রোহিতের মৃ’ত্যু সবটাই সাজানো! অরণ্যর মধ্যেই লুকিয়ে রয়েছে রোহিত! অজান্তেই রহস্যের কিনারা খুঁজে পেলো ফুলকি! ধামাকার ধারাবাহিকের আগামী পর্ব!

বাংলার মেগা ধারাবাহিকগুলি (Bengali Serial) বর্তমানে প্রত্যেকটিই দর্শকের ভীষণ পছন্দের। তবে তার মধ্যে থেকেই কয়েকটি ধারাবাহিক রয়েছে যা দর্শকের মনের খুব কাছাকাছি পৌঁছে যায় খুব সহজেই। সেই তালিকায় রয়েছে জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki) ধারাবাহিক। খুব অল্প সময়ের মধ্যে কত তাড়াতাড়ি ধারাবাহিকটি দর্শকের মন জয় করে নিয়েছে। একটা ধারাবাহিকের মূল ইউএসপি হলো নায়ক-নায়িকার কেমিস্ট্রি এবং প্রতিদিন উত্তেজনাপূর্ণ পর্ব। সেটাই সব সময় বজায় রেখেছে ফুলকি।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্ব দেখানো হয়েছে রোহিতের মৃত্যুর পর তার হার্ট ডোনেট করে ফুলকি। ফুলকি নিজের হাতে করে রোহিতের হার্ট নিয়ে যায় অন্য একটি হাসপাতালে। যেখানে ওই পেশেন্টকে হার্ট দেওয়া হবে। ফুলকি যখন ওই পেশেন্টকে দেখতে যায় তখনই ঘাটে আশ্চর্য ঘটনা। কেবিনের ভেতরে যে শুয়ে আছে সে অবিকল রোহিতের মতো দেখতে। সেই ছেলেটি পড়ে নিজেকে অরণ্য হিসেবে পরিচয় দিয়ে সকলের মধ্যে মিশে গেলো। ফুলকির খেয়াল রাখতে শুরু করলো।

কিন্তু অরণ্য ফুলকির এত ভালোভাবে যত্ন নিচ্ছে যে তা দেখে অনেকেরই সন্দেহ ছিল। এবারে অরণ্যই যে আসল রোহিত সেটা খুঁজে বার করলে ফুলকি। হঠাৎ করেই নিজের অজান্তে আসল সত্যিটা বেরিয়ে এলো ফুলকির সামনে। এতদিন অরণ্যর ছদ্মবেশে ফুলকিকে রক্ষা করছিল সে। নিজের স্বভাব চরিত্র কিছুটা পরিবর্তন করে ফুলকির সাথেই ছায়ার মত ছিল।

ধারাবাহিকের পরবর্তী পর্বে দেখানো হবে কিভাবে অরন্যর মধ্যে থেকে রোহিতকে খুঁজে বার করলেও ফুলকি আশ্চর্যজনকভাবে এতদিন ফুলকির আশেপাশে রোহিত থাকার পরেও ফুলকি তা বিন্দুমাত্র টের পায়নি। এতদিন পর নিজের স্যারকে আবার পেয়ে ভীষণই খুশি সে, রোহিত যে এভাবে বেঁচে ছিল সেটা কেউই কল্পনা করেনি।

আরও পড়ুনঃ সন্তানের বয়স ছিল মাত্র ১১ দিন! সেই অবস্থায় স্ত্রী স্বরলিপি ও কন্যা সহচরীকে ছেড়ে পরকীয়ায় মত্ত সৌম্য! সমাজ মাধ্যমে বেরিয়ে এলো অভিনেতার জীবনের নোংরা সত্যি!

যদিও এই সবটাই দর্শকদের কল্পনা। ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে ফুলকি নিজের কল্পনায় আবারো রোহিতকে দেখতে পায়। আর সেই দেখেই দর্শকরা ধারণা করছে হয়তো অরণ্যর মধ্যেই রোহিতকে খুঁজে পাবে ফুলকি। কিন্তু ধারাবাহিকে কোথাও দেখানো হয়নি যে রোহিত বেঁচে আছে। পুরোটাই দর্শকদের কল্পনা। আর যদি পরবর্তী দিনে এ ধরনের কিছু দেখানো হয় আপনাদের কেমন লাগবে?

Back to top button