কোন গুপ্ত সংগঠনের সঙ্গে যুক্ত পারুলের মা? কি তার আসল পরিচয়? কেন মেয়েকে চিনতে অস্বীকার করলেন তিনি? এবার হবে সব রহস্যের সমাধান!

বর্তমান সময়ে বাংলা টেলিভিশনের পর্দায় (Bengali Television) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন শাওলি চ্যাটার্জী (Saoli Chattopadhyay)। বেশ অনেকদিন ধরে অভিনয় জগতের সাথে যুক্ত অভিনেত্রী। জি বাংলার ফুলকি (Phulki), পরিণীতা (Parineeta) একের পর এক ধারাবাহিকে অভিনয় করে চলেছেন। অভিনেত্রীর অভিনয় দেখে সত্যিই মুগ্ধ দর্শক। ধারাবাহিকের হাত ধরে অভিনেত্রী পৌঁছে গিয়েছে বাংলার মানুষের ঘরে ঘরে। যদিও ধারাবাহিকে কাজ করার অনেক আগে থেকেই বিভিন্ন ওয়েব সিরিজ, শর্ট ফিল্মে কাজ করেছে শাওলি।
তবে ধারাবাহিক একটা মানুষকে যতটা জনপ্রিয়তা এনে দেয় বড় পর্দায় বা ওয়েব সিরিজে কাজ করে মানুষ সেভাবে সকলের ঘরে ঘরে পৌঁছে যেতে পারেনা এত সহজে শাওলিও তেমন। ফুলকি ধারাবাহিককে অভিনেত্রীকে আমরা সকলেই ছোট রাণীর চরিত্রে অভিনয় করতে দেখতে পাচ্ছি। সেখানে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন শাওলি। অন্যদিকে পরিণীতা ধারাবাহিককে পারুলের মায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। এখনো পর্যন্ত সেখানে তার চরিত্রটি ইতিবাচকভাবে ফুটিয়ে তোলা হচ্ছে।
এর আগে ‘আলতা ফড়িং’ ধারাবাহিকে জিমন্যাস্টের চরিত্রে দেখা যায় তাঁকে। একাধিক সিনেমা থেকে ওয়েব সিরিজেও অভিনয় করেছেন অভিনেত্রী। শাওলির অভিনয়ের যাত্রা শুরু হয় থিয়েটারের হাত ধরে। মাত্র চার বছর বয়সে অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি।
বর্তমানে যেমন পরিণীতা ধারাবাহিকে দেখা যাচ্ছে ধারাবাহিকে পারুলের মায়ের চরিত্রে অভিনয় করছেন শাওলি। বর্তমানে ধারাবাহিকের গল্প দেখানো হচ্ছে পারুল ছোটবেলা থেকে যাদের নিজেদের আসল বাবা মা ভেবেছে তারা তার পালিত বাবা মা। অনেক ছোটবেলাতেই পারুলের মা তার পালিত বাবার হাতে তুলে দিয়েছিল এই সত্যি জানার পরে পারুল তার মাকে খুঁজতে বেরিয়েছে।
আরও পড়ুনঃ দুই চ্যানেলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে ‘পরিণীতা’! বেঙ্গল টপারের ঘাড়ে নিশ্বাস ফেলছে জগদ্ধাত্রী! তালিকায় প্রায় অদৃশ্য জলসা!
দক্ষিণ ভারতে নিজের মাকে খুঁজতে গিয়েছে। কারণ সেখানেই তার মা শেষবারের মতো ছিলেন। আর গল্পে দেখানো হয়েছে পারুল দক্ষিণ ভারতে গিয়ে তার মাকে সামনাসামনি পেয়েও চিনতে পারেনি। আসলে পারুল যেদিন থেকে নিজের মাকে খুঁজছে সেদিন থেকে শিরিনের মা তাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করছে। আর সেই বিপদ থেকে পারুলকে নিজের অজান্তে উদ্ধার করেছে পারুলের মা। এবারে তিনি নিজের পরিচয় গোপন করে সেই জঙ্গলে আদিবাসী সেজে রয়েছে। তার আসল পরিচয় কি, তিনি আসলে কার হয়ে কাজ করেন, কেন নিজের পরিচয় গোপন করছেন সেই সমস্ত জানতে চোখ রাখতে হবে ধারাবাহিকের আগামী পর্বে।

