নিশার বাড়িতে এসে অতীতের মুখোমুখি ঋষি! এ কোন নতুন করে সর্বনাশ নেমে আসলো উজির জীবনে? দুর্ধর্ষ আজকের পর্ব

বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় নতুন শুরু হওয়া বেশ কিছু ধারাবাহিকের মধ্যে অন্যতম একটি হলো জোয়ার ভাঁটা (Jowar Bhanta)। ধারাবাহিকটি শুরু হয়েছে মাত্র কয়েক সপ্তাহ হল। ইতিমধ্যেই দর্শকদের বেশ পছন্দের হয়ে উঠেছে ধারাবাহিকটি (Bengali Serial)। দুই বোনের ভিন্ন জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে ধারাবাহিকে। গল্পে নায়িকা চরিত্রে রয়েছে অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity) এবং অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, ঋষিকে ফাঁসানোর জন্য বন্যা আসে মাঝ রাতে। ঋষির কাকিমা এই সমস্ত শিখিয়ে দিয়েছে তাকে। ঋষির বোন ভালোমতোই বুঝতে পারে এই সবের পেছনে কে আছে। ঋষির বোন জানিয়ে দেয় এই ঘটনা যদি কাকার কানে যায় তাহলে খুব খারাপ হবে কাকিমার জন্য। আর বন্যাকে ঋষি এই বাড়ি থেকে কাল সকালের মধ্যে বেরিয়ে যেতে বলে। ওদিকে ঠিক তখনই হঠাৎ করে উজি ফোন করে ঋষিকে। এত রাতে উজি ফোন করছে দেখে ঋষি ফোনটা ধরে। আর ফোন করেই উজি ঋষিকে নিশা ভেবে চিৎকার করতে থেকে তার উপরে। পরে নিজের ভুল বুঝতে পারে এবং দেখে সে অজান্তেই ঋষিকে ফোন করে ফেলেছে। এদিকে ঋষি সত্যি খুবই ভালো একজন মানুষ।তাই উজিকে ভরসা দেয় কোন বিপদ-আপদে তাদের পাশে সব সময় আছে তারা। কিন্তু উজি ভুল বোঝে ঋষিকে।

এদিকে তার কিছুক্ষণ পরেই নিশা এসে হাজির হয় বাড়িতে। নিশা কোথায় গেছিল, কেন গেছিল, ছদ্মবেশে কি করছিল সব প্রশ্ন করতে থাকে উজি। বোনের প্রশ্ন এড়িয়ে গিয়ে ব্যাগ থেকে লাখ লাখ টাকা গয়না বের করতে থাকে নিশা। এত টাকা গয়না দেখে তো উজি ভয় পেয়ে যায়। কোথা থেকে তার দিদি এসব জোগাড় করল সেটাই ভাবতে থাকে। আর বারবার তার নিজেকে অপরাধী মনে হয়। কারণ সে কখনো এসবের মধ্যে ছিল না। সে সব সময় বাবার আদর্শ মেনে চলেছে। আর বাবার খুনিদের শাস্তি দিতে গিয়ে তাদের কি কি করতে হচ্ছে।

নিশা বোনকে সান্তনা দেয় জানায় কোন ভালো সৎ মানুষের থেকে সে এগুলো নেয়নি। অসৎ বড়লোকদের থেকেই সে এই সমস্ত টাকা আদায় করে। কিন্তু উজি ভয় পেতে তাকে যদি পুলিশ তাদের ধরে ফেলে তাহলে তো সব শেষ। তখনই নিশা জানায় এত সহজে তারা ধরা পড়বে না। পরের দিনে ঋষিরা আসবে তাই সমস্ত কিছু আয়োজন করতে থাকে। কিন্তু তখনই নিশা উজি যাকে নকল বাবা সাজিয়েছিল তিনি জানিয়ে দেন স্ত্রীর অসুস্থতার জন্য তিনি আসতে পারবেন না। আর এতেই বিপদে পড়ে দুই বোন।

আরও পড়ুনঃ শত্রুর মুখোমুখি পারুল! সকলের সামনেই খুলে গেলো শিরিন ও তার মায়ের আসল মুখোশ! দুর্ধর্ষ আজকের পর্ব

পরের দিন সকালে ঋষির পরিবারের সকলে হাজির হয় নিশা উজির বাড়িতে। তাদের বাংলো বাড়ি দেখে তো একেবারে হতভম্ব হয়ে গিয়েছে সকলে। উজি নিজের হাতে এলাহী আয়োজন করেছে সকলের জন্য। সকলকে সুন্দরভাবে স্বাগত জানায় নিশা। উজির হাতের রান্না দেখে তো ঋষির দাদুও প্রশংসা করতে থাকে। নিশা উজি ভালোমতোই জানে যে ঋষির মেশোমশাই, কাকা, জামাইবাবু এরা যাচাই করতে আসছে উজিদের। তাই তাদের ভেবে চিন্তে এগোতে হবে। এদিকে উজিদের বাড়িতে গিয়ে আবারো নিজের অতীতের মুখোমুখি ঋষি। উজিরদের বাড়ির ড্রয়ারে রাখা ছিল তার বাবা দাদার ফটো। এবারে দেখার অপেক্ষায় কি হয় আগামী পর্বে।

Back to top button