‘ডাক্তারের ছেলে যখন ডাক্তার হয়, শিক্ষকের ছেলে যখন শিক্ষক হয় তখন নেপোটিজমের কথা বলা হয় না কেন? সব শুধু আমাদের বেলাতেই!’ নেপোটিজম নিয়ে বিস্ফোরক অভিনেত্রী চুমকি চৌধুরী!

টলিউড ইন্ডাস্ট্রির (Tollywood) ৯০ দশকের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন ছিলেন চুমকি চৌধুরী (Chumki Chowdhury)। ৯০ দশকের শুরুর সময় থেকেই অভিনয় জগতে পা রাখেন চুমকি চৌধুরী (Chumki Chowdhury)। বাবা অঞ্জন চৌধুরীর (Anjan Chowdhury) হাত ধরে এই প্রথম অভিনয় জগতে আসেন অভিনেত্রী। একাধিক বাংলা চলচ্চিত্রে অভিনয় করে অভিনেত্রী দর্শকের মন জয় করে নিয়েছিলেন। খুব অল্প সময়ের মধ্যেই বাবার পরিচিতির বাইরেও নিজের পরিচিতি তৈরি করেছিলেন দর্শক মহলে। শেষ কয়েক বছর ধরে বড় পর্দায় কাজ না করলেও টেলিভিশনের পর্দায় কাজ করেছেন।

শুধুমাত্র নিজের অভিনয় নয়, নিজের ব্যবহার কথাবার্তা সবকিছুর জন্য সকলের প্রিয় পাত্রী ছিলেন অভিনেত্রী। খুব অল্প সময়ের মধ্যেই সকলের মন জয় করতে পারতেন। সেই সময় বাবার পরিচালিত ছবিতেই শুধু কাজ করে সকলের ভালোবাসা পেয়েছিলেন। তবে সেরকমই অভিনেত্রীকে কখনো না কখনো নেপোটিজম এর শিকার হতে হয়েছে।

চুমকি চৌধুরীর বাবা অঞ্জন চৌধুরী যেহেতু টলিউডের একজন নামকরা পরিচালক ছিলেন তাই সেই সূত্র ধরেই তার দুই মেয়ে চুমকি এবং রিনা অভিনয় জগতে পা রেখেছিলেন। বাবার পরিচালনায় একের পর এক ছবিতে অভিনয় করেছেন। তবে শুধুমাত্র অঞ্জন চৌধুরী যেসব ছবি পরিচালনা করেছেন সেই ছবিতেই অভিনয় করতেন তারা। অন্যান্য পরিচালকের সাথে কোনো কাজ করেননি।

এবারে সেরকমই জনপ্রিয় পরিচালকের মেয়ে চুমকি চৌধুরী নেপোটিজম নিয়ে মুখ খুললেন। অভিনেত্রীকে এক সাক্ষাৎকারের প্রশ্ন করা হয় শুধুমাত্র অভিনয়ের ক্ষেত্রেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেপোটিজম শব্দটা খুব শোনা যায়। এর সাথে অভিনেত্রীর কতটা সহমত। অভিনেত্রী বলেন, ‘একটা বাড়িতে যার বাবা কাকা ডাক্তার ওই বাড়িতে পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা ডাক্তার তৈরি হচ্ছে, যাদের বাড়িতে নাচের প্রচলন রয়েছে তারা নৃত্যশিল্পী হচ্ছে। অনেকের বাড়িতেই প্রজন্মের পর প্রজন্ম ধরে গায়ক গায়িকা তৈরি হচ্ছে তাহলে শুধুমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেন এই শব্দটা বেশি করে উচ্চারিত হয় আমি জানিনা। এ বিষয়ে আমার কোন মতামত নেই।’

আরও পড়ুনঃ ‘কোয়েলও তো স্বার্থপর…!’ ছবির প্রচারে এসে হঠাৎ করে কোয়েল মল্লিককে কেন স্বার্থপর দাবি করলেন অভিনেতা কৌশিক সেন?

অর্থাৎ অভিনেত্রী বলতে চাইছেন নেপোটিজম শব্দটা সবদিকে ছড়িয়ে রয়েছে। শুধুমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে নয়। সব জায়গাতেই এর প্রভাব রয়েছে। কিন্তু নেপোলিজম শব্দটা মানতে একেবারেই রাজি নয় চুমকি চৌধুরী। বর্তমানে কাজের সংখ্যা অনেক কমিয়ে দিয়েছেন অভিনেত্রী। বাবার মৃত্যুর পর থেকেই সেভাবে আর কখনো বড় পর্দায় ধরা দেননি। ধারাবাহিক জগতে বেশ কিছু কাজ করেছেন ইতিমধ্যে।

Back to top button