মুখে অক্সিজেন মাস্ক! অসার দেহ! গুরুতর অবস্থায় হাসপাতালে জগদ্ধাত্রী ধারাবাহিকের নায়ক! কোন ভয়াবহতার শিকার অভিনেতা?

মুখে অক্সিজেন মাস্ক, হাসপাতালের বেডে শুয়ে ঋষভ! শুটিং ফ্লোরে আসলে কী ঘটল? এই দৃশ্যই এখন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ তে গল্প এগোতেই একের পর এক চমক। দর্শকের মন কেড়ে নেওয়া চরিত্র দুর্গার বিয়ের রাতেই ঘটে এমন অঘটন—আর সেই কারণেই আজ মুখে অক্সিজেন মাস্ক পরে হাসপাতালের বেডে অভিনেতা ঋষভ ভৌমিকের অবস্থান।
দুর্গা-ঋষভের প্রেম অবশেষে বিয়েতে গিয়ে পৌঁছেছে। মুখার্জি পরিবারের সবার খুশির মাঝেই যেন নামল কালো ছায়া। ফুলশয্যার রাতে ঋষভের খাবারে মেশানো হয় বিষ! কে বা কারা এই চক্রান্তের পিছনে? মৃত্যুর মুখ থেকে ফিরে এলেও এখনও শারীরিক অবস্থার উন্নতি হয়নি বলেই জানা যাচ্ছে ধারাবাহিকে। শুটিংয়ের সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেতা নিজেই, আর তা দেখে প্রথমে চিন্তায় পড়লেও পরে বুঝেছেন ভক্তরা—এ সবই নাটকীয় মোড়ের অংশ।
‘জগদ্ধাত্রী’ শুরু থেকেই টিআরপি তালিকায় নিজের দাপট বজায় রেখেছে। যেখানে বহু মেগা ধারাবাহিক ছ’মাসের মাঝেই বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে এই সিরিয়াল আজও প্রথম পাঁচের মধ্যে নিজের আসন পাকা। নতুন প্রজন্মের গল্প, রহস্য, অ্যাকশন—সব মিলিয়ে দর্শকদের কাছে বিশেষ জায়গা করে নিয়েছে মুখার্জি পরিবারের লড়াই-ভরা কাহিনি।
এবার আসি নতুন মোড়ে—স্বয়ম্ভূর মেয়ে দুর্গার আগমনেই বদলে গিয়েছিল পুরো পরিস্থিতি। মাকে সুস্থ করে, সকলের মন জয় করে, আবার ফোর্সে যোগ দিয়ে ইতিমধ্যেই নিজের তেজসী শক্তি প্রমাণ করেছে সে। কিন্তু তার সুখের জীবন শুরু হওয়ার আগেই এই বিষকাণ্ড ফের সবাইকে আতঙ্কে ফেলেছে। ঘটনাচক্রে দিব্যা সেনের যোগসূত্র মিলতেই আগুনে ঘি পড়েছে আরও।
আরও পড়ুনঃ পারুলের মাকে অপমান করার শাস্তি হাতেনাতে পেলো শিরিন! নিজের অজান্তেই শিরিনকে বোনের স্বীকৃতি দিল পারুল! দুর্ধর্ষ আজকের পর্ব
এদিকে বোর্ড অফ ডিরেক্টর্সের পদ থেকে কৌশিকী মুখার্জির ইস্তফা নতুন অনিশ্চয়তা তৈরি করছে। মুখার্জি পরিবারে তবে কি আরও বড় ঝড়ের আগমন? কে বা কারা ঋষভকে সরিয়ে দিতে চাইছে? তাঁদের উদ্দেশ্যই বা কী? প্রশ্নের জবাব মিলবে ধারাবাহিকের আগামী এপিসোডে। তবে একটা কথা স্পষ্ট—‘জগদ্ধাত্রী’ এবার আরও জমজমাট হতে চলেছে, আর রহস্যের পর রহস্য উন্মোচনে চোখ রাখা ছাড়া উপায় নেই দর্শকের!

