এক না বিষাক্ত পাতা পড়ে থাকতে দেখেছে। এবারে তো ফুলকির সন্দেহ শুরু হয়।

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali television, Phulki New Episode, Devyani Mondal, Abhishek Bose, Actress , Actor, Phulki Today's Episode 4 November, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, ফুলকি নতুন এপিসোড, দিব্যানি মন্ডল, অভিষেক বোস, অভিনেতা, অভিনেত্রী, ফুলকি ৪ নভেম্বর এপিসোড

তবে এখন অহনাকে শাস্তি দিয়ে সময় নষ্ট করলে হবে না আগে অরণ্যকে সুস্থ করতে হবে। তাই ফুলকি পায়েলের কাছেই এর সমাধান জানতে চায়। পায়েল তার প্রফেসরের থেকে খোঁজ নিতে যায়। ওদিকে অর্গানাইজারের লোকজন মিলে অরণ্যকে সুস্থ করতে চাইছে। এরপর অরণ্য কাগজে ফুলকির নাম লিখে তার সঙ্গে দেখা করতে চায়। অর্গানাইজারের লোকজন মিলে নিয়ে যায় ফুলকিকে। পায়েলও এসে হবে তেঁতুল জল খাওয়ালে বিষক্রিয়া কেটে যাবে। এরপর সবাই মিলে তার ব্যবস্থা করতে থাকে, ওদিকে ডাক্তারকেও খবর দেওয়া হয়েছে।

তেঁতুল জল খেয়ে অরণ্যর গলার স্বর আসতে আসতে ফিরতে থাকে। ওইদিকে বিচারকেরা আর বিশেষ অপেক্ষা করতে পারছে না। তাই বিজয়ী হিসেবে তারা অহনার নাম ঘোষণা করে দিতে চায়। যখন বিজয়ী হিসেবে অহনার নাম ঘোষণা করা হবে ঠিক তখনই অরণ্য গান গেয়ে ওঠে। আর সকলেই অবাক হয়ে যায়। অরণ্যর গান শুনে সকলে তাদের মতামত পাল্টায়।

আরও পড়ুনঃ নতুন-কমলিনীর বিয়ে না মানতে পেরে আ’ত্মহত্যা করলো বুবলাই! সন্তানের জীবন নাকি নিজের ভালো থাকা! কোনটা বেছে নেবে কমলিনী? প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো

আবার করে অহনা অরণ্যর মধ্যে প্রতিযোগিতার আয়োজন করা হয়। অহনা তো বুঝতেই পারে না কিভাবে অরণ্যর গলা এত তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তারপর বাধ্য হয়ে অহনাকে আবারো পরীক্ষা দিতে হয়। কিন্তু অরণ্যর সামনে হারতে হয় শেষপর্যন্ত। প্রতিযোগিতা শেষে ফুলকিকে মঞ্চে ডেকে ধন্যবাদ জানায় অরণ্য। আর ফুলকি শেষে অহনাকে সাবধান করে দেয়। আর অরণ্যকেও সব সত্যি জানিয়ে দেয়। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button