অরণ্যর বিপদে পাশে দাঁড়ালো ফুলকি! প্রাক্তন প্রেমিকাকে দেখে ভয়ে শুকিয়ে গেল অরণ্য! দুর্ধর্ষ আজকের পর্ব

প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় (TRP List) বাজিমাত করছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। ধারাবাহিকে প্রতিদিনই থাকছে টানটান উত্তেজনা পর্ব। বর্তমানে তো প্রতিদিনই ধারাবাহিকের দুর্ধর্ষ পর্ব দেখতে পাচ্ছেন দর্শক। ধারাবাহিকের আগামী পর্বগুলো আরো উত্তেজনাপূর্ণ হতে চলেছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, লাবণ্য পিয়াল এবং তমালের সাথে কথা বলে ঠিক করে এ বছর অরণ্যকে ভাইফোঁটা দেবে সে। এদিকে রোহিত নেই বলে সকলেই মন খারাপ। কিন্তু লাবণ্য জানায় রোহিত থাকলে আজ এই দিনটা হই হই করে আয়োজন করত, তাই দিনটা কিছুতে মন খারাপ করে থাকবে না লাবণ্য। ভাইফোঁটার কথা শুনে লাবণ্যর জন্য বিশেষ উপহার নিয়ে আসে। তারপর সকলে মিলে মনের আনন্দে ভাইফোঁটা পালন করে।

এদিকে আদিত্য প্রথমবার ফুলকির কাছে এসেছে ভাইফোঁটা নেওয়ার জন্য। কিন্তু ফুলকির মনে সংশয় তৈরি হয় কারণ রোহিত এ বছরই মারা গিয়েছে তাই। কিন্তু তাও ফুলকিকে মন খারাপ করতে দেয় না অরণ্য। নানান ভাবে চেষ্টা করে যাতে ফুলকির মন ভালো হয়ে যায়। তাই জন্য ইচ্ছা করেই তাকে রাগাতে থাকে। এরপরে ফুলকি রাজি হয়ে যায় আদিত্যকে ফোঁটা দেওয়ার জন্য। একে একে ধানু ফুলকি তাদের ভাইফোঁটা সম্পূর্ণ করে। এদিকে ধীরে ধীরে ফুলকির মধ্যে তার এবং রোহিতের সন্তান বড় হয়ে উঠছে, তাই ফুলকি অনুভব করতে পারছে তার মধ্যে সেই ছোট্ট প্রাণটাকে।

এদিকে অরণ্য ফুলকির মন ভালো করার জন্য তাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে, তাকে বেলুন কিনে দিচ্ছে। অরণ্য তার বাড়ি ঘর ছেড়ে ফুলকিদের সাথে রয়ে গিয়েছে ফুলকির এত যত্ন নিচ্ছে সেটা ফুলকিকে বারবার ভাবিয়ে তুলছে। আর নিজের কল্পনার মধ্যে ফুলকি রোহিতকে দেখতে পাচ্ছে। রোহিত ফুলকিকে যেন বলছে অরণ্য এত চেষ্টা করছে তাকে খুশি করার ফুলকি সেটা কেন দেখতে পাচ্ছে না।

আরও পড়ুনঃ ‘কেউ খোঁজ রাখে না’—অসুস্থ জর্জ বেকার পাঁজর ভেঙে শয্যাশায়ী! জন্মদিন কাটল নিঃসঙ্গতায়!

এরপরে ফুলকিকে নিয়ে ডাক্তারের চেম্বারে চেকআপ করিয়ে আনে অরণ্য। রোহিত ফুলকির সন্তান সুস্থ স্বাভাবিক রয়েছে। ফুলকিকে ডাক্তার খুবই সাবধানে হাসিখুশি থাকতে বলেছে। কিন্তু হঠাৎ বাবন্ধ করে দেয় অরণ্য। তাই ফুল কি নিজেই অরন্যর খোঁজ নিতে চলে যায় তার বাড়িতে। সেখানে গিয়ে দেখে মন মেজাজ খারাপ করে বসে আছে ছিল কিন্তু এখানে সে সাহস নিয়ে যেতে পারছে না কারণ এর আগেও একবার এক রিয়েলিটি শো থেকে হেরে গিয়েছিল অরণ্য আর তার জন্যই তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে গিয়েছিল। আর এসব কথা শুনে ফুলকি অরন্যর পাশে এসে দাঁড়ায়, তাকে সাহস যোগায়। এবারে দেখার অপেক্ষায় কি হয় আগামী পর্বে।

Back to top button