নিশা ফেরার আগেই হয়ে গেল ঋষি উজির বিয়ে! বিয়ে সম্পন্ন হতেই খুলে গেল দুই বোনের মুখোশ! তবে কি ঋষির জীবনে কাঁটা হয়েই থেকে যাবে উজি?

বিনোদন জগতের গুরুত্বপূর্ণ অংশ হলো ধারাবাহিক (Bengali Serial)। আর এই ধারাবাহিক হলো সাধারণ মানুষের ভালো থাকার অন্যতম মাধ্যম। আর এই ধারাবাহিকগুলোর জন্যই বিকেল বেলাটা জমজমাট হয়ে ওঠে। ধারাবাহিকতে প্রতিদিন থাকে নতুন নতুন চমক। আর দর্শক তা ভালোভাবে উপভোগ করেন। টেলিভিশনের পর্দায় (Bengali Television) এখন নানান ধরনের ধারাবাহিক হয়।
বর্তমানে অসংখ্য নতুন নতুন ধারাবাহিক শুরু হয়েছে, যেগুলো দর্শকদের মন জয় করে নিচ্ছে খুব সহজে। সেরকমই আরো একটি নতুন ধারাবাহিক শুরু হয়েছে জি বাংলার পর্দায়। ধারাবাহিকের নাম জোয়ার ভাঁটা। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী আরাত্রিকা মাইতি এবং অভিনেত্রী শ্রুতি দাসকে। কিছুদিন হলো ধারাবাহিকের প্রথম পর্ব সম্প্রচারিত হয়েছে টিভির পর্দায়।
বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে নিশা উজির প্ল্যান মতই সমস্ত কাজ এগোচ্ছে। যেভাবে নিশা প্ল্যান করেছিল উজির সাথে ঋষির বিয়ের মিথ্যে নাটক করবে এভাবেই হচ্ছে সব কিছু। ঋষির বাড়ির লোককে পুরোপুরি নিজেদের ফাঁদে ফেলেছে নিশা। এমনকি এমনভাবে উজির কুষ্টি বানানো হয়েছে যে উজির সাথে ঋষির বিয়ে হতে আর কেউ বাধা দিতে পারবে না।
আগামী পর্বে দেখানো হবে নিজের বোনকে তো সুন্দরভাবে গয়না গাটি দামি শাড়ি কসমেটিক্স দিয়ে কনের বেশে সাজিয়ে তুলেছে নিশা। যাতে ব্যানার্জিদের থেকে তাদের কোন অংশে কম না মনে হয়। তাই কোন রকম ত্রুটি রাখেনি। বিয়েতে বসার আগেই ব্যানার্জিদের সবকিছু ধ্বংস করে তাদের পথে বসিয়ে ঠিক বোনকে সেখান থেকে তুলে নিয়ে একেবারে তাদের নাগালের বাইরে পালিয়ে যাবে নিশা।

আরও পড়ুনঃ বৌভাতটা কার সঙ্গে কার? পার্বতী নতুনের, নাকি নতুন কমলিনীর? হাটে হাঁড়ি ভাঙলো স্বতন্ত্র! দুর্ধর্ষ আজকের পর্ব

কিন্তু শেষ মুহূর্তে সেটা আর হলো না। নিশা উজির প্ল্যান একেবারে ভেস্তে গেল শেষ মুহূর্তে। নিশা বিপদের মুখে পড়ল। উজিকে বিয়ের মন্ডপ থেকে কেউ বাঁচাতে পারলো না। ঋষির সাথে শেষমেষ বিয়ে হয়ে গেল উজির। আর ঠিক বিয়ে সম্পন্ন হওয়ার পর নিশা উজির আসল সত্যিটা ফাঁস হয়ে গেল সকলের সামনে। দুই বোনের আসল সত্যি সামনে এলো কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। এবারে উজিকে সারা জীবন ঋষির কাছে অপরাধী মিথ্যাবাদী হয় কাটাতে হবে। যদিও এই সবটাই ধারণা করছে দর্শকেরা। দর্শকদের ধারণা আগামী পর্বে হয়তো এমন কিছুই দেখানো হবে। দেখা যাক কি হয় পরবর্তী পর্বে।

Back to top button