মায়ের মুকুট ফিরিয়ে আনতে গিয়ে অসাধ্য সাধন করলো ফুলকি! পুলিশের সামনেই ফুলকিকে মারার হুমকি তাইজির! দুর্ধর্ষ আজকের পর্ব

বাংলা টেলিভিশনের (Bengali Television) জনপ্রিয় কিছু ধারাবাহিকের (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হলো ফুলকি (Phulki)। প্রতিসপ্তাহে টিআরপি তালিকায় বাজিমাত করছে এই ধারাবাহিক। প্রতিদিনই হচ্ছে টানটান পর্ব। এক কথায় ফুলকি ধারাবাহিকের একটি এপিসোডও মিস করার মতন নয়। চলুন তাহলে জেনে নেওয়া যাক ধারাবাহিকের আগামী পর্বে কি হতে চলেছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, ফুলকি মুকুট পরানোর পরেই যখন পর্দা সরানো হয় তখনই দেখা যায় মায়ের মাথার মুকুট গায়েব। এইটুকু সময়ের মধ্যে কিভাবে মুকুট গায়েব হয়ে গেল সেটাই বুঝতে পারে না কেউ। সকলে তো হৈ হৈ শুরু করে দেয়। একেবারে অস্থির হয়ে ওঠে সকলে। পুলিশ এসে কড়া পাহারার ব্যবস্থা করে চারিদিক ঘিরে দেয়। ফুলকি মন্ত্রী হওয়ার পরেও তার সামনে রাজমহল থেকে মায়ের মুকুট চুরি হয়ে গেল সেই নিয়ে কথা হতে থাকে। পুরোহিত মশাইরা জানিয়ে দেয় এক ঘন্টার মধ্যে পুজো শুরু করতে না পারলে অমঙ্গল হবে। ফুলকি কথা দেয় সময়ের মধ্যে মুকুট ফিরিয়ে দেবে। এরপর সবাই সিসিটিভি চেক করতে বসে। আর সেখানেই ধরা পড়ে ছদ্দবেশী তিওয়ারি। যদিও তিওয়ারিকে কেউ চিনতে পারেনি। শুধুমাত্র দেখা গিয়েছে ঝুড়ির মধ্যে লুকিয়ে কিছু নিয়ে যাচ্ছে একটি লোক। সন্দেহ হয় ফুলকির।

Abhishek Bose

এরপরে পুলিশ নিয়ে ফুলকি অরণ্যর সাথে বেরিয়ে পড়ে ওই লোকটিকে ধরতে। এদিকে মা কালীর শোভাযাত্রায় তিওয়ারিও আটকে পড়েছে মুকুট নিয়ে। আর অন্যদিকে ফুলকিরাও ওই একই জায়গায় এসে পৌঁছেছে। তারাও সামনের দিকে এগোতে পারছে না। তখনই অরণ্য বলে হতেই পারে যে মুকুট নিয়ে পালিয়েছে সেও এই ভিড়ের মধ্যেই আটকে গিয়েছে। তাই জন্য চারিদিকে ছড়িয়ে পড়ে সবাই তিওয়ারিকে ধরার জন্য।

ফুলকি তো মা কালীর কাছে প্রার্থনা করতে থাকে যাতে তারা মায়ের মুকুট খুঁজে পায়। সকলে মিলে চারিদিকে তন্ন তন্ন করে খুঁজে থাকে আর তখনই অরণ্য দূর থেকে লক্ষ্য করে তিওয়ারিকে। গাড়ি থেকে ওই মুকুটটা নিয়ে পালাতে শুরু করে তিওয়ারি। অরণ্য, পুলিশ এবং ফুলকি সকলে মিলে তাকে ধাওয়া করতে থাকে। কিন্তু পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় তিওয়ারি। তবে অরণ্য হাল ছাড়ে না। পুলিশের সাথে সাথে সেও লোকটিকে ধরার জন্য ছুটে যায়। আর তখনই ফুলকি অসুস্থ বোধ করে, অরণ্য তাকে ছেড়ে কিছুতেই যেতে চায় না। কিন্তু ফুলকি জানায় এই মুহূর্তে মায়ের মুকুট খুঁজে পাওয়া সবথেকে জরুরী।

আরও পড়ুনঃ মায়ের মুকুট ফিরিয়ে আনতে গিয়ে অসাধ্য সাধন করলো ফুলকি! পুলিশের সামনেই ফুলকিকে মারার হুমকি তাইজির! দুর্ধর্ষ আজকের পর্ব

এরপর তিওয়ারিকে ফলো করতে করতে পুলিশ এবং অরণ্য গিয়ে পৌঁছে রুদ্ররূপের পুরনো ডেরায়। ফুলকি তো সেখানে গিয়ে চিনতে পারে জায়গাটা। ওদিকে তিওয়ারি গিয়ে তাইজির হাতে মুকুট তুলে দেয়। তাইজি তিওয়ারিকে জানায় রুদ্রকে গিয়ে এই খবর দিতে। তিওয়ারি তাইজিকে সাবধান করে বলে ফুলকিরা তাকে ফলো করছিল কোন রকমে সে তাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে এসেছে। এখানে থাকাটা তাইজির নিরাপদ হবে না। কিন্তু তাইজি তিওয়ারির কথায় খুব একটা বেশি গুরুত্ব দেয় না। আর তারপরই ফুলকি এবং অরণ্য এসে হাজির হয় ওই ডেরায়। এরপর মারপিট করে কোন রকমে ফুলকি তাইজির হাত থেকে সেই মুকুট কেড়ে নেয়। আর সঙ্গে সঙ্গে গোটা জায়গাটা ঘিরে ফেলে পুলিশ। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button