মাকে খুঁজতে গিয়ে গু’লিবিদ্ধ পারুল! সফল হলো শিরিন ও তার মা! পারুলকে বাঁচাতে এবার কি ম্যাজিক করবে রায়ান? দুর্ধর্ষ আজকের পর্ব

পরিণীতা (Parineeta) জি বাংলার (Zee Bangla) এমন একটি ধারাবাহিক যা বরাবর নিজের জনপ্রিয়তা ধরে রেখেছে। প্রতি সপ্তাহেই ভালো ফলাফল করছে। এমনকি ধারাবাহিকটি (Bengali Serial) প্রতিদিনই একটু একটু করে দর্শকদের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠছে। একটি এপিসোডও দর্শকদের নিরাশ করে না এই ধারাবাহিকের। তাইতো বাংলার মেগা গুলির মধ্যে এর জনপ্রিয়তা ব্যাপক।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, শিরিনের মা লোক লাগিয়ে খবর নিয়েছে পারুল কোথায় আছে। কিন্তু সেখানে তাদের কোনো ক্ষতি করা যাবে না কারণ সেখানে কড়া করে সিকিউরিটি রয়েছে। এদিকে পারুল যখন তার মায়ের খোঁজে বেরিয়েছে তখনই দুটি গাড়ি তাদের ফলো করছিল। আর পারুল সেটা বুঝতে পেরে সকলকে জানায়।

Bengali serial

প্রথমে তো পারুলের কথা শুনে সকলেই ঘাবড়ে যায়। আসলে শিরিনের মা গুন্ডাদের জানিয়ে দিয়েছে যে গাড়িতে পারুলরা আছে সেই গাড়িতে ধীরে ধাক্কা মারতে। যাতে শিরিনের বাবা এবং রায়ানের কোন ক্ষতি না হয়। আর পারুলরা যেই গাড়ি থেকে ছিটকে পড়বে অমনি তাকে এবং তার বাবাকে গুলি করে দিতে।

কিন্তু পারুল তো শিরিনের মায়ের প্ল্যান সফল হওয়ার আগেই বুঝে যায় এবং শিরিনের বাবাকে সবটা জানানোর পর শিরিনের বাবা তার বন্ধুর সাহায্য নিয়ে ওই গুন্ডাদের কাজে বাধা সৃষ্টি করে। আর পারুলরা সেই সুযোগে পালিয়ে আসে সেখান থেকে। তারপর তারা সোজা যায় পুলিশ কোয়াটারে। শিরিনের বাবার এক বিশেষ বন্ধুর সাথে দেখা করতে। যিনি ওই আয়াপ্পান দলের লোকজনদের ধরেছিল তিনি। ওই লোকটি বলে বহু বছর পুরনো ঘটনা তাই সেভাবে এখন কারা কোথায় ছড়িয়ে রয়েছে সে খবর কেউ জানে না।

আরও পড়ুনঃ মায়ের মুকুট ফিরিয়ে আনতে গিয়ে অসাধ্য সাধন করলো ফুলকি! পুলিশের সামনেই ফুলকিকে মারার হুমকি তাইজির! দুর্ধর্ষ আজকের পর্ব

পারুল যে তার মাকে খুঁজে বের করবে সেটা প্রায় অসম্ভব। কারণ এই দক্ষিণ ভারতে অসংখ্য ছোট ছোট গ্রাম রয়েছে কে কোথায় কোন অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেটা কেউ জানে না। তার উপরে পারুলদের উপরে বিপদ রয়েছে তাই পারুলদের ফিরে যাওয়া উচিত। পারুল এ কথা শুনে বেশ বিরক্ত হয় এবং জানিয়ে দেয় তার কাউকে প্রয়োজন নেই। সে তার মাকে একাই খুঁজে বের করবে। এই বলে পারুল কারো কথা না শুনে একা একা অভিমান করে বেরিয়ে যায়। ওদিকে শিরিনের মা গুন্ডাদের বলেই রেখেছিল পারুলের উপর নজর রাখতে। সেই মতো তারা পারুলের উপর নজর রাখছিল এবং পারুলকে একা পেয়ে তার উপর গুলি চালায় গুন্ডারা। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button