মায়ের কোলে বসে আদুরে গলায় মন্ত্র উচ্চারণ! দাদা ইউভানকে প্রথমবার ভাইফোঁটা দিল ইয়ালিনী! ভাইরাল মিষ্টি মুহূর্ত!

টলিউড (Tollywood) ফিল্ম ইন্ডাস্ট্রির (Film industry) জনপ্রিয়, সুন্দরী, ট্যালেন্টেড অভিনেত্রীদের মধ্যে প্রথম সারিতেই রয়েছে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhasree Ganguly) নাম। দীর্ঘ কয়েক বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে অভিনেত্রী। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। ক্যারিয়ারের শুরুর দিকে কমার্শিয়াল ছবিতেই বেশিরভাগ অভিনয় করতে দেখা যেত অভিনেত্রীকে। তবে যতদিন গেয়েছে চরিত্র বাছাই করতে দেখা গিয়েছে। বিভিন্ন ধরনের চরিত্রে এখন তাকে আমরা দেখতে পাই। কখনো ধর্মযুদ্ধের মতো ছবিতে, আবার কখনো ইন্দুবালা ভাতের হোটেল এর মতন ছবিতে একেবারে ভিন্ন ধরনের চরিত্রে আবার কখনো সন্তানের মত ছবিতে আইনজীবীর চরিত্রে ধরা দিয়েছে অভিনেত্রী।
ঘরে বাইরে সবটা সামলেও নিজেকে ফিট এন্ড ফাইন রেখেছেন অভিনেত্রী। বর্তমানে দুই সন্তানের মা শুভশ্রী। ইউভান এবং ইয়ালিনিকে নিয়েই সময় কাটছে অভিনেত্রীর। ইউভান এখন অনেকটাই বড় হয়েছে। স্কুলে যাওয়া শুরু করেছে।
চলতি বছর ছিল ইউভান ও ইয়ালিনির প্রথম ভাইফোঁটা। তাই এই বছরটা তো তাদের জন্য খুবই স্পেশাল। তাদের মিষ্টি ভাইফোঁটার মুহূর্তগুলি দেখার জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন। অবশেষে শুভশ্রী তাঁর দুই সন্তানের ভাইফোঁটা উদযাপনের নানা মুহূর্তের ছবি ভাগ করে নিলেন ইনস্টাগ্রামে। সবুজ রঙের স্কারট ও হলুদ রঙের টপে দেখা মেলে ছোট্ট ইয়ালিনির। অন্যদিকে, সাদা রঙের শার্ট ও ধূসর রঙের হাফ জিন্সের প্যান্টে দেখা যায় ইউভানকে।
শুভশ্রী একটি ভিডিয়ো শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়াতে সেখানে দেখা যায় শুভশ্রীর কোলে বসে আছে ইয়ালিনি। সে হাতে চন্দন নিয়ে দাদার কপালে ফোঁটা দিচ্ছে। আধো আধো স্বরে বলছে, ‘ভাইফোঁটা’। মা শুভশ্রী তার হয়ে ভাইফোঁটার মন্ত্র উচ্চারণ করে দিচ্ছে। আর তা শুনে শুনে ইয়ালিনি চেষ্টা করছে আধো আধো ভাবে।
আরও পড়ুনঃ র’ক্ত না পেলে বাঁচবে না কমলিনী! মাকে নিয়ে দুশ্চিন্তায় তিন ছেলে মেয়ে! ভালোবাসাকে বাঁচাতে অসম্ভবকে সম্ভব করল নতুন! দুর্ধর্ষ আজকের পর্ব
ইউভান ইয়ালিনির এই মিষ্টি মুহুর্ত দেখে তো দর্শক ভীষণই খুশি। শুভশ্রীর পাশাপাশি ওই দিন কোয়েলের বাড়িতেও কোয়েলের দুই সন্তানের প্রথম ভাইফোঁটা ছিল। কাভিয়াও ওইদিন প্রথমবার দাদা কবীরকে ভাইফোঁটা দেয়। আর দুই তারকার বাড়ির এই মিষ্টি মুহূর্ত দেখে তো দর্শক খুবই খুশি।

