নিজের কল্পনার মনের মানুষের কথা উজিকে জানালো ঋষি! নিজের অজান্তেই বেফাঁস সত্যি বলে ফেলল উজি! দুর্ধর্ষ আজকের পর্ব

বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় নতুন শুরু হওয়া বেশ কিছু ধারাবাহিকের মধ্যে অন্যতম একটি হলো জোয়ার ভাঁটা (Jowar Bhanta)। ধারাবাহিকটি শুরু হয়েছে মাত্র কয়েক সপ্তাহ হল। ইতিমধ্যেই দর্শকদের বেশ পছন্দের হয়ে উঠেছে ধারাবাহিকটি (Bengali Serial)। দুই বোনের ভিন্ন জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে ধারাবাহিকে। গল্পে নায়িকা চরিত্রে রয়েছে অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity) এবং অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, নিশাকে যাচাই করার জন্য একের পর এক প্রশ্ন করেই যায় ঋষির কাকা। তিনি আসলে দেখতে চান নিশারা কতটা সত্যি কথা বলছে। এরপরে সকলে মিলে খেতে বসে একসাথে। আর ঠিক তখনই শঙ্খ এবং ঋষির দিদি এসে হাজির হয়। খাবার টেবিলে বসেই ঋষির দিদি বলে নিশাদের বাবাকে তারা পার্কস্ট্রিটের রাস্তায় দেখেছে কোন একটি হাসপাতালের সামনে। এ কথা শুনে তো নিশা এবং উজি দুজনেই ঘাবড়ে যায়। বুঝতে পারেনি এবার কি উত্তর দেবে। আর ঠিক তখনই এসে হাজির হয় ওই তিমির বাবু। তাকে দেখে সকলেই অবাক হয়ে যায়। এত তাড়াতাড়ি তিনি কি করে এখানে এলেন সেটাই বুঝতে পারে না কেউ।

যদিও গোটা বিষয়টা খুব ভালোভাবেই ম্যানেজ করেছেন তিমির বাবু। উজি নিশা প্রথমে ঘাবড়ে গিয়েছিল গোটা বিষয়টা ভেস্তে যাবে কিনা সেটা ভেবে। কিন্তু তাদের নিরাশ করেনি ওই নকল লোকটি। এর পরে তো খাওয়া দাওয়া হইহই হতে থাকে দুই পরিবারের মধ্যে। নিশা যেমনটি চাইছিল ঠিক তেমনভাবেই এগোচ্ছিল কাজ।
এরপরে আর বেশি কথা না বাড়িয়ে ঋষির মা সরাসরি উজির সেই নকল বাবা এবং নিশার সামনেই ঋষির সাথে তার উজির বিয়ের প্রস্তাব দেয়। প্রথমে তো নিশা এমন একটা হাবভাব করল যেন তারা এই বিষয়টা একেবারেই আশা করেনি। কিন্তু পরে এক কথায় রাজি হয়ে যায়। আসলে এটাই তো ছিল তাদের প্ল্যান। এরপর মায়ের কথায় সরাসরি উজিকে বিয়ের প্রস্তাব দেয় ঋষি। প্রথমে লজ্জা পেলেও পরে দিদির প্ল্যান অনুযায়ী রাজি হয়ে যায় উজি। ঋষির মা ভালোবেসে উজিকে নিজের হাতের বালা পরিয়ে আশীর্বাদ করেন।
আরও পড়ুনঃ নারীর টানেই নিজের মাকে চিনে নিলো পারুল! চরম বিপদে পারুলের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল রায়ান! দুর্ধর্ষ আজকের পর্ব
ঋষিরা চলে যাওয়ার পর তো উজির দমবন্ধ লাগছিল হাতে বালাটা পরে। কারণ ঋষির মায়ের কোন কথায় তার খারাপ মনে হয়নি, ঋষির মাকে। খুব ভালো একজন মানুষ মনে হয়েছে। তারা যে ঠকাচ্ছে সেটা কিছুতেই মেনে নিতে পারছে না উজি। অন্যদিকে নিশা কতটা সত্যি বলছে তাদের বাবা সত্যি বলছে কিনা সেই সমস্ত খোঁজ নিতে উঠে পড়ে লেগেছে ঋষির দিদি। ঋষির জামাইবাবু প্রথমে তো সন্দেহ করছিল তাদের। নিশারা এমনভাবে গুছিয়ে মিথ্যে বলেছে তারা তাদের সন্দেহ কেটে গেছে। কিন্তু ঋষির দিদির মনে সন্দেহ রয়ে গিয়েছে। তাই এয়ারপোর্টে লোক লাগিয়ে খোঁজ নিয়েছে তাদের সম্পর্কে। নিশা ঠিক করে রেখেছিল তাই কোন অসুবিধাই হয়নি তাদের মিথ্যেটাকে সত্যিতে পরিণত করতে। ওদিকে ঋষি পরের দিন উজির সাথে দেখা করে জানায় সেও তার কল্পনায় উজির মতই একজন মেয়েকে চেয়েছিল। এ কথা শুনে উজি বেশ অবাকই হয়। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

