ধুমধাম করে বৌভাত! নিজের বৌভাতের আয়োজন নিজেই করলো স্বতন্ত্র! নতুনের এমন পরিবর্তনে হতবাক কমলিনী! দুর্ধর্ষ আজকের পর্ব

জমে উঠেছে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক চিরসখা (Chirosokha)। বাংলার মেগা ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে এটি অন্যতম জনপ্রিয় দর্শকমহলে। তাইতো প্রতি সপ্তাহে প্রত্যেককে অবাক করে টিআরপি তালিকায় ভালো ফলাফল করছে। আর যেহেতু লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক তাই দর্শকদের এই ধারাবাহিক যে পছন্দ হবে তা খুবই স্বাভাবিক। চলুন জেনে নেওয়া যাক ধারাবাহিকের আজকের পর্বে কি হতে চলেছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, কমলিনীকে এখন কিছুদিন বিশ্রামে থাকতে হবে দেখাশোনা করার জন্যই তাকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে বাপের বাড়ি। তাই কমলিনী কদিন বাপের বাড়িতে থাকবে আর মিঠি বাবিল কুরচি থাকবে কুরচির ভাড়া করা বাড়িতে।

এদিকে বাড়িতে আসার পর কমলিনীর সুস্থতার খবর পেয়ে তার শাশুড়ি যেন একটু নিশ্চিন্ত হয়। ওদিকে বুবলাই ঠিক করেছে সকলের জন্য একটা বাড়ি অথবা ফ্ল্যাট কিনবে। বর্ষা তো এই কথা শুনেই রেগে যায়। তার স্বামীর সব টাকা খরচ হয়ে যাবে এটা ভেবেই যেন তার মাথার উপর আকাশ ভেঙ্গে পড়ে। নতুন জানায় বুবলাইদের ঠাকুমা নতুনের বাড়িতেই থাকবে। কিন্তু বুবলাই বলে সে যেভাবেই হোক সবকিছু সামলে নেবে সবাইকে নিয়ে সে একটা বাড়িতে উঠবে। নতুনের সংসারে তাকে আর ব্যস্ত করবে না। কিন্তু নতুন জানিয়ে দেয় কমলিনী এবং তার শাশুড়ি এখানেই থাকবে তার বাড়িতে। এ কথা শুনে তো অবাক হয়ে যায় সকলেই।

নতুনের কথাবার্তা তো কেউ কিছু বুঝতে পারে না। নতুন কি চাইছে কি সিদ্ধান্ত নিচ্ছে সকলেই সব কিছু গুলিয়ে ফেলে। বুবলাই বলে নতুন সত্যি সেরকম কোন বাড়ি কিনে থাকে তার মায়ের জন্য তাহলে সেটা তার মা হয়তো নেবে না। ওদিকে কমলিনীর জন্য ফ্ল্যাট কিনেছে তার কাকা। কমলিনী হয়তো সেখানেই যাবে। তাই নতুনের কমলিনীকে বাড়ি দেওয়ার কোন দরকার নেই। কিন্তু নতুন তো জানিয়ে দেয় সে যা সিদ্ধান্ত নিয়েছে সেটাই সে করবে কারও সিদ্ধান্তর উপর নতুন নিজের সিদ্ধান্ত বদলায় না।

আরও পড়ুনঃ অপরাধমূলক কাজের সাথে যুক্ত পারুলের মা! মাকে বাঁচাতে বিপদের দিকে ঝাঁপ দিল পারুল! দুর্ধর্ষ আজকের পর্ব!

এরপর হাসপাতালে কমলিনীকে ছেড়ে দেওয়ার পর তাকে নিয়ে বাড়িতে যাবার সময় নতুনের সব টাকা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কমলিনীর বাবা। তার দেওয়া টাকা দিয়ে তিনি মেয়ের চিকিৎসা করাবেন না বলেই জানিয়ে দেন। কমলিনীর মা তাকে বাড়িতে নিয়ে যেতে চায়। কিন্তু কমলিনীর বৌদি একেবারেই পছন্দ করে না। কিন্তু কমলিনীর মা চায় তার মেয়ে কয়েকদিন তার কাছেই থাকুক। এদিকে নতুন এসে সমস্ত টাকা-পয়সা মিটিয়ে দিয়ে জানায় সে নিজের বৌভাতের আয়োজন বেশ জাঁকজমকপূর্ণভাবেই করতে চাইছে। আর সেখানে কমলিনীর উপস্থিতি একান্ত কাম্য। কমলিনীকে ছাড়া এই অনুষ্ঠানে সে কিছুতেই করবে না। নতুনের মুখে এই সমস্ত কথা শুনে অবাক হয় কমলিনী। দুদিন আগে যে স্ত্রীকে স্বীকার করছিল না সে আবার বৌভাতের আয়োজন করছে। কিন্তু আসলে যে নতুনের মনে কি চলছে সেটা কেউ ধরতে পারেনা। দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button