শত্রুর মুখোমুখি পারুল! সকলের সামনেই খুলে গেলো শিরিন ও তার মায়ের আসল মুখোশ! দুর্ধর্ষ আজকের পর্ব

পরিণীতা (Parineeta) জি বাংলার (Zee Bangla) এমন একটি ধারাবাহিক যা বরাবর নিজের জনপ্রিয়তা ধরে রেখেছে। প্রতি সপ্তাহেই ভালো ফলাফল করছে। এমনকি ধারাবাহিকটি (Bengali Serial) প্রতিদিনই একটু একটু করে দর্শকদের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠছে। একটি এপিসোডও দর্শকদের নিরাশ করে না এই ধারাবাহিকের। তাইতো বাংলার মেগা গুলির মধ্যে এর জনপ্রিয়তা ব্যাপক।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, শিরিনের মায়ের কথামতো গুন্ডারা কাজ শুরু করে দেয়। হোটেলের পাইপ দিয়ে উঠে পারুলের রুমের এসির মধ্যে বিষাক্ত জিনিস মেশাতে থাকে। আর ওপার থেকে পারুলদের ওপর নজর রাখতে থাকে শিরিনরা। এরপরে পারুলরা যেই এসি অন করতে যাবে ঠিক তখনই রুমের বেল বেজে ওঠে। পারুল বুঝতে পারে না এত রাত্রেবেলা কে এসেছে তাদের সাথে দেখা করতে। এরপর দরজা খুলে দেখে শিরিনের বাবা এসে হাজির। তাকে দেখে পারুল তো দারুণ খুশি হয়ে যায়। আর ওদিকে শিরিনরাও দূর থেকে দেখতে পায় ওই বিপদের মাঝে এসে উপস্থিত হয়েছে তার বাবা। পারুলকে বিপদে ফেলতে গিয়ে নিজেদের গর্ত নিজেরাই খুঁড়ে ফেলেছে তারা।
শিরিনের বাবা এসে তো পারুলদের সহযোগিতা করবে বলে জানায়। পারুলের জন্যই তিনি যত দূর থেকে ছুটে এসেছেন। পারুল শিরিনের বাবাকে কৃতজ্ঞতা জানায়। এরপরে যেই পারুল এসি চালাতে যাবে শিরিনের বাবা বাধা দেয়। শিরিনের বাবা বলে এই হোটেলে তাদের আর এক মুহূর্ত থাকা সুরক্ষিত নয়। যখন তখন বিপদ তাদের উপর আসতে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভবত তাদের এই হোটেল থেকে বেরিয়ে যেতে হবে।
শিরিনের বাবার এক বন্ধুর নিজস্ব হোটেলে আছে। সেখানেই নিয়ে যাবে তিনি পারুলদের। সেটা ফাইভ স্টার হোটেল। মন্ত্রী, সেলিব্রেটি সকলে সেই হোটেলে যায়। তাই সেখানে গেলে পারুলদের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। প্রথমে পারুল ইতস্তত করলেও শিরিনের বাবা বলে এখন যখন তিনি এসে পড়েছেন তাদের সব দায়িত্ব তার। তাই পারুল যেন ব্যাগ গুছিয়ে নেয় আর এক মুহূর্ত সময় নষ্ট না করে। পারুল সবদিক ভেবে শিরিনের বাবার সঙ্গে যাবার জন্য রাজি হয়ে যায়।
আরও পড়ুনঃ তাইজির ডেরায় পৌঁছালো ফুলকি! রহস্যের কিনারা করতে গিয়ে ডেকে আনলো বড় বিপদ! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব!
এরপরে শিরিনের বাবা পারুলদের নিয়ে বেরিয়ে পড়ে নিজের বন্ধুর হোটেলের উদ্দেশ্যে। ওদিকে শিরিনের মা বুঝতে পারছি না পারুলরা ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছে। তিনি ভাবতে থাকে কিভাবে পারুলকে সরানো যাবে, কারণ শিরিনের বাবা এসে পড়ায় বিষয়টা আরো জটিল হয়ে পড়েছে। এরপরে বন্ধুর হোটেলে গিয়ে পারুলদের সাথে সমস্ত বিষয়ে আলোচনা করতে থাকেন শিরিনের বাবা। ওদিকে শিরিনের মা লোক লাগিয়ে খবর নিয়েছে পারুল কোথায় আছে। কিন্তু সেখানে তাদের কোনো ক্ষতি করা যাবে না কারণ সেখানে কড়া করে সিকিউরিটি রয়েছে। এদিকে পারুল যখন তার মায়ের খোঁজে বেরিয়েছে তখনই দুটি গাড়ি তাদের ফলো করছিল। আর পারুল সেটা বুঝতে পেরে সকলকে জানায়। এবার দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

