নেশার ঘোরে ঋষিকে সবকিছু বলে ফেলল উজি! ভালোবাসায় প্রতারিত হয়ে দুই বোনকে শাস্তি দিতে এবারে নতুন খেলায় মাতলো ঋষি! দুর্ধর্ষ আজকের পর্ব

বিনোদন জগতের গুরুত্বপূর্ণ অংশ হলো ধারাবাহিক (Bengali Serial)। আর এই ধারাবাহিক হলো সাধারণ মানুষের ভালো থাকার অন্যতম মাধ্যম। আর এই ধারাবাহিকগুলোর জন্যই বিকেল বেলাটা জমজমাট হয়ে ওঠে। ধারাবাহিকতে প্রতিদিন থাকে নতুন নতুন চমক। আর দর্শক তা ভালোভাবে উপভোগ করেন। টেলিভিশনের পর্দায় (Bengali Television) এখন নানান ধরনের ধারাবাহিক হয়। এই ধারাবাহিকগুলোর মধ্যে দর্শকদের অন্যতম পছন্দের ধারাবাহিক হলো জি বাংলার জোয়ার ভাঁটা (Jowar Bhanta)।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, বারো কোটি টাকার একটা অর্ডার পেয়েছে ঋষির দিদি। সেই গয়না কিভাবে লুট করা যায় তার প্ল্যান করছে ভানুর সাথে। আর ওদিকে উজিকেও ভালো করে বুঝিয়ে দিচ্ছে কিভাবে তারা প্ল্যান সফল করবে নিজেদের। আর তখনই হঠাৎ করে তাদের কথা আড়াল থেকে শুনে নেয় ঋষি।
এমনিতেই ঋষির পরিবারের অনেকেই উজি এবং নিশাকে সন্দেহ করছে। বিশেষ করে নিশার কথাবার্তা চাল চলন দেখে ইতিমধ্যেই সন্দেহ শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে আবার আড়াল থেকে ঋষি শুনে ফেললো দুই বোনের প্ল্যান। তাই ঋষি ঠিক করে ঋষি নিজের প্ল্যান মত এবারে দুই বোনকে শাস্তি দেবে।
এদিকে বাড়ির সকলে মিলেই তো বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে। খুব তাড়াহুড়ো করেই ঋষি এবং উজির বিয়ের আয়োজন করা হয়েছে। মেহেন্দির অনুষ্ঠানে নাচে গানে মেতে উঠেছে দুই পরিবার। নিশার প্ল্যান অনুযায়ী আজ রাতেই সবাইকে ঘুম পাড়িয়ে সব গয়নাগাটি নিয়ে পালাবে তারা। কিন্তু তাদের প্ল্যান যে আড়াল থেকে শুনে নিয়েছে ঋষি সেটা তারা আন্দাজও করতে পারেনি।
আরও পড়ুনঃ ‘কাজের অজুহাতে বাড়িতে ডেকে আমায়…’ অভিনেতা ঋজু বিশ্বাসের দিকে গুরুতর অভিযোগ! নিজের ভয়ংকর অভিজ্ঞতা ফাঁ’স করলেন অভিনেত্রী অলকানন্দা গুহ!
এবারে নিশাদের হাতেনাতে ধরতে আর দুই বোনের মুখোশ খুলতে এবারে ভয়ংকর প্ল্যান করলো ঋষি। উজিকে নেশা করিয়ে তার পেট থেকে সমস্ত সত্যি জেনে নিল সে। তবে এই গোটাটাই দর্শকদের ধারণা। একাংশ দর্শক এটাও আন্দাজ করছেন যে নিশা উজি নিজেদের প্ল্যানে সফল হবে না। তার আগেই খুলে যাবে দুই বোনের মুখোশ। এবারে দেখার অপেক্ষা কি হয় ধারাবাহিকের আগামী পর্বে।

