‘এটা কি ধরনের অসভ্যতামি, পৌষালী আর ওর টিম যেটা করলো…ছিঃ! বাবার সম্পত্তি নাকি?’ অনুষ্ঠান করতে গিয়ে অপমানিত জোজো! লাইভে এসে পৌষালীর উপর ক্ষোভ উগরে দিলেন গায়িকা! জোজোর সঙ্গে কি অসভ্যতামি করেছেন পৌষালী?

সংগীত জগতের (Music Industry) জনপ্রিয় শিল্পীদের মধ্যে অন্যতম একজন হলেন জোজো মুখার্জী (Miss Jojo)। দীর্ঘ কয়েক দশক ধরে নিজের গানের মাধ্যমে ৮ থেকে ৮০ সকলকে মাতিয়ে দেখেছেন জোজো। সঙ্গীত শিল্পী হওয়ার কারণে একাধিক জায়গায় স্টেজ পারফরম্যান্স করতে যেতে হয় তাদের। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দর্শকদের মনোরঞ্জন করতে দেখা যায় তাদের। তবে সেই সব জায়গায় গিয়ে অনেক সময় বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হয়।

জোজোকেও একাধিকবার সেরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। সম্প্রতি সেরকমই আরো একটি ঘটনার সম্মুখীন হয়েছেন গায়িকাকে। একটি জায়গায় অনুষ্ঠান করতে গিয়ে সেখান থেকে বিতাড়িত হতে হয়েছিল গায়িকাকে। এমনকি তখন গায়িকাকে গো ব্যাক স্লোগানও শুনতে হয়েছে।

এমন অনেক গায়ক গায়িকা নায়ক-নায়িকা রয়েছেন যারা অনুষ্ঠান করতে গিয়ে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছেন একাধিকবার। একটি অনুষ্ঠানে সব ধরনের মানুষ উপস্থিত থাকেন। ভালো, মন্দ, সমালোচক, শুভাকাঙ্ক্ষী সকলেই উপস্থিত হন। সমালোচকরা সেখানে শুধুমাত্র এই ধরনের অস্বস্তিকর পরিবেশ তৈরি করতে উপস্থিত থাকেন। তবে সেলিব্রিটিদের সেই সমস্ত পরিস্থিতি কাটিয়েই অনুষ্ঠান করে যেতে হয়।

এবারে সেরকমই এক খারাপ পরিস্থিতিতে পড়তে হলো গায়িকাকে। সম্প্রতি বিজয়গড়ের ক্লাবের অনুষ্ঠানে গিয়েছিলেন জোজো এবং তার টিম। সেই দিনই জনপ্রিয় লোকসংগীত গায়িকা পৌষালীর অনুষ্ঠান ছিল। একই দিনে ২ জনপ্রিয় সংগীত শিল্পীর অনুষ্ঠান থাকায় বাঁধে গন্ডগোল। জোজোর আগেই পৌষালের টিমের পারফরম্যান্স ছিল। আর ঠিক তখনই মঞ্চে নিজেদের জায়গা করার জন্য জোজোর টিমের ইন্সট্রুমেন্ট না জিজ্ঞাসা করে তারা সরিয়ে দেয় কোনরকম অনুমতি ছাড়া। যেটা জোজোর একেবারে পছন্দ হয়নি। সেই নিয়েই গতকাল রাতে লাইভ ভিডিওতে পৌষালী এবং তার টিমের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ বহু বছর পর ফের টেলিভিশনের পর্দায় কাঞ্চন মল্লিক! জীবনের মধ্য বয়সে ধারাবাহিকের নায়ক? কোন ধারাবাহিকে দেখা মিলবে তার?

লাইভে এসে জোজো জানান, ‘পৌষালী এবং তার ম্যানেজমেন্ট টিমের উপর আমি ভীষণভাবে ক্ষিপ্ত। আমি আজ বলতে বাধ্য হচ্ছি না বলে, কারোর অনুমতি না নিয়ে তার জিনিসপত্রে হাত দেওয়াটা এক ধরনের অসভ্যতামি। আর এই অসভ্যতামিটা আমার টিমের সঙ্গে করেছে পৌষালির টিম। ম্যানেজমেন্টের এতটাই অবস্থা খারাপ যে আমাদের টিমের কারোর পারমিশন ছাড়াই আমাদের ইন্সট্রুমেন্ট এর হাত দিয়েছে তারা। শুধুমাত্র হাত দিয়েছে তা নয় সেখান থেকে রীতিমতো আমাদের জিনিসপত্র সরিয়ে দেওয়া হয়েছে। আর এটা কোনরকম সভ্যতার মধ্যে পড়ে না। আমি আজ বাধ্য হচ্ছি বলতে পৌষালী এবং তার ম্যানেজমেন্ট অত্যন্ত অসভ্য এবং অভদ্র। আর সিনিয়র আর্টিস্ট হিসেবে আমরা এইটুকু অধিকার আছে প্রতিবাদ করার।’

Back to top button