কারেন্ট শক দিয়ে উজিকে মারার চেষ্টা ঋষির বাড়ির লোকের! আসল অপরাধীকে হাতেনাতে ধরল নিশা! দুর্ধর্ষ আজকের পর্ব

সদ্য শুরু হওয়া বাংলার জনপ্রিয় কিছু ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে অন্যতম হলো জোয়ার ভাঁটা (Jowar Bhanta)। জি বাংলার (জেক Bangla) পর্দায় মাত্র কয়েকদিন হয়েছে ধারাবাহিকটি শুরু হয়েছে। ইতিমধ্যেই কিন্তু একটু একটু করে দর্শকদের মনে জায়গা তৈরি করে নিচ্ছে দুই বোন নিশা এবং উজি। দুই বোনের ভিন্ন জীবনের গল্প তুলে ধরা হচ্ছে ধারাবাহিকে। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি, শ্রুতি দাস এবং অভিনেতা অভিষেক বীর শর্মা।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, ঋষি এবং উজির মেহেন্দি অনুষ্ঠানে মেতে ওঠে সকলে। ওদিকে বারো কোটি টাকার একটা অর্ডার পেয়েছে ঋষির দিদি। সেই গয়না কিভাবে লুট করা যায় তার প্ল্যান করছে ভানুর সাথে। ভানু তো সমস্ত লোকজন লোকেশন সব রেডি করে এসেছে। সবকিছু জানিয়ে দেয় নিশাকে। নিশা ভানুকে তার প্ল্যান মত চলতে বলে তাহলে সব দিক থেকেই তারা জিনিসপত্র লুট করতে পারবে।
কিন্তু ভানু এবং উজি দুজনেই নিশাকে বারণ করে এত কিছু করার জন্য। যে কোন একটা দিক থেকে তারা যদি ঋষিদের ব্যবসা নষ্ট করে তাহলে ধরা পড়ে চান্স নেই কিন্তু যদি সব দিক থেকে এভাবে লুট করতে থাকে তাহলে যে কোন ভাবে তাদের বিপদ আসতে পারে। কিন্তু নিশার এতটাই লোভ তার সবকিছু চাই। উজি দিদিকে বলে এমনিতেই অনেক জটিলতার মধ্যে জড়িয়ে পড়েছে সে নতুন করে আর কোন জটিলতা চায় না।
তারপর বাড়ির লোকজন নিশা সকলেই এক এক করে মেহেন্দির অনুষ্ঠানের নাচে মেতে ওঠে। সকলেই সুন্দর পারফরমেন্সের মাধ্যমে মাতিয়ে তোলে সুন্দর সন্ধ্যা। আর এদিকে উজির ক্ষতি করতে আসে ঋষির কাকিমার দিদির মেয়ে, যার সঙ্গে ঋষির বিয়ে দেওয়ার পরিকল্পনা চলছিল। ঋষিকে পাওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে সে। উজি তার থেকে উঠে যেভাবে ঋষিকে কেড়ে নিল সেটা মোটেই সহ্য করতে পারছে না তাই বিয়ে বাড়িতে উজির ক্ষতি করতে ওয়েটার সেজে চলে এসেছে সে। ইলেকট্রিকের তার এমনভাবে রেখেছে যাতে উজি সেই তার স্পর্শ করলেই কারেন্ট শট খায়।
আরও পড়ুনঃ প্রথমে মালাবদল, তারপর সিঁদুর দান! শুরু হলো নতুন কমলিনীর নতুন করে পথ চলা! জীবনের শুরুতেই কঠিন সত্যের মুখোমুখি কমলিনী! দুর্ধর্ষ আজকের পর্ব
ওদিকে নিশা উজিকেও ভালো করে বুঝিয়ে দিচ্ছে কিভাবে তারা প্ল্যান সফল করবে নিজেদের। আর তখনই হঠাৎ করে তাদের কথা আড়াল থেকে শুনে নেয় ঋষি। তখনই হট করে নিশা তাদের কথা ঘুরিয়ে দেয় এবং জানাই তারা সকালে মর্নিং ওয়াকে যাওয়ার কথা বলছিল আর সেই কথা শুনে ঋষি তাদের সাথে মর্নিং যাওয়ার অনুরোধ জানায়। কিন্তু নিশার সকালে অন্য প্ল্যান করে রেখেছে। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

