অরণ্যর পাশে দাঁড়ালো ফুলকি! তবে কি মা কালীর ইচ্ছেতেই নিজের অজান্তে অরণ্যকে মন দিয়ে বসলো সে? দুর্ধর্ষ আজকের পর্ব

টিআরপি তালিকায় (TRP List) প্রথম পাঁচে থাকা জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হলো ফুলকি (Phulki)। দীর্ঘদিন ধরে চলা এই মেগা ধারাবাহিক (Bengali Serial) দর্শকদের অত্যন্ত পছন্দের। ধারাবাহিকে নায়ক নায়িকার পাশাপাশি অন্যান্য চরিত্রগুলিও দর্শকের কাছে বেশ গুরুত্বপূর্ণ। তাইতো ধারাবাহিকের জনপ্রিয়তা প্রথম দিন থেকে আজ পর্যন্ত একই রয়েছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, বোম ডিফিউসারদের ডেকে পাঠানো হয়। ফুলকি জানেনা কিভাবে এই বোমটা এক্টিভেট করা রয়েছে। তাই জন্য সকলে বেশ চিন্তা করতে থাকে। তার কিছুক্ষণের মধ্যে বোম ডিএক্টিভেট করার জন্য লোক চলে আসে। এরপর মা কালীর আশীর্বাদে ফুলকি নিজেই সেই বোমা ডিএক্টিভেট করে। তারপর মায়ের মাথায় মুকুট পরিয়ে শুরু হয় পুজো।

Abhishek Bose

তারপর শুরু হয় মায়ের আরতি। এরপর অরণ্য, ফুলকি আর বাকিদের নাচের মাধ্যমে মায়ের আরতি সম্পূর্ণ হয়। অসাধারণ নাচের মাধ্যমে সকলকে মুগ্ধ করে দেয় তারা। তারপর ফুলকি মা কালীর কাছে প্রার্থনা করতে থাকে তাকে সাহস দেওয়ার জন্য। সে একা সন্তানকে মানুষ করতে পারবে কিনা সেই নিয়ে তার মনে সংশয় তৈরি হয়। আর ঠিক তখনই অরণ্য এসে দাঁড়ায় ফুলকির পাশে। ফুলকি বুঝতে পারে না মা কালী তাকে কিসের ইঙ্গিত দিলেন।

এরপর সাংবাদিকরা ফুলকিকে ঘিরে ধরে। কে বা কারা মুকুট চুরি করল কেন কোন উদ্দেশ্যে করলো সব জানতে চায় তারা। ফুলকি জানায় গোটা বিষয়টা নিয়ে এখন তদন্ত চলছে তাই এখনই কিছু বলা যাবে না। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে এবারে আসল সত্যটা খুঁজে বের করতে হবে। ওদিকে ছোট রাজকুমারকে পুজো শুরুর পর থেকেই পাওয়া যাচ্ছে না। ধানু আগেই সন্দেহ করেছিল এই কাজ ইন্দ্র করতে পারে সেই কথা আগেই আদিত্যকে জানিয়েছিল ধানু।

আরও পড়ুনঃ নতুন জীবন পেয়েই সত্যের মুখোমুখি কমলিনী! হঠাৎ এক পলকে বদলে গেল সকলের জীবন! দুর্ধর্ষ আজকের পর্ব!

এরপর ফুলকিরা সরাসরি ইন্দ্রর কাছে যায় জিজ্ঞাসাবাদের জন্য। ইন্দ্র তো কিছুই জানেনা সে ফুর্তি করতে ব্যস্ত। আদিত্য গিয়ে প্রথমবার ইন্দ্রর গায়ে হাত তোলে। ফুলকির জন্য তার অপমান হচ্ছে সেটা কিছুতেই মেনে নিতে পারে না। তাই নেশার ঘোরে সব সত্যি স্বীকার করে। রুদ্রর লোক তাকে এই কাজ করতে বলেছিল। তার পরের দিন ফুলকিরা রুদ্রর সাথে জেলে দেখা করতে যায়। ফুলকি তো রুদ্রকে সব সত্যি স্বীকার করতে বলে। কিন্তু রুদ্র তো এত সহজে মুখ খুলবে না। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button