নারীর টানেই নিজের মাকে চিনে নিলো পারুল! চরম বিপদে পারুলের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল রায়ান! দুর্ধর্ষ আজকের পর্ব

এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা মেগা ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে টানটান উত্তেজনা পর্ব হচ্ছে জি বাংলার (Zee Bangla) পরিণীতা (Parineeta) ধারাবাহিকে। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক প্রতি সপ্তাহে দর্শকদের জন্য নিয়ে আসে নতুন নতুন চমক। ধারাবাহিকের টানটান উত্তেজনা পর্বগুলি তাই একটিও মিস করতে চান না দর্শক। তাইতো টিআরপি তালিকায় সব সময় ভালো ফলাফল করে নিজেদের জায়গায় তৈরি করে নেয় পরিণীতা।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, পারুল যে তার মাকে খুঁজে বের করবে সেটা প্রায় অসম্ভব। কারণ এই দক্ষিণ ভারতে অসংখ্য ছোট ছোট গ্রাম রয়েছে কে কোথায় কোন অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেটা কেউ জানে না। তার উপরে পারুলদের উপরে বিপদ রয়েছে তাই পারুলদের ফিরে যাওয়া উচিত। পারুল এ কথা শুনে বেশ বিরক্ত হয় এবং জানিয়ে দেয় তার কাউকে প্রয়োজন নেই। সে তার মাকে একাই খুঁজে বের করবে। এই বলে পারুল কারো কথা না শুনে একা একা অভিমান করে বেরিয়ে যায়। ওদিকে শিরিনের মা গুন্ডাদের বলেই রেখেছিল পারুলের উপর নজর রাখতে। সেই মতো তারা পারুলের উপর নজর রাখছিল এবং পারুলকে একা পেয়ে তার উপর গুলি চালায় গুন্ডারা।

রায়ানরা পারুলকে খুঁজতে বের হয়। আর তখনই জঙ্গল থেকে গুলির শব্দ পায় এবং জঙ্গলের ভেতর ছুটে যায় তারা। রায়ান তো কারোর জন্য অপেক্ষা করতে চাইছে না। পুলিশের জন্য সে আর অপেক্ষা করতে পারছে না। সে শুধু পারুলকে বাঁচাতে চাইছে। পারুল তার জন্য অনেক করেছে। রায়ান সেই উপকার কিছুতেই অস্বীকার করতে পারবে না। যে করেই হোক পারুলকে বাঁচাতেই হবে।
ওদিকে পারুল তো প্রাণ হাতে নিয়ে জঙ্গলে ছুটে বেড়াচ্ছে। যেভাবেই হোক তাকে গুন্ডাদের হাত থেকে বাঁচতেই হবে। না হলে সে তার মাকে খুঁজে পাবে না। আর মাকে না নিয়ে সে কোনভাবেই এখান থেকে যাবে না সে প্রতিজ্ঞা নিয়েছে। তাই যতটা সম্ভব গুন্ডাদের হাত থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে পারুল। গুন্ডারা পারুলকে চোখের আড়াল করছে না। আর একসময় হঠাৎ করে পারুলের গা ঘেষে গুলি বেরিয়ে যায়। পারুল মারা গেছে কিনা সেটা দেখতে যখন গুন্ডারা এগিয়ে আসে তখন জঙ্গলের ভেতর থেকে কয়েকজন আদিবাসী ওই গুন্ডাদের উপর তীর দিয়ে আঘাত করে।
আরও পড়ুনঃ সরকারের দেওয়া পুরস্কার প্রত্যাখ্যান! লোক দেখানো সম্মান মুখের উপর ফিরিয়ে দিলেন অভিনেতা সুপ্রিয় দত্ত! অভিনেতার সাহসিকতার মুগ্ধ দর্শক!
তারপর ওই আদিবাসীরাই পারুলকে ওই জঙ্গলের ভেতর থেকে উদ্ধার করে নিয়ে যায় নিজেদের ডেরায়। আর ওই আদিবাসীদের মধ্যে রয়েছে পারুলের মা। সেখানেই পারুলের মা নিজের হাতে পারুলের সেবা যত্ন করে। পারুলকে ওষুধ লাগিয়ে দেয়। তাকে সুস্থ করে তোলার চেষ্টা করে। তারপর পারুলকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়, হাসপাতাল থেকে যখন পারুলের জ্ঞান ফিরে আসে তখন সে রায়ানকে জানায় ওই আদিবাসীদের মধ্যেই তার মা আছে। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

