‘রচনাকে আমি কখনোই পলিটিশিয়ান হিসেবে ধরি না…ও রাজনীতি জানে না’- রচনা ব্যানার্জিকে নিয়ে বিস্ফোরক অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়!

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Bengali Film Industry) ৯০ দশকের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। দীর্ঘ কয়েক দশক ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন অভিনেত্রী। ৯০ দশকের শেষ সময় থেকে শুরু করে টানা কাজ করেছেন একের পরের ছবিতে। প্রসেনজিৎ, জিৎ, দেব সকলের সঙ্গে ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। নায়িকা চরিত্রের পাশাপাশি পার্শ্ব চরিত্রগুলিতেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী। অভিনয়ের জীবনের শেষ কয়েক বছর বেশিরভাগ সময় পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছে লকেটকে।
বর্তমানে তো অভিনয় জগত থেকে বেশ অনেকটাই দূরত্ব তৈরি হয়েছে লকেটের। দীর্ঘ বেশ কয়েক বছর অভিনয় জগত থেকে বিচ্ছিন্ন রয়েছেন অভিনেত্রী। এখন পুরোদমে রাজনীতির সঙ্গে যুক্ত। ২০১০ এ প্রথম তৃণমূলের হয়ে রাজনীতির ময়দানে পা রাখেন অভিনেত্রী। তখন মহিলা সমিতির বিভিন্ন ক্যাম্পিংয়ে কাজ করতেন। তার কয়েক বছর পর যোগ দেন বিজেপিতে। বর্তমানে বিজেপির হয়ে বিভিন্ন জায়গায় কাজ করছেন লকেট।
একসময় অভিনয় জগতে যাদের সঙ্গে কাজ করতেন যারা অভিনেত্রীর সহকর্মী ছিল তারা এখন রাজনীতির ময়দানের তারই বিপরীতে তার হয়ে লড়াই করছে। যেমন রচনা বন্দ্যোপাধ্যায় রাজনীতির ময়দানে এসেই দশ গোলে মাত দিয়েছে লকেটকে। রাজনীতির ময়দানে এসে লকেটের মত একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে মাত দিকে অনেক প্রশ্নের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে।
এবারে এক সাক্ষাৎকারে সেই নিয়ে সরাসরি নিজের বক্তব্য রাখলেন লকেট। জানালেন প্রতিদ্বন্দ্বী হলেও রচনাকে কখনোই একজন দক্ষ পলিটিশিয়ান মানতে রাজি নন লকেট। সাক্ষাৎকারে অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয় এই যে বিধানসভার ভোটে প্রথম বছর এসেই লকেটকে হারিয়ে দিলেন রচনা এই বিষয় তিনি কি বলতে চান। কারণ লকেটকে রচনা কাছে হারার পর লকেট কখনোই তার নামে কোন কটু কথা বলেননি।
আরও পড়ুনঃ নিশার বাড়িতে এসে অতীতের মুখোমুখি ঋষি! এ কোন নতুন করে সর্বনাশ নেমে আসলো উজির জীবনে? দুর্ধর্ষ আজকের পর্ব
এই কথার উত্তরে লকেট জানান, ‘আমি কি বলবো ওর সাথে আমি কাজ করেছি এতগুলো বছর। ১১ বছর আমি রাজনীতির ময়দানে আছি, ও প্রথম বছর এসে দিদি নাম্বার ওয়ান হয়ে মানুষের সামনে দাঁড়িয়েছে ভোটে জিতেছে ওকে আমি কখনোই দক্ষ পলিটিশিয়ান এর তালিকায় ধরিনা। ও হঠাৎ করে এসেছে টিকিট পেয়ে জিতে গেছে। আমি ওর কোন দোষ দেখি না। কিন্তু এখন পলিটিক্সের নামে যা যা হচ্ছে তা সত্যি আশা করা যায় না। এখন রাজনীতিতে জিতে গেলে এমন একটা ধারণা হয়েছে একজনের বিপরীতে যে কাউকে একটা দাড় করিয়ে দাও যার নাম আছে দিদি নাম্বার ওয়ান কে দাঁড় করিয়ে দাও যে কাউকে একটা দাড় করিয়ে দাও যাতে জিততে পারি এই বিষয়গুলো খুবই নোংরা। কিন্তু ভোটে জেতার পর সাংসদ কি কাজ করবে সেটা এখন আর মানুষ দেখে না।’

