দাদুর স্বাধীনতা সংগ্রামী, বাবা রবীন্দ্র গবেষক! সেই বাড়ি থেকে কিভাবে হিয়া হলেন গীতা এলএলবি?

এক সময়ের স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি ছিল গীতা LLB (Geeta LLB)। ধারাবাহিকটি ব্যাপক জনপ্রিয় ছিল দর্শকমহলে। সেইসময় ধারাবাহিকের জনপ্রিয়তা নিয়ে কোন কথাই হবে না। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় ধারাবাহিকটি দুর্দান্ত ফলাফল করত। মাঝেমধ্যেই হতো বেঙ্গল টপার। দীর্ঘ কয়েক মাস টিভির পর্দায় চলেছে ধারাবাহিকটি। আর খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিল।

ব্লুজ প্রোডাকশন হাউসের পক্ষ থেকে শুরু হয়েছিল স্টার জলসার পর্দায়। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রীর হিয়া মুখার্জি। যাকে আমরা ধারাবাহিকে গীতা চরিত্রে অভিনয় করতে দেখতে পাচ্ছি। চরিত্রটি একজন দরিদ্র অথচ সৎ উকিলের ছিল।

এই ধারাবাহিকের হাত ধরেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন হিয়া। দর্শকদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে এই ধারাবাহিকের হাত ধরে। এর আগেও একটি ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী। নয়নতারা ধারাবাহিকে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন।

সম্প্রতি দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে নিজের অভিনয়ের জার্নির কথা জানিয়েছেন হিয়া। অভিনেত্রী বলেন, অভিনয়ের ক্ষেত্রে তার মায়ের উৎসাহ ছিল সবচেয়ে বেশি। একসময় দীর্ঘ ১৪ বছর ফ্যাশন জগতে কাজ করেছেন হিয়া। তারপর মডেলিং, এখন পেশাগতভাবে অভিনেত্রী তিনি। অভিনেত্রী জানান তাঁর বাবা চাননি তিনি অভিনয় আসেন। তবে সব সময়ই পাশে ছিল তাঁর মা। এই জার্নিটা শুধুমাত্র মাকে কেন্দ্র করে। বিভিন্ন প্রস্তাব তিনি ফিরিয়ে দিলেও মা তাদের সঙ্গে যোগাযোগ করতেন।

আরও পড়ুনঃ বোনকে বিপদে ফেলে বেপাত্তা নিশা! ঋষির সাথে জুড়ে গেল উজির ভবিষ্যৎ! ফাঁস আজকের পর্ব!

অভিনেত্রীর দাদু ছিলেন স্বাধীনতা সংগ্রামী। বাবা ছিলেন রবীন্দ্র গবেষক। সেই বাড়ির মেয়ে হয়ে হিয়ার বাবা কোনোদিনই চাননি মেয়ে অভিনেত্রী হোক। তাই বাবার একেবারেই মত ছিল না। কিন্তু হিয়ার মায়ের অনেক ইচ্ছে ছিল মেয়ে অভিনেত্রী হোক তাই মায়ের উৎসাহতেই হিয়া আজকে এই জায়গায়।

Back to top button