‘প্রচণ্ড ম’দ খেতো আর যেখানে সেখানে চ’ড় মেরে দিত…নয় বছর সহ্য করেছি’- নিজের জীবন নিয়ে অকপটে অভিনেত্রী সঙ্ঘশ্রী সিনহা মিত্র!

টেলিভিশন ইন্ডাস্ট্রির (Tollywood) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন সঙ্ঘশ্রী সিনহা মিত্র। (Sanghasri Sinha Mitra) দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। টেলিভিশনের ছোট পর্দায় নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। হাসিখুশি, খোলা মনের মানুষ সঙ্ঘশ্রী বরাবরই। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। বেশিরভাগ সময়ই অভিনেত্রীকে আমরা দেখেছি নেগেটিভ চরিত্রে অভিনয় করতে। আর তার সেই নেতিবাচক চরিত্র বারবার মন জিতে নিয়েছে সকলের। তবে পজিটিভ চরিত্রেও ধরা দিয়েছেন অভিনেত্রী।

দীর্ঘ কয়েক বছর ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। নিজের অভিনয়ের মাধ্যমে তিনি একাধিক জনপ্রিয় ধারাবাহিক তাকে বিভিন্ন চরিত্রে দেখা গিয়েছে। তবে নিজের ক্যারিয়ার তিনি যতটা সুন্দর ভাবে গুছিয়ে নিয়েছেন অভিনেত্রীর অতীতের ব্যক্তিগত জীবনে কিন্তু ততটাই বিষাক্ত ছিল।

কি করে তোকে বলব, ফেলনা, নবাব নন্দিনী সহ একাধিক ধারাবাহিকে দর্শক দেখেছে তাঁকে। টেলিভিশন জগতে শুধু ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পিছনেও কাজ করেছেন সঙ্ঘশ্রী। আসলে অভিনেত্রী মালদার মেয়ে। আশুতোষ কলেজে পড়াশোনা করার হাত ধরে কলকাতায় এসেছেন। ছোট থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। সেই স্বপ্ন পূরণ করেছেন। কিন্তু অতীতে দীর্ঘ ৯ বছর একটা বিষাক্ত সম্পর্কে ছিলেন অভিনেত্রী।

সম্প্রতি সেই সম্পর্কে এক সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেত্রী, ‘ আমার প্রাক্তন আমার গায়ে হাত তুলত, যেখানে সেখানে থাপ্পর মারতো, সারাদিন নেশা করে থাকতো। প্রথমে আমি এই বিষয়গুলো মানিয়ে নিয়েছিলাম কিন্তু পরে বুঝেছি যে তোমাকে একদিন অপদস্থ করছে, যে তোমাকে রোজ অপদস্থ করবে। যে একদিন গায়ে হাত তুলছে সে রোজ হাত তুলবে। আমরা ভাবি ভুল করে করে ফেলেছে, কিন্তু সেটা ভুল করে হয় না। ওটা স্বভাব। আমি কাউকে দোষ দিচ্ছি না। আমার ভুল। আমি ৯ বছর এই বিষাক্ত সম্পর্কটায় ছিলাম। এরপর অনেক কষ্টে সেটা থেকে বার হয়েছি’।

আরও পড়ুনঃ নিজের অতীতের সমস্ত রহস্য উজির সামনে স্বীকার করল ঋষি! সবটা জেনে ঋষিকে ঠকাতে পারবে তো উজি? দুর্ধর্ষ আজকের পর্ব

এক সময় অভিনয় জগতে আসার জন্য অনেক খারাপ কথা শুনতে হয়েছে। বডি শেমিং এর শিকার হতে হয়েছে। মোটা বলে অনেক অপমান লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। নেটিজেনদের অনেক খারাপ মন্তব্যের সম্মুখীন হতে হয়েছে। কিন্তু তাও অভিনেত্রী হাল ছাড়েননি। লড়াই করে নিজের জায়গা ছিনিয়ে নিয়েছেন। আর আজ অভিনেত্রীকে চেনেন দর্শকেরা।

Back to top button