সুস্থ হতেই নতুন বিপদের মুখে কমলিনী! আবারও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল নতুন! দুর্ধর্ষ আজকের পর্ব

অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das) এবং অভিনেতা সুদীপ মুখার্জির (Sudip Mukherjee) জুটিতে স্টার জলসার পর্দায় বেশ কয়েকমাস আগে শুরু হয়েছে চিরসখা (Chirosokha)। ধারাবাহিকে একেবারে ভিন্ন ধরনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে। আর পাঁচটা ধারাবাহিকের মতো এই ধারাবাহিকটির গল্প নয়। অনেকদিন পর এরকম ভিন্ন ধরনের ধারাবাহিক দেখানো হচ্ছে টেলিভিশনের পর্দায় (Bengali Television)

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, নতুন এক প্রকার অধিকার আদায় করে নেয় এবং জোর করে প্রথমে কমলিনীর সাথে দেখা করতে চলে যায়। এদিকে বাইরে কমলিনীর ছেলে মেয়েরা সকলেই ছটফট করছে তাকে দেখার জন্য। নতুন কেন প্রথমে কমলিনীকে দেখতে গেল সেই নিয়ে তাদের ভীষণ রাগ হচ্ছে নতুনের উপরে।

জ্ঞান ফিরে কমলিনী নতুনকে প্রথম দেখে একেবারেই খুশি হয়নি সেটা বোঝাই যাচ্ছিল। নতুন যে তার সাথে দেখা করতে আসবে সেটা ভাবতে পারেনি কমলিনী। কিন্তু নতুন কমলিনীর কোন কথাই মনে ধরে না। সে কমলিনীকে নিজের যত্ন নিতে বলে। তার জন্য অনেক কিছু অপেক্ষা করছে সে কথাও জানায়। এখন কমলিনীকে ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে অনেক দায়িত্ব রয়েছে তার। কমলিনী তো নতুনের কোন কথাই বুঝতে পারে না। এরপর নতুন কেবিন থেকে বেরিয়ে এলে মিঠি বাবিল সকলে মিলে নতুনকে অনেক ছোট বড় কথা শোনায়। বাধ্য হয়ে নতুন পার্বতীকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু কমলিনী আর তার পরিবারের কেউই ভাবতে পারছে না তাদের জন্য কত বড় একটা সত্যি অপেক্ষা করছে।

ওদিকে মিঠি এবং কমলিনীর ননদ যায় তার সাথে দেখা করতে। কুরচি জানায় তার স্কুলের সামনে একটা বাড়ি ভাড়া পেয়েছে তারা। আপাতত সেখানেই কদিন থাকবে। কিন্তু নতুনের বাড়িতে তারা ফিরে যাবে না। আর এত অপমান লাঞ্ছনার পরে সেখানে ফিরে যাওয়ার প্রশ্নই নেই। ওদিকে কমলিনীর বাবা কাকা তাকে বাপের বাড়ি নিয়ে যেতে চাইছে। যদিও কমলিনী মন থেকে যেতে চায় না। কিন্তু তাও এখন তাকে কিছুদিন বিশ্রামে থাকতে হবে দেখাশোনা করার জন্যই তাকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে। তাই কমলিনী কদিন বাপের বাড়িতে থাকবে আর মিঠি বাবিল কুরচি থাকবে কুরচির ভাড়া করা বাড়িতে।

আরও পড়ুনঃ মায়ের মুখোমুখি হয়েও হেরে গেলো পারুল! মেয়েকে চিনতে পেরেও অস্বীকার করলো মা! কিন্তু কেন? দুর্ধর্ষ আজকের পর্ব

এদিকে বাড়িতে আসার পর কমলিনীর সুস্থতার খবর পেয়ে তার শাশুড়ি যেন একটু নিশ্চিন্ত হয়। ওদিকে বুবলাই ঠিক করেছে সকলের জন্য একটা বাড়ি অথবা ফ্ল্যাট কিনবে। বর্ষা তো এই কথা শুনেই রেগে যায়। তার স্বামীর সব টাকা খরচ হয়ে যাবে এটা ভেবেই যেন তার মাথার উপর আকাশ ভেঙ্গে পড়ে। নতুন জানায় বুবলাইদের ঠাকুমা নতুনের বাড়িতেই থাকবে। কিন্তু বুবলাই বলে সে যেভাবেই হোক সবকিছু সামলে নেবে সবাইকে নিয়ে সে একটা বাড়িতে উঠবে। নতুনের সংসারে তাকে আর ব্যস্ত করবে না। কিন্তু নতুন জানিয়ে দেয় কমলিনী এবং তার শাশুড়ি এখানেই থাকবে তার বাড়িতে। এ কথা শুনে তো অবাক হয়ে যায় সকলেই। এবার দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button