বোনকে বিপদে ফেলে বেপাত্তা নিশা! ঋষির সাথে জুড়ে গেল উজির ভবিষ্যৎ! ফাঁস আজকের পর্ব!

বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় নতুন শুরু হওয়া বেশ কিছু ধারাবাহিকের মধ্যে অন্যতম একটি হলো জোয়ার ভাঁটা (Jowar Bhanta)। ধারাবাহিকটি শুরু হয়েছে মাত্র কয়েক সপ্তাহ হল। ইতিমধ্যেই দর্শকদের বেশ পছন্দের হয়ে উঠেছে ধারাবাহিকটি (Bengali Serial)। দুই বোনের ভিন্ন জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে ধারাবাহিকে। গল্পে নায়িকা চরিত্রে রয়েছে অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity) এবং অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, বেশি কথা না বাড়িয়ে ঋষির মা সরাসরি উজির সেই নকল বাবা এবং নিশার সামনেই ঋষির সাথে তার উজির বিয়ের প্রস্তাব দেয়। প্রথমে তো নিশা এমন একটা হাবভাব করল যেন তারা এই বিষয়টা একেবারেই আশা করেনি। কিন্তু পরে এক কথায় রাজি হয়ে যায়। আসলে এটাই তো ছিল তাদের প্ল্যান। এরপর মায়ের কথায় সরাসরি উজিকে বিয়ের প্রস্তাব দেয় ঋষি। প্রথমে লজ্জা পেলেও পরে দিদির প্ল্যান অনুযায়ী রাজি হয়ে যায় উজি। ঋষির মা ভালোবেসে উজিকে নিজের হাতের বালা পরিয়ে আশীর্বাদ করেন।

ঋষিরা চলে যাওয়ার পর তো উজির দমবন্ধ লাগছিল হাতে বালাটা পরে। কারণ ঋষির মায়ের কোন কথায় তার খারাপ মনে হয়নি, ঋষির মাকে। খুব ভালো একজন মানুষ মনে হয়েছে। তারা যে ঠকাচ্ছে সেটা কিছুতেই মেনে নিতে পারছে না উজি। অন্যদিকে নিশা কতটা সত্যি বলছে তাদের বাবা সত্যি বলছে কিনা সেই সমস্ত খোঁজ নিতে উঠে পড়ে লেগেছে ঋষির দিদি। ঋষির জামাইবাবু প্রথমে তো সন্দেহ করছিল তাদের। নিশারা এমনভাবে গুছিয়ে মিথ্যে বলেছে তারা তাদের সন্দেহ কেটে গেছে। কিন্তু ঋষির দিদির মনে সন্দেহ রয়ে গিয়েছে। তাই এয়ারপোর্টে লোক লাগিয়ে খোঁজ নিয়েছে তাদের সম্পর্কে। নিশা ঠিক করে রেখেছিল তাই কোন অসুবিধাই হয়নি তাদের মিথ্যেটাকে সত্যিতে পরিণত করতে। ওদিকে ঋষি পরের দিন উজির সাথে দেখা করে জানায় সেও তার কল্পনায় উজির মতই একজন মেয়েকে চেয়েছিল। এ কথা শুনে উজি বেশ অবাকই হয়।

এদিকে ধারাবাহিকের পরবর্তী পর্বে দেখানো হচ্ছে বিয়ের দিনক্ষণ সমস্ত ঠিক হয়ে গিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব উজি এবং ঋষির বিয়ে দিতে চাইছে ঋষির মা। তাই জন্য পুরোহিত, গুরুদেব সবাইকে ডেকে যত তাড়াতাড়ি সম্ভব তাদের বিয়ে দিনক্ষণ ঠিক করে ফেলেছে। এদিকে বিয়ের দিনকেই ঘটে যায় উজিহয় সাথে ঘটনা অপ্রত্যাশিত ঘটনা।

আরও পড়ুনঃ কোন গুপ্ত সংগঠনের সঙ্গে যুক্ত পারুলের মা? কি তার আসল পরিচয়? কেন মেয়েকে চিনতে অস্বীকার করলেন তিনি? এবার হবে সব রহস্যের সমাধান!

নিশা উজিকে কথা দিয়েছিল উজি বিয়ে মন্ডপে বসার পরেই নিশা ঠিক সময় তাকে উদ্ধার করতে চলে আসবে। ততক্ষণে ঋষিদের পরিবারকে একেবারে নিঃস্ব করে দেবে। কিন্তু উজিকে তৈরি করে নিশা ভানুর সাথে বেরিয়ে যাবার পরে আর ফেরে না। একের পর এক বিয়ের নিয়ম কানুন হতে থাকে দিদির অপেক্ষায় চাতক পাখির মতো তাকিয়ে থাকে উজি। কিন্তু বিয়েটা শেষ পর্যন্ত হয়ে যায় ঋষির সাথে। যদিও এই সবটাই ধারণা করছে দর্শকেরা। শেষ পর্যন্ত কি হবে তা এখনো জানা যায়নি। দেখা যাক আগামী পর্বে কি হয়।

Back to top button