লুকিয়ে থাকা অপরাধীকে সকলের সামনে ধরিয়ে দিল ফুলকি! মন্ত্রীর চাপে সব সত্যি স্বীকার করল দ্বীপ! মুক্ত অরণ্য! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হলো ফুলকি (Phulki)। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে। টিআরপি তালিকাতেও এই ধারাবাহিকে সবসময় প্রথম পাঁচে দেখা যায়। ধারাবাহিকটিতে প্রতিদিনই টানটান উত্তেজনা পর্ব দেখানো হয়। বর্তমানে প্রতিটি এপিসোডেই বেশ জমজমাট হয়ে উঠেছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, অহনা অরণ্যর সাথে আবারো ঘনিষ্ট হতে চায়। অরণ্য বারবার অহনার থেকে দূরে পালাতে চাইলে অহনা বিরক্ত করতে থাকে। আর তখনই ফুলকি বেরিয়ে এসে অহনার উপরে চিৎকার করতে থাকে। তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। কিন্তু অহনা ফুলকিকে জানিয়ে দেয় সে যখন ইচ্ছে অরণ্যর বাড়িতে আসবে। অরণ্যর সাথে সে আবারো সম্পর্কে ফিরে আসতে চায়। ফুলকি নিজের অজান্তেই অরণ্যর উপর অধিকার দেখিয়ে ফেলছে। পরের দিন আবারও কম্পিটিশনে হাজির হয় সকলে।

Abhishek Bose

একে একে সকলে প্রতিযোগী গান গেয়ে মন জয় করে বিচারকদের। এদিকে অরণ্যকে হারানোর জন্য তাকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে দেয় এক প্রতিযোগী। গান করতে করতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে অরণ্য। তারপর সকলে মিলে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। ফুলকি তো সেখানকার আয়োজনকারীদের উপর ব্যাপক রেগে যায়। তার কিছুক্ষণ পড়েই ধীরে ধীরে জ্ঞান ফেরে অরণ্যর। তারপর সকলে মিলে অরণ্যকে বাড়ি নিয়ে যায়। অন্যান্য স্পষ্ট ভাবে জানিয়ে দেয় আগামী তিনদিন অরণ্য বিশ্রাম নেবে সকলে ডাক্তারের সাথে রাজি হয় সেই কথায় শরীর সবার আগে সে কথা মাথায় রাখতে হবে অরণ্যকে। কিন্তু অরণ্য সবাইকে বলে তার এই কম্পিটিশনটা যেটা জরুরী। অরণ্য ফুলকিকে কথা দেয় সে কম্পিটিশন জিতবে। ফুলকি বুঝতে পারে অরণ্য তার জন্য কম্পিটিশন জিততে চাইছে।

অরণ্য বলে ফুলকির জন্য তো বটেই সে নিজের জন্যও এই কম্পিটিশন জিততে চায়। কারণ এতদিনে সবাই তাকে হারিয়ে এসেছে সে নিজের অসুস্থতার কারণে এতদিন পিছিয়ে ছিল কিন্তু এখন তার মধ্যে রোহিতের হার্ট রয়েছে তাই এই হার্ট বুকে নিয়ে সে কিছুতেই হারবে না। তাকে সবাইকে দেখিয়ে দিতে হবে সেও জিততে পারে। আর অরণ্য এই মনের বিশ্বাসকে সকলে সন্মান দেয়। পরের দিন সকালেই অরণ্যর সাথে কম্পিটিশনে যায় তাকে সাপোর্ট করতে।

আরও পড়ুনঃ ‘আমি পারফেক্ট বাঙালের বাচ্চা!’- কিসের ক্ষোভ অপরাজিতা আঢ্যর? হঠাৎ কার উদ্দেশ্যে এমন বললেন অভিনেত্রী?

অর্ণবা দীপ তুমি আশা করিনি অরণ্য গতকালের ঘটনার পর আবার কম্পিটিশনে অংশগ্রহণ করতে আসবে। সকলেই তো তাকে দেখে অবাক এর পরে শুরু হয় কম্পিটিশন একে একে সকল প্রতিযোগী ফাইনালে যাওয়ার জন্য অসাধারণ পারফরম্যান্স করে। সবথেকে ভালো পারফরম্যান্স করে অরণ্য চলে যায় ফাইনাল রাউন্ডে। এদিকে ফুলকি প্রথমেই বুঝতে পেরেছিল ওই দ্বীপ ছেলেটি কোনরকম গন্ডগোল করেছে। তার জন্য অরণ্য ইলেকট্রিক শক খেয়েছে। এরপরে যে ইলেক্ট্রিকের কাজ করেছিল সেই ধরা পড়ায় দ্বীপের নাম ফাঁস করে দেয়। আর ফুলকি দ্বীপকে জানায় সকলের সামনে সত্যি স্বীকার করতে। না হলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। তাই ফুলকির ভয়ে সকলের সামনে দ্বীপ আসল সত্যিটাই স্বীকার করে। দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button