সুইমিংপুলে ছেলে আদিদেবের সঙ্গে জলকেলিতে মগ্ন মা সুদীপা চট্টোপাধ্যায়, সুইম স্যুটে সঞ্চালিকাকে দেখে হতবাক দর্শক

যারা নিয়মিত রান্নাঘর দেখতেন তারা এই অভিনেত্রীকে অবশ্যই চিনবেন। তাঁর রকমারি শাড়িতে চোখ আটকতে বাধ্য সবার। বরাবর তাঁকে শাড়িতেই দেখতে অভ্যস্ত ভক্তরা। কারণ শাড়ি ছাড়া অন্যান্য জামা খুবই কম পড়েন এই অভিনেত্রী। তবে শাড়ি ছেড়ে আচমকা সুইমস্যুটে ধরা দিলেন ‘রান্নাঘরের রানি’। বৈশাখ শুরুর আগেই শহর কলকাতায় পাল্লা দিয়ে বাড়ছে গরম, আর সেই গরমে সুইমিংপুলের ঠাণ্ডা জলে জিইয়ে নিতে কালো স্নানপোশাকে ধরা দিলেন সুদীপা চট্টোপাধ্যায়। তাকে দেখে হা নেটপাড়া।
তবে তিনি একা ছিলেন না, সুইমিংপুলে তাঁর জলকেলির সঙ্গে ছোট্ট আদিদেব। মা-ছেলের সেই মিষ্টি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সঞ্চালিকা। কালো রঙা স্নানপোশাকে দেখা মিলল সুদীপার। সুইমিংপুলের নীল জলে জমিয়ে সাঁতার কাটলেন আদিদেবের সঙ্গে, কখনও আবার জমিয়ে পোজ দিলেন ক্যামেরার জন্য। সুইমিংপুলে মা ছেলের কাণ্ড দেখে অবাক হতে হয়।
রবিবার ছুটির দিনে মায়ের সঙ্গে সাঁতার কেটে দারুণ খুশি খুদে। বান্ধবীর সঙ্গে জমিয়ে পোজ দিতে দেখা গিয়েছে সুদীপাকে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো শেয়ার করতেই তুমুল ভাইরাল। সুদীপা ভিডিয়োর ক্যাপশনে গানের লাইন ধার করে লিখেছেন, ‘হর পল এয়সে জিও, য্যায়সে কে আখরি হো’ (প্রতিটা মুহূর্ত এমনভাবে বাঁচো যেন এটাই শেষ)।
তবে এর জন্য অনেক কটাক্ষ শুনতে হয়েছে তাকে। যাঁরা সবসময় শাড়িতেই সুদীপা দেখে অভ্যস্ত তাঁদের কাছে বড় ঝটকা সুদীপার এই অবতার। একজন লিখেছেন, ‘কেমন যেন অচেনা-অচেনা লাগছে’। অপর একজন লেখেন, ‘বাবা চেনাই তো যাচ্ছে না আদিদেবের মা-কে’। প্রশংসা যেমন এসেছে, কেমন কটাক্ষও ধেয়ে এসেছে। একজন নেটিজেন কটাক্ষের সুরে বলেন, ‘আজকাল সবাই ক্লি’ভেজ দেখাতে ব্যস্ত, সেই তালিকায় আপনিও ঢুকে পড়লেন’।
কয়েক মাস আগেই শেষ হয়েছে রান্নাঘর। তিনি শাড়ি আর আচারের ব্যবসা করেন, এতদিন নিজের শাড়ি আর আচারের ব্যবসা নিয়েই ব্যস্ত ছিলেন সুদীপা। খুব তাড়াতাড়ি তাকে টেলিভিশনের পর্দায় ফের দেখা যেতে চলেছে। জি বাংলার একটি রান্নার একটি অনুষ্ঠানে সঞ্চালিকা হিসেবে দেখা মিলবে তাঁর। অনুষ্ঠানের নাম ‘আজকের অন্নপূর্ণা’। এর পাশাপাশি চ্যানেলের নববর্ষ স্পেশ্যাল অনুষ্ঠানেও থাকছেন সুদীপা।
View this post on Instagram

