‘আমি আর ডাক পাইনা…’ কাজ না মেলায় অভিনয় জগৎ থেকে দূরে জনপ্রিয় অভিনেতা! কাজ না পাওয়ার কারণ কি? জানালেন ধীমান ভট্টাচার্য

টলিউড-এ (Tollywood) কাজ পাওয়া নিয়ে অনেক অভিনেতা অভিনেত্রী অনেকবার নিজেদের অভিযোগ জানিয়েছেন। বড় বড় পর্দা হোক বা ছোট পর্দা বড় বড় অভিনেতা অভিনেত্রীরা একসময় যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাবি কাজ করতেন তাদের মধ্যে অনেককে এখন আর দেখা যায় না পর্দায়। রাজনীতির সঙ্গে যুক্ত না হওয়ায় পরিচালক প্রযোজকদের তেল দিয়ে চলতে না পারায় কাজ হারিয়েছেন অনেকেই।

সেই তালিকা অনেকে রয়েছেন অনেকে। মাঝে মধ্যে তাদের অন্যান্য পেশা বেছে নিতে দেখা গিয়েছে। সেরকমই একজন জনপ্রিয় অভিনেতা হলেন ধীমান ভট্টাচার্য ওরফে জ্যাক। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেতা। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে আমরা অভিনেতাকে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে দেখেছি।

একাধিক জনপ্রিয় অভিনেতার মত ধীরে ধীরে তিনিও যেন হারিয়ে যাচ্ছেন এই ইন্ডাস্ট্রির রাজনীতিতে। এর আগে বহু অভিনেতা অভিনেত্রীকে আমরা বলতে শুনেছি যতদিন যাচ্ছে তাদের কাজের পরিমাণ কমছে, হাতে কাজ নেই। অন্য পথ অবলম্বন করতে হচ্ছে জীবিকা নির্বাহের জন্য। সেরকমই এবারে কাজ না পাওয়ার আক্ষেপ সাক্ষাৎকারে ফুটিয়ে তুলে অভিনেতা জ্যাক।

শেষবার আমরা অভিনেতাকে দেখেছিলাম জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতাতে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করতে। সেই ধারাবাহিকেই শেষভাবে খুব সম্ভবত দেখা গিয়েছিল অভিনেতাকে। তারপরে আর সেভাবে কোন ধারাবাহিকে দেখা যায়নি। নিজের ক্যারিয়ার জীবনে একাধিক ধারাবাহিকের নায়ক চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে যত দিন যাচ্ছে কাজের পরিমাণ তো কমছে পার্শ্ব চরিত্রেও মিলছে না সুযোগ।

আরও পড়ুনঃ ‘এই রাজ্যে মা হব না, এমন দুর্নীতিগ্রস্ত দেশে সন্তানকে আনতে চাই না…’- সরাসরি প্রশাসনকে দুষলেন সোহিনী! অভিনেত্রীর মন্তব্যে উত্তপ্ত রাজনৈতিক মহল!

কাজ না পাওয়ার আক্ষেপ নিয়ে এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন, ‘এই মুহূর্তে সেভাবে আর অভিনয়ের জন্য ডাক পাইনা। আমি তো আর ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলতে পারি না আমি অভিনয় করতে চাই তাই সেভাবে কাজের পরিমাণ কমে আসছে।’ অভিনেতার এই ছোট্ট কথার মধ্যেই অনেক আক্ষেপ অভিমান লুকিয়ে ছিল। এর আগেও বহু আর্টিস্ট এভাবেই ক্যামেরার সামনে এসে সাক্ষাৎকারে নিজেদের দুঃখের কথা জানিয়েছেন।

Back to top button