র’ক্ত না পেলে বাঁচবে না কমলিনী! মাকে নিয়ে দুশ্চিন্তায় তিন ছেলে মেয়ে! ভালোবাসাকে বাঁচাতে অসম্ভবকে সম্ভব করল নতুন! দুর্ধর্ষ আজকের পর্ব

বাংলা নানান ধরনের ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক হল লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) লেখা চিরসখা (Chirosokha)। প্রথম দিকে ধারাবাহিকের জনপ্রিয়তা খুব একটা না থাকলেও, ধীরে ধীরে এই ধারাবাহিক ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে টিআরপি তালিকাতে এক থেকে পাঁচের মধ্যে প্রতি সপ্তাহে জায়গা করে নিচ্ছে। ধারাবাহিকটি ধীরে ধীরে দর্শকদের ড্রয়িং রুমে জায়গা করে নিচ্ছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, হঠাৎ করে কমলিনীর কাকার ব্যবহার বদলে গেলো দেখে সকলেই তো অবাক। তাকেও প্রথমে ভুল বোঝে সকলেই। তিনি হঠাৎ করে নতুনের হয়ে আবার কথা বলছে। এরপর অপারেশন থিয়েটারে অপারেশন চলতে থাকে কমলিনীর।
এটিকে বাইরে কমলিনীর বাবা, দাদা সকলেই তার কাকাকে প্রশ্ন করতে থাকে, হঠাৎ করে তার কি হল নতুন কমলিনীকে কোন সম্পত্তি লিখে দিয়েছে বলে তার এই ব্যবহার বদলে গেল কিনা জানতে চাই। কিন্তু কমলিনীর কাকা জানায় তিনি এরকম মানুষ নন সম্পত্তির জন্য তিনি ব্যবহার বদলে দেবেন সেটা তিনি ভাবতেও পারেন না। কিন্তু তিনি আসল ঘটনাটা জানাতেও চাইছেনা। এদিকে সকলেই কমলিনীর জন্য চিন্তা করতে থাকে। মিঠি ওঝরে কান্না করছে মায়ের জন্য। মিটিল তাকে সামাল দিচ্ছে। এরই মাঝে এসে পার্বতী এমন সব কথা বলছে যা শুনে মিঠি নিজের রাগ ধরে রাখতে পারে না। নতুন এবং পার্বতীকে হাসপাতাল থেকে চলে যেতে বলে। ওদিকে বুবলাই নিজের মায়ের জন্য চিন্তা করছে। যতই হোক সেও তার মাকে ভালোবাসে। শুধুমাত্র নতুনের সাথে তার মায়ের সম্পর্কে মানতে পারে না। নিজেকে কথা দেয় সে তার মাকে একটা সুন্দর বাড়ি গড়ে দেবে। এরপর অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বেরিয়ে আসে এবং সকলকে জানায় যেহেতু কমলিনীর অ্যানিমিয়া আছে তাই জন্য তাকে কিছুটা সময় দিতে হবে সুস্থ হওয়ার। ২৪ ঘন্টা না গেলে কিছুই বলা যাবে না।
এই কথা শোনার পর তো সকলে আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। নতুন সবাইকে ভরসা দেবার চেষ্টা করে। কিন্তু কমলিনীর ছেলে মেয়ে তো নতুনের উপর বেজায় ক্ষেপে রয়েছে তাই জন্য নতুনের কোন কথাই তাদের আর ভালো লাগছে না। নতুন এবং পার্বতীকে সেখান থেকে অপমান করে বের করে দেওয়ার চেষ্টা করে মিঠি। নতুন জানায় এই সময় তাদের পাশে থাকাটা প্রয়োজন তাই নতুনকে যতই অপমান করুক না কেন নতুন সেখান থেকে যাবে না। পার্বতী বারবার নতুন অপমানের জবাব দিতে থাকে কিন্তু মিঠি এখন নিজের মধ্যে নেই তাই ছোট বড় কথা বলে ফেলে।
আরও পড়ুনঃ শুটিং ফ্লোরে ঘটে গেল বিরাট দুর্ঘটনা! গুরুতর আহত বনি সেনগুপ্ত! কীভাবে ঘটল এই অঘটন? কেমন আছেন অভিনেতা?
ওদিকে ডাক্তার জানিয়েছে কমলিনীর আরো রক্তের প্রয়োজন তাই জন্য রক্ত আনা দরকার। নতুন এগিয়ে আসে প্রথমে রক্ত নিয়ে আসার জন্য। এমনকি বুবলাই তার মায়ের জন্য রক্ত আনার কথা বলে। কিন্তু বাবিল জানিয়ে দেয় নতুন বা তার দাদা কারোর থেকে সাহায্য নেবে না। কারণ তাদের মা যদি জানতে পারে এই দুজনের মধ্যে একজন তাদের মায়ের জন্য রক্ত নিয়ে এসেছে তাহলে তার মা খুব অপমানিত বোধ করবে। কিন্তু নতুন বাবিলকে জানিয়ে দেয় তার চেনা পরিচিত আছে আর এখন কমলিনীর জীবনের সবথেকে কঠিন মুহূর্ত তাই সেই যাবে রক্ত আনতে। ওদিকে তো কমলিনীর ননদ কমলিনীর জন্য প্রার্থনা করছে, মন্দিরে পূজা দিতে গেছে। মা কালীর কাছে তার জীবন ভিক্ষা করছে। কমলিনীর শাশুড়ি, মাসি শাশুড়ি সকলেই কমলিনীর জন্য প্রার্থনা করছে। এবারে দেখা যাক কি হয় আগামী পর্বে।

