শেষের মুখে প্রধান চরিত্রের মুখ বদল মিঠাইতে! আর দেখা যাবে না এই জনপ্রিয় অভিনেতাকে তার বদলে আসছে নতুন মুখ

বাংলা টেলিভিশনের জনপ্রিয়তম ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো মিঠাই(Mithai)। একটা সময় টিআরপি তালিকায় রাজত্ব করত এই ধারাবাহিক। আসলে মিঠাই ধারাবাহিকের জনপ্রিয়তা প্রথম থেকেই তুঙ্গে। এই ধারাবাহিক’কে তার স্থান থেকে টলানো কার্যত অসাধ্য হয়ে উঠেছিল অন্যান্য ধারাবাহিক গুলির পক্ষে। সিদ্ধার্থ(Sidharth) আর মিঠাইয়ের রোম্যান্স, মোদক পরিবারের পারিবারিক আনন্দে শামিল হয়েছিল বাঙালি দর্শক।
দীর্ঘদিন থেকে মিঠাইয়ের তৈরি আলাদা ছিল সিদ্ধার্থ! এই সময়টা মিঠাইয়ের ছেলে আর সিদ্ধার্থ’র খেয়াল রাখে মিঠি। তবে মহাশিবরাত্রি’র বিশেষ পর্বে বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেখা হয় তাঁদের। স্মৃতি হারিয়ে কাউকেই চিনে উঠতে পারছিল না মিঠাই। তাঁর স্মৃতি ফেরাতে বদ্ধপরিকর সিদ্ধার্থ। আর তার পাশে রয়েছে মিঠি। আসলে মিঠাইয়ের সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনার জেরে স্মৃতি হারিয়েছিল মিঠাই। অতীতের কথা যে কিছুই মনে পড়ছিল তাঁর। মিঠিও সিদ্ধার্থ’র এই লড়াইয়ে তাঁর পাশে ছিল।
বর্তমানে টেলিভিশনের পর্দায় চলা বিভিন্ন ধারাবাহিকেই স্বামী-স্ত্রীর মাঝে আগমন হয় তৃতীয় একজনের। যে সম্পর্ক ভাঙার ক্রমাগত চেষ্টা করে যায়। আর সেখানেই ব্যতিক্রম মিঠাই ধারাবাহিক। যেখানে সিদ্ধার্থর সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার পরও শুধুমাত্র মিঠাই ফিরে আসায় মিঠি ডিভোর্স দেয় সিদ্ধার্থকে। এমনকি মিঠাইকে মিঠি জানিয়ে দেয় শাক্য তাঁর সন্তান নয়।
মনোহরা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় মিঠি। সে ফিরে যেতে চায় তাঁর বাবার কাছে। কিন্তু এই মহেন্দ্রক্ষণেই মনোহারাতে এসে উপস্থিত হয় মিঠির বাবা। তিনি মিঠাইকে এক অজানা সত্যির মুখোমুখি দাঁড় করান। তিনি জানান, মিঠি আর কেউ নয় বরং মিঠাইয়ের আপন যমজ বোন। এই কথা শুনে কার্যত চমকে ওঠে মিঠাইসহ মনোহরার সমস্ত সদস্যরা। এমনকি এই ঘটনার কথা জেনে বিস্মিত হয় মিঠি নিজেও।
এবার মিঠির বাবার চরিত্রের মুখ বদল হতে চলেছে খুব তাড়াতাড়ি। সম্প্রতি টেলিভিশনের ঝলকে দেখা গিয়েছে মিঠির নতুন বাবাকে। এতদিন ধরে তার বাবার চরিত্রে আমরা দেখে আসছিলাম দেবরাজ মুখার্জিকে। কিন্তু তিনি জানান তিনি আর এই ধারাবাহিকে যুক্ত থাকতে পারবেন না। সেই জন্য মিঠির বাবার চরিত্রে আনা হয় নতুন অভিনেতা রাজকুমার দত্তকে। অর্থাৎ এবার থেকে মহেন্দ্র বিশ্বাস অর্থাৎ মিঠির বাবার ভূমিকায় দেখা যাবে অভিনেতা রাজকুমার দত্তকে। এর আগে অনেক ধারাবাহিক এই কাজ করেছেন তিনি। সম্প্রতি শেষ হওয়ার ধারাবাহিক ইন্দ্রানীতে তাকে দেখা যায়।


