জীবন বাঁচাতে অন্ধকার জীবনে পা রাখলো পারুল! রূপ বদলে অন্ধকারে মিশে গেলো সে! রায়ানকে পাশে পাবে তো নায়িকা?

ধারাবাহিক (Bengali Serial) বর্তমানে সাধারণ মানুষের নিত্যদিনের সঙ্গী। বিশেষ করে বাড়ির মা, কাকিমা, জেঠিমারা বিকেল বেলায় নিজেদের সমস্ত কাজ সেরে রেখে টেলিভিশনের (Bengali Television) সামনে বসে পড়ে নিজেদের পছন্দের ধারাবাহিকগুলি দেখার জন্য। ধারাবাহিকগুলি তাদের বিনোদনের প্রতি অংশ হয়ে ওঠে। তাই জন্য ধারাবাহিক হলো বিনোদন জগতের একটি পিলার।
আর জি বাংলার পর্দায় পারুলের মাথা উঁচু করে বাঁচার গল্প নিয়ে শুরু হয়েছে পরিণীতা। দর্শকমহলে এই ধারাবাহিকের জনপ্রিয়তা অনেক। তার প্রমাণ পাওয়া যায় টিআরপি তালিকায় বারবার। নিজের প্রতিপক্ষকে হারিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে পরিণীতা। যত দিন যাচ্ছে ধারাবাহিকের জনপ্রিয়তা আরো বাড়ছে। বর্তমানে তো ধারাবাহিকে টানটান উত্তেজনা পর্ব চলছে।
বর্তমানে ধারাবাহিকের গল্প দেখানো হচ্ছে পারুল ছোটবেলা থেকে যাদের নিজেদের আসল বাবা মা ভেবেছে তারা তার পালিত বাবা মা। অনেক ছোটবেলাতেই পারুলের মা তার পালিত বাবার হাতে তুলে দিয়েছিল এই সত্যি জানার পরে পারুল তার মাকে খুঁজতে বেরিয়েছে। দক্ষিণ ভারতে নিজের মাকে খুঁজতে গিয়েছে। কারণ সেখানেই তার মা শেষবারের মতো ছিলেন।
আর গল্পে দেখানো হয়েছে পারুল দক্ষিণ ভারতে গিয়ে তার মাকে সামনাসামনি পেয়েও চিনতে পারেনি। আসলে পারুল যেদিন থেকে নিজের মাকে খুঁজছে সেদিন থেকে শিরিনের মা তাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করছে। আর সেই বিপদ থেকে পারুলকে নিজের অজান্তে উদ্ধার করেছে পারুলের মা। এবারে তিনি নিজের পরিচয় গোপন করে সেই জঙ্গলে আদিবাসী সেজে রয়েছে। কিন্তু খুব শীঘ্রই নিজের মাকে চিনতে পেরেছে পারুল। গুলি লাগার পর যে পারুলকে সেবা করে সুস্থ করে তুলেছে পারুলের ধারণার সেই তার মা। ঠিক দিকেই সন্দেহ করেছে পারুল।
আরও পড়ুনঃ রোহিতের মৃ’ত্যু সবটাই সাজানো! অরণ্যর মধ্যেই লুকিয়ে রয়েছে রোহিত! অজান্তেই রহস্যের কিনারা খুঁজে পেলো ফুলকি! ধামাকার ধারাবাহিকের আগামী পর্ব!
তবে নিজের মাকে বাঁচাতে পারুল অপরাধমূলক কাজের সাথে যুক্ত হলো। অন্ধকার দুনিয়াতে তলিয়ে গেল তার জীবন। যেহেতু পারুলের মা দক্ষিণ ভারতে একটি গুপ্তচর দলের সঙ্গে যুক্ত রয়েছে আর সেখানে নানান রকম কাজ হয় আর সেখানে গিয়েই মাকে খুঁজে পাওয়ার জন্য ওই দলের সঙ্গে যুক্ত হতে হয়েছে পারুলকে মাকে বাঁচাতে গিয়ে নিজেও অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়ল। কিন্তু পারুলের এই বিপদে তার পাশে কি থাকবে রায়ান? যদিও এই পুরোটাই দর্শকদের ধারণা এখনো জানা যায়নি ধারাবাহিকে পরবর্তী পর্বে কি হবে। পারুল কিভাবে তার মাকে খুঁজে পাবে কিভাবে মাকে সেই অন্ধকার জগত থেকে ফিরিয়ে আনবে।

