কমলিনীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল নতুন! সকলকে সাক্ষী রেখে বৌঠানকে দিল স্ত্রীর মর্যাদা! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো

স্টার জলসার (Star jalsha) পর্দায় মাস কয়েক আগেই শুরু হয়েছে একটি একদম অন্য ঘরানার ধারাবাহিক (Bengali Serial)। আর সেই ধারাবাহিকটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।

ধারাবাহিকে একটি অন্যধরনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে প্রথমদিন থেকেই। ছবিটি প্রযোজনা করেছেন এবং গল্পের লেখিকা হল লীনা গঙ্গোপাধ্যায়। চলতি মাসের ২৭শে জানুয়ারি থেকে স্টার জলসার পর্দায় শুরু হয়েছে চিরসখা ধারাবাহিকটি। ধারাবাহিকটি একেবারে অন্য ধরনের গল্প নিয়ে শুরু হয়েছে। এই ধারাবাহিকের গল্পের সঙ্গে বাকি আর পাঁচটা ধারাবাহিকের গল্পের কোন মিল নেই। ধারাবাহিককে প্রথমবার জুটি বেধেছেন অভিনেত্রী অপরাজিতা এবং অভিনেতা সুদীপ।

Chirosokha, Star jalsha, Bengali Serial, Bengali Television, Aparajita Ghosh Das, Sudip Mukherjee, চিরসখা, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, অপরাজিতা ঘোষ দাস, সুদীপ মুখার্জী

ধারাবাহিকের গল্প কমলিনী এবং স্বতন্ত্রের জীবন নিয়ে এগিয়ে চলেছে। বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে ঘটনাচক্রে নতুনের সাথে মিথ্যে বিয়ে হয়েছে পার্বতীর। পার্বতী নিজেই নিজের হাতে সিঁদুর পড়ে সকলের কাছে দাবি করছে নতুন তাকে বিয়ে করেছে। নতুন প্রথম দিকে চুপ থাকলেও পড়ে আসল সত্যি সকলকে জানায়। কিন্তু পার্বতী এখন সত্যি স্বীকার করতে নারাজ। সে দাবি করছে নতুন তাকে বিয়ে করেছে এখন অস্বীকার করছে।

নতুনের বাড়িতে জোর করে থাকছে পার্বতী, নতুন তাকে নানান ভাবে অপমান করছে বাড়ি থেকে চলে যেতে বলছে। কিন্তু তাও নতুনের সমস্ত অপমান সহ্য করে নতুনের বাড়িতে পড়ে রয়েছে। কিন্তু নতুন সকলের অজান্তেই কমলিনীকে দিয়ে রেজিস্ট্রি ম্যারেজের কাগজে সই করিয়ে নিয়েছে। সে কথা এখনো পর্যন্ত কেউ জানে না। কিন্তু এরই মাঝে প্রকাশ্যে এসেছে নতুন প্রোমো ভিডিও।

আরও পড়ুনঃ বাঙালির মনে ঝড় তুলছে জি! প্রথন স্থানে জি বাংলার জোড়া মেগা! দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা!

প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে নতুন কমলিনীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছে। এতদিনে নিজেদের সম্পর্ককে মর্যাদা দিলো নতুন। এতদিন পর্যন্ত অনেক বাধা-বিপত্তি অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল সকলের মনে। কিন্তু অবশেষে সেই সকল বাধা কাটিয়ে নতুন জীবন শুরু করতে চলল কমলিনী আর স্বতন্ত্র। সকলেই তো এই নতুন প্রোমো ভিডিও দেখে দারুণ খুশি। প্রত্যেকেই অপেক্ষা করে আছে এই দুর্ধর্ষ পর্বটি দেখার জন্য।

Back to top button