তাইজির ডেরায় পৌঁছালো ফুলকি! রহস্যের কিনারা করতে গিয়ে ডেকে আনলো বড় বিপদ! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব!

টিআরপি তালিকায় (TRP List) প্রথম পাঁচে থাকা জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হলো ফুলকি (Phulki)। দীর্ঘদিন ধরে চলা এই মেগা ধারাবাহিক (Bengali Serial) দর্শকদের অত্যন্ত পছন্দের। ধারাবাহিকে নায়ক নায়িকার পাশাপাশি অন্যান্য চরিত্রগুলিও দর্শকের কাছে বেশ গুরুত্বপূর্ণ। তাইতো ধারাবাহিকের জনপ্রিয়তা প্রথম দিন থেকে আজ পর্যন্ত একই রয়েছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, রাজমহলের বাইরে ছোট রাজকুমারের সাথে আলাদাভাবে দেখা করে তিওয়ারি। সে জানায় ছোট রাজকুমার যদি মায়ের মুকুট চুরি করে এনে দিতে পারে তাহলে সেটার ৫০ ভাগ টাকা তাকে দেওয়া হবে। প্রথমে তো ছোট রাজকুমার ভাবে রুদ্রকে আবার বিশ্বাস করা যায় কিনা কিন্তু হাতে টাকা পয়সা নেই তাই কোনো উপায় না পেয়ে ছোট রাজকুমার রাজি হয়ে যায়। তারপর সকলের আড়ালে খুব সাবধানে ফুলকিকে ফাঁসানোর জন্য ছোট রাজকুমার সেই মুকুট চুরি করে নেয়। চুরি করে নিয়ে বেরোতে গিয়ে ফুলকির মুখোমুখি হতে হয় তাকে। এরপরে একে একে আদিত্য, পুজোর কমিটির লোকজন সকলে চলে আসে সেখানে। বাধ্য হয়ে ছোট রাজকুমারকে মুকুটটা সকলের সামনে নিয়ে আসতে হয়। ছোট রাজকুমার তো মিথ্যে বলে কোন রকমে বিষয়টা সামলে নেয়।

ফুলকির মন খচখচ করতে থাকে। ফুলকি ঠিক করে পুজোতে ছোট রাজকুমারের উপর নজর রাখতে হবে। একদিকে ফুলকি রাজমহলের পূজো নিয়ে ব্যস্ত আরেকদিকে অরণ্য ফুলকির স্বাস্থ্য নিয়ে ব্যস্ত। সে খাচ্ছে কি খাচ্ছে না তার ঠিকমতো খাওয়া-দাওয়া হচ্ছে কিনা সেসব দেখছে। অরণ্যর এই সমস্ত ব্যবহারে বিরক্ত হলেও তার কিছু করার নেই। বাধ্য হয়ে তাকে অরণ্যর সব কথা শুনতেই হচ্ছে। ওদিকে ছোট রাজকুমার মুকুট সরাতে পারেনি বলে তিওয়ারি নিজেই ঠিক করেছে রাজমহলে যাবে মুকুট সরিয়ে আনতে।
তারপর পুজোর দিন সবকিছু আয়োজন করে পুজো উদ্বোধনের ব্যবস্থা করা হয়। মায়ের মুকুট নিয়ে আসা হয়। মায়ের মাথায় মুকুট পরিয়ে দেওয়ার জন্য ফুলকি আসে। এরপরে পর্দার আড়ালে ফুলকি চলে যায় মায়ের মাথায় তার মুকুট তুলে দিতে। পুরোহিতের সামনে মন্ত্র উচ্চারণের মাধ্যমে ফুলকি মায়ের মাথার মুকুট পরিয়ে দেয়। মিডিয়া, নিউজ চ্যানেল, রাজমহলের লোক সবাই ভিড় করেছে পুজোর উদ্বোধন দেখবে বলে। আর সেখানেই ছদ্মবেশে ভিড়ের মাঝে লুকিয়ে ছিল তিওয়ারি। কড়া সিকিউরিটির মধ্যে কিভাবে মুকুট সরানো যায় সেই প্ল্যান করছিল সে।
আরও পড়ুনঃ কপালের লিখন খণ্ডাবে কে? দিদির জালিয়াতিতে ফেঁসে গেল বোন! ঋষির সাথেই জুড়ে গেলো উজির ভাগ্য! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো!
তারপরই ফুলকি মুকুট পরানোর পরেই যখন পর্দা সরানো হয় তখনই দেখা যায় মায়ের মাথার মুকুট গায়েব। এইটুকু সময়ের মধ্যে কিভাবে মুকুট গায়েব হয়ে গেল সেটাই বুঝতে পারে না কেউ। সকলে তো হৈ হৈ শুরু করে দেয়। একেবারে অস্থির হয়ে ওঠে সকলে। পুলিশ এসে কড়া পাহারার ব্যবস্থা করে চারিদিক ঘিরে দেয়। ফুলকি মন্ত্রী হওয়ার পরেও তার সামনে রাজমহল থেকে মায়ের মুকুট চুরি হয়ে গেল সেই নিয়ে কথা হতে থাকে। পুরোহিত মশাইরা জানিয়ে দেয় এক ঘন্টার মধ্যে পুজো শুরু করতে না পারলে অমঙ্গল হবে। ফুলকি কথা দেয় সময়ের মধ্যে মুকুট ফিরিয়ে দেবে। এরপর সবাই সিসিটিভি চেক করতে বসে। আর সেখানেই ধরা পড়ে ছদ্দবেশী তিওয়ারি। যদিও তিওয়ারিকে কেউ চিনতে পারেনি। শুধুমাত্র দেখা গিয়েছে ঝুড়ির মধ্যে লুকিয়ে কিছু নিয়ে যাচ্ছে একটি লোক। সন্দেহ হয় ফুলকির। ফুলকি অরণ্যকে নিয়ে ওই লোকটিকে ফলো করতে করতে পৌঁছে যায় তাইজির ডেরায়। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।A

