‘কাজের অজুহাতে বাড়িতে ডেকে আমায়…’ অভিনেতা ঋজু বিশ্বাসের দিকে গুরুতর অভিযোগ! নিজের ভয়ংকর অভিজ্ঞতা ফাঁ’স করলেন অভিনেত্রী অলকানন্দা গুহ!

বাংলা টেলিভিশন জগতে (Bengali Television) পরিচিত কিছু অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অলকানন্দা গুহ (Alokananda Guha)। টেলিভিশনের পর্দার একাধিক জনপ্রিয় ধারাবাহিকে বিভিন্ন পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছে অভিনেত্রীকে। অভিনেত্রীর বোন অনন্যা গুহ টেলিভিশন জগতের বেশ পরিচিত মুখ। বর্তমানে ধারাবাহিক জগতে প্রতিষ্ঠিত দুজনেই তাই কমবেশি দর্শক দুজনকে চেনেন। এছাড়াও সোশ্যাল মিডিয়াতে প্রায় দিনই ব্লগ ভিডিও শেয়ার করে নেন অভিনেত্রী।
বর্তমানে সারা সোশ্যাল মিডিয়া জুড়ে বউ কথা কও ধারাবাহিকের অভিনেতা ঋজু বিশ্বাসকে নিয়ে তোলপাড় কাণ্ড চলছে। অভিনেতা প্রায় প্রত্যেক মহিলার ইনবক্সে গিয়ে একই মেসেজ করেছেন ইউ লুক গুড ইন শাড়ি। আর এসবের মধ্যেই অভিনেত্রী অলকানন্দা ঋজু বিশ্বাসের দিকে অভিযোগের বড় আঙ্গুল তুললেন।
অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করেছেন আর সেই ভিডিওতে একাধিক অভিযোগ এনেছেন অভিনেত্রী। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে অলোকানন্দা জানান, ‘ভেবেছিলাম এ নিয়ে কিছু বলব না। কিন্তু দেখলাম অনেকেই ওঁর পক্ষে কথা বলছে, তখন আর চুপ থাকতে পারলাম না।’ ভিডিওতে তিনি জানান, ২০১১ সালে যখন তিনি অভিনয় জগতে নতুন, তখন ঋজু তাঁকে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাড়িতে ডেকেছিলেন। তাঁর কথায়, ‘আমি ছোট ছিলাম, তাই মা, কাকু আর বোনকে নিয়ে গিয়েছিলাম। এটা দেখে ঋজু খুবই বিরক্ত হয়েছিল। বলেছিল, ‘তুমি একা আসোনি কেন? আমার মুডটা নষ্ট করে দিলে।’ পরে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাকে পাগল বলেছিল।” এরপরই নায়িকা জানান, তিনি তখনই বুঝে যান, কাজের অজুহাতের আড়ালে অন্য উদ্দেশ্য ছিল ঋজুর।
অলোকানন্দা আরও বলেন, ‘পরে ও আমাকে ব্লক করে দেয়। কয়েক বছর পর আবার রিকোয়েস্ট পাঠায়, মেসেঞ্জারে লেখে ‘তুমি শাড়িতে ভালো লাগছ’। আমি কোনও জবাব দিইনি। ও তখনও একই রকম ব্যবহার করেছে।’ তিনি আরও বলেন, ‘আজ এতদিন পর বলছি কারণ তখন আমি কেউ ছিলাম না, আমার কথা কেউ শুনত না। এখন যখন দেখি এত মানুষ ওঁর পাশে দাঁড়াচ্ছে, তখন মনে হল সত্যিটা সবাই জানুক। ঋজু চাইলে বলতে পারত ওর প্রোফাইল হ্যাক হয়েছিল, কিন্তু তা বলেনি। কারণ ও জানত, তাহলে আরও অনেক কিছু প্রকাশ্যে চলে আসবে। ওর এই আচরণ মানসিক অসুস্থতার জন্য নয়, বরং ওর স্বভাব। আমি বিষয়টা অনেক আগেই ভুলে গিয়েছিলাম, কিন্তু এত সমর্থন দেখে আর চুপ থাকা যায়নি। এখন প্রয়োজন হলে আমি প্রমাণও দিতে পারব।’
আরও পড়ুনঃ ‘আমার মাকেও নোংরা মন্তব্য করা হচ্ছে’ ‘আমার সবাইকে মেসেজ করাটা ঠিক হয়নি, ক্ষমা করবেন’- হাত জোড় করে সকলের উদ্দেশ্যে ক্ষমা চাইলেন ঋজু বিশ্বাস! সমালোচনায় ইতি টানতেই কি এই উদ্যোগ?
যদিও এত কিছু পর অবশেষে লাইভ ভিডিওতে এসে সকলের সামনে হাত জোড় করে ক্ষমা চেয়েছে ঋজু। জানিয়েছেন সকলকে এভাবে মেসেজ করা তার উচিত হয়নি। সকলের কাছে তিনি ক্ষমা প্রার্থী। যেখানে কিছুদিন আগেই অভিনেতা এক সাক্ষাৎকারে জোর গলায় বলেছিলেন তিনি কোন অন্যায় করেননি, তার কোন দোষ নেই। কিন্তু ঘটনা হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে দেখে বাধ্য হয়ে তাকে সকলের কাছে ক্ষমা চাইতে হল।

