প্রতিযোগিতা জিতে ফুলকির জন্য একি করলো অরণ্য! চমকে গেল রায়চৌধুরী পরিবার! ফাঁস আজকের দুর্ধর্ষ পর্ব!

বাংলা টেলিভিশনের (Bengali Television) জনপ্রিয় কিছু ধারাবাহিকের (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হলো ফুলকি (Phulki)। প্রতিসপ্তাহে টিআরপি তালিকায় বাজিমাত করছে এই ধারাবাহিক। প্রতিদিনই হচ্ছে টানটান পর্ব। এক কথায় ফুলকি ধারাবাহিকের একটি এপিসোডও মিস করার মতন নয়। চলুন তাহলে জেনে নেওয়া যাক ধারাবাহিকের আগামী পর্বে কি হতে চলেছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, অরণ্যকে এতদিন পর অন্যভাবে দেখে তো অহনা ইচ্ছে করেই তার সাথে কথা বলতে আসে। জানায় সে অনেক বদলে গিয়েছে কিভাবে তার এই পরিবর্তন হলো ফুলকির সাথেই বা তার কিসের সম্পর্ক। অরণ্য নিজের প্রাক্তনের কোন কথার উত্তর দিতে চায় না এড়িয়ে যায়। আর ওদিকে ফুলকি তো অরণ্যকে অহনার সাথে কথা বলতে দেখে রেগে আগুন। লাবণ্য আবার সেই নিয়ে ঠাট্টা তামাশা করতে থাকে। এরপর অরণ্য অহনা দুজনেই কম্পিটিশনে সমান সমান ফলাফল করে পরবর্তী রাউন্ডে পৌঁছে গিয়েছে। অরন্যর অসাধারণ পারফরম্যান্স দেখে বাকি প্রতিযোগিরা বেশ চাপে পড়ে গিয়েছে।

ওদিকে অরণ্য ফুলকি, লাবণ্য, পিয়াল সবাইকে নিয়ে নিজের বাড়িতে আসে নিজের হাতে রান্না করে খাওয়াবে বলে। আর সকলেই অরণ্যর সাথে যায় তার বাড়িতে। সেখানে গিয়ে সকলের জন্য রান্নাবান্নার আয়োজন শুরু করে। তমাল, পিয়াল দোকানে গিয়ে জিনিসপত্র আনতে যায়। আর ঠিক সেই মুহূর্তেই অহনা এবং তার বান্ধবী আসে অরণ্যর বাড়িতে। আসলে এই বাড়ির আর একটা চাবি অহনার কাছে এখনো আছে। কিন্তু অহনা একেবারেই জানতো না ফুলকিরা অরণ্যর বাড়িতে আছে। অহনার গলা শুনে ফুলকি আড়ালে লুকিয়ে পড়ে।
অরণ্য এলে অহনা অরণ্যর সাথে আবারো ঘনিষ্ট হতে চায়। অরণ্য বারবার অহনার থেকে দূরে পালাতে চাইলে অহনা বিরক্ত করতে থাকে। আর তখনই ফুলকি বেরিয়ে এসে অহনার উপরে চিৎকার করতে থাকে। তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। কিন্তু অহনা ফুলকিকে জানিয়ে দেয় সে যখন ইচ্ছে অরণ্যর বাড়িতে আসবে। অরণ্যর সাথে সে আবারো সম্পর্কে ফিরে আসতে চায়। তারপর কোন রকমে অরণ্য অহনাকে বাড়ি থেকে বের করে দেয়। এদিকে ফুলকিকে এভাবে রিয়েক্ট করতে দেখে সকলেই অবাক। ফুলকি নিজের অজান্তেই অরণ্যর উপর অধিকার দেখিয়ে ফেলছে। পরের দিন আবারও কম্পিটিশনে হাজির হয় সকলে।
আরও পড়ুনঃ ‘আমি ১০ জনকে এরকম মেসেজ করতে পারি…কি এমন খারাপ বলেছি?’- বহুদিন বিনোদন জগৎ থেকে দূরে ঋজু বিশ্বাস! সমাজ মাধ্যমে রাতারাতি বদনাম অভিনেতা! নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কি বললেন তোমায় আমায় মিলের ‘নিশীথ’?
একে একে সকলে প্রতিযোগী গান গেয়ে মন জয় করে বিচারকদের। এদিকে অরণ্যকে হারানোর জন্য তাকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে দেয় এক প্রতিযোগী। গান করতে করতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে অরণ্য। তারপর সকলে মিলে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। ফুলকি তো সেখানকার আয়োজনকারীদের উপর ব্যাপক রেগে যায়। তার কিছুক্ষণ পড়েই ধীরে ধীরে জ্ঞান ফেরে অরণ্যর। তারপর সকলে মিলে অরণ্যকে বাড়ি নিয়ে যায় বাড়ি গিয়ে অরণ্য ফুলকিকে কথা দেয় সে কম্পিটিশন জিতবে। ফুলকি বুঝতে পারে অরণ্য তার জন্য কম্পিটিশন জিততে চাইছে। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

