সূর্য দীপার ম্যাজিক ফেল এবার রাজের মুকুট জ্যাস সান্যালের মাথায়! বিরাট রদবদল টিআরপি তালিকায়, কোন কোন ধারাবাহিক রয়েছে প্রথম পাঁচে?

প্রত্যেক বৃহস্পতিবার এর মতো এই সপ্তাহেও বেরিয়ে গেল টিআরপি তালিকা। বাংলা টেলিভিশনের দর্শকরা এই তালিকার জন্য মুখিয়ে থাকে সারা সপ্তাহ জুড়ে। কারণ এই তালিকার দ্বারাই প্রকাশ পায় সারা সপ্তাহ ধরে কোন ধারাবাহিক দর্শকদের মন জয় করতে সফল হল। দীর্ঘদিন ধরে এই টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করে রেখেছিল স্টার জলসার অনুরাগের ছোঁয়া। কিন্তু এবার অনুরাগের ছোঁয়াকে হারিয়ে দিল অন্য এক ধারাবাহিক।

প্রসঙ্গত টিআরপি তালিকায় সবসময় বাংলা টেলিভিশনের দুই প্রথম সারির চ্যানেল স্টার জলসা এবং জি বাংলার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। এবার স্টার জলসার বেঙ্গল টপারের তকমা ছিনিয়ে নিল জি বাংলা। এই সপ্তাহে টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করেছে জি বাংলার ধারাবাহিক জগদ্ধাত্রী।

শুরুর প্রথম থেকেই এই ধারাবাহিক টিআরপি তালিকায় বেশ ভালই ফল করে এসেছে। কিন্তু নতুন বছর পড়ার পর থেকে অনুরাগের ছোঁয়া একবারের জন্যও জগদ্ধাত্রীকে টপকাতে দেয়নি নিজেকে। এই সপ্তাহে সেটা টকে গেছে জগদ্ধাত্রী আর তারপরেই ভক্তদের মধ্যে থেকে উঠে এসেছে নানা রকমের ক্ষোভ। অনুরাগের ছোঁয়ার ভক্তদের মত জগদ্ধাত্রী নিজের ডিটেকটিভ গল্প দিয়ে টিআরপি জানতে না পেরে এবার বিয়ের ট্র্যাক এনে শীর্ষস্থান দখল করলো।

প্রসঙ্গত এই মুহূর্তে জগদ্ধাত্রীতে দেখানো হচ্ছে সাংভির বিয়ে। বেশ জমজমাটি প্রতিদিনের পর্বের সাথে সাথে টানটান উত্তেজনা থাকছে গল্পে। যার জন্য এই ধারাবাহিক এখন শীর্ষস্থান দখল করেছে বলে মনে করছে অনেকে। আবার উল্টোদিকে জগদ্ধাত্রীর ভক্তরা বলছে যে অনুরাগের ছোঁয়ার একঘেয়ে গল্প থেকে জগদ্ধাত্রী অনেক ভালো হচ্ছে যার ফলেই টিআরপি তালিকায় এই পরিবর্তন।

এই সপ্তাহের বাংলার সেরা ৫

১ম •• জগদ্ধাত্রী ৮.০

২য় •• অনুরাগের ছোঁয়া ৭.৯

৩য় •• নিম ফুলের মধু ৭.৮

৪র্থ •• গৌরী এলো ৭.৫

৫ম •• পঞ্চমী ৬.৪

Back to top button