‘কোয়েলও তো স্বার্থপর…!’ ছবির প্রচারে এসে হঠাৎ করে কোয়েল মল্লিককে কেন স্বার্থপর দাবি করলেন অভিনেতা কৌশিক সেন?

আগামীকাল অর্থাৎ ২১শে অক্টোবর বড় পর্দায় মুক্তি পাচ্ছে কোয়েল মল্লিক এবং কৌশিক সেন অভিনীত ছবি স্বার্থপর। প্রথমবারের জন্য কোয়েল মল্লিক এবং কৌশিক সেনকে একসঙ্গে পর্দায় কাজ করতে দেখা যাবে এই ছবির মাধ্যমে। তবে এটি কোনো কমার্শিয়াল ছবি নয় একেবারে অন্য ঘরানার ছবি হতে চলেছে।
এই ছবির মাধ্যমে ভাই বোনের সম্পর্কের সমীকরণের গল্প তুলে ধরা হবে। বড় হওয়ার সাথে সাথে ভাই বোনের সম্পর্কের মধ্যে অনেক পরিবর্তন আসে। ছোটবেলায় যারা একসময় একে অপরের জন্য জীবন দিতে পারতো বড় হয়েই সেসব সম্পর্কে অনেক জটিলতা তৈরি হয়। সেই গল্পই তুলে ধরবে স্বার্থপর।
ভাই বোনের চরিত্রে অভিনয় করছেন কোয়েল কৌশিক। বাড়ির সম্পত্তি ঘিরেই তাদের মধ্যে মূল অশান্তি। ছোটবেলার সমস্ত স্মৃতি ভুলে গিয়ে ভাই বোন উপস্থিত হয়েছে আদালতের দোরগোড়ায় নিজেদের অধিকার বুঝে নিতে। আগামীকাল ছবির মুক্তির কারণে বর্তমানে তারা ব্যস্ত রয়েছে প্রচারকার্যে। এরইমধ্যে কোয়েল সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন কৌশিক।
সাক্ষাৎকারের মাঝে কোয়েলকে স্বার্থপর বলে দাবি করলেন কৌশিক সেন। ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে অভিনেতা অভিনেত্রীরা একে অপরের সাথে অনেক বেশি পরিচিত হয়ে ওঠেন যার কারণে একে অপরের সাথে পরিচিতি বাড়ে। যেখানে কোয়েল মল্লিক সম্পর্কে কেউ কোনদিনও খারাপ মন্তব্য করতে পারেননি কোয়েলকে নিয়ে কখনো কোন বাজে কথা বলতে পারেননি সেখানে কৌশিক সেন হঠাৎ করেই কোয়েলকে স্বার্থপর বলে উঠলেন। কিন্তু কেন? অভিনেতার মুখে এমন কথা শুনে অবাক হয়েছেন প্রত্যেকেই।
আরও পড়ুনঃ ‘তার মানে তুই আর আসবি না তাই না, আসবি না যখন বলেই দে…’ বাবার কথায় ঝড় উঠেছিল অভিনেতার বুকে! কেন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন ইন্দ্রাশিস রায়? বাবা মায়ের প্রসঙ্গে কি বললেন অভিনেতা?
তবে বাস্তবে নয় সিনেমার সূত্র ধরে কোয়েলকে স্বার্থপর দাবি করেছেন কৌশিক। ছবির গল্প অনুযায়ী বাবার বাড়ির দখল, সম্পত্তির দখল কে নেবে এই নিয়েই ভাই বোনের মধ্যে আইনি ঝামেলা শুরু হয়। আর সেখানে কোয়েল এবং কৌশিক একে অপরের বিপরীতে আইনি পদক্ষেপ নিয়েছে। আর ছবির ক্ষেত্রেই কোয়েলকে স্বার্থপর দাবি করেছেন অভিনেতা।

