সবার অজান্তেই হয়ে গেল আসল বিয়ে! আইনি বিবাহে আবদ্ধ হলো কমলিনী-নতুন! শুরু হলো দুজনের নতুন জীবনযাত্রা! দুর্ধর্ষ আজকের পর্ব

লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) লেখা আরেকটি অসাধারণ গল্প নিয়ে স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হয়েছে চিরসখা (Chirosokha) ধারাবাহিক। ধারাবাহিকটি বেশ কিছুদিন হল টেলিভিশনের পর্দায় শুরু হয়েছে। শুরুর সময় থেকে ধারাবাহিকটি দর্শকদের বেশ পছন্দের হয়ে উঠেছে। বর্তমানে জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে দর্শক মহলে। এই জন্য বেশ ভালো ফলাফল করছে টিআরপি তালিকায়।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, বুবলাই আবার এখন মায়ের জন্য দরদ দেখাচ্ছে তার মায়ের নামে সে বর্ষার মুখে কোনো বাজে কথা শুনতে চাইছে না। ওদিকে কুরচি কমলিনীর কাছে হাসপাতালে যাওয়ার সময় নতুন তাকে তার গাড়িতে যেতে বলে। কিন্তু কুরচি ফিরিয়ে দেয় নতুনকে। মুখের উপর অনেক কথা শুনিয়ে দেয়।

আসলে নতুনের ব্যবহারে এখন কেউই খুশি নয়। নতুন যেভাবে ব্যবহার করছে তাতে কেউই তার সাথে কথা বলছে না। এদিকে সকলে এক এক করে নার্সিংহোমে পৌঁছায়। বুবলাইকে একেবারে আশা করেনি কমলিনী। তাই সে বেশ অবাক হয়েছে। ওইদিকে মৌ বিদেশ থেকে এসেছে, মৌ যে আসবে সেটাও কেউ ভাবতে পারেনি। তারপর আসে নতুন। নতুন এসে বলে তার উকিল আসবে কিছুক্ষণ পর কমলিনীকে কটা সই করতে হবে। এই কথা শুনে তো সকলেই বাকরুদ্ধ। কে আর কি বলবে বুঝতে পারে না।

এরপরে সময় মতো উকিল আসে কমলিনীকে দিয়ে সমস্ত কাগজপত্র সই করানোর জন্য। উকিল আসার পরে নতুন সবকিছু বুঝিয়ে দেয় কিভাবে কোথায় কি হয় করতে হবে। সমস্ত কাগজপত্র বের করে কমলিনীকে বোঝাতে থাকে অপারেশন কেবিনে যাওয়ার আগে। নতুনের এই ব্যবহার সকলকে অবাক করেছেন। অন্যদিকে কমলিনীর বাবা কাকা দাদা মিলে যায় কমলিনীর অপারেশনের টাকা জমা দিতে। কিন্তু সেখানে আগে থেকে নতুন এক লাখ টাকা জমা দিয়ে এসেছে। সেটা জানার পর তো সকলেই বেশ চটে যায়। নতুনের দেওয়া টাকা দিয়ে তারা নিজেদের মেয়ের চিকিৎসা কিছুতেই করাবে না। তাই কমলিনীর কাকা ঠিক করে নতুনকে টাকা ফিরিয়ে দেবে এমনভাবে অপমান করার অধিকার নতুনের নেই।

আরও পড়ুনঃ বারবার ব্যর্থ হয়েও পারুলের সর্বনাশে মত্ত শিরিনের মা! বাবাকে বাঁচাতে গিয়েই কি তবে মায়ের দেখা পাবে পারুল? দুর্ধর্ষ আজকের পর্ব

এদিকে একের পর এক কাগজের সই করে যাচ্ছে কমলিনী। সবশেষে উকিল নতুনের হাতে একটা সার্টিফিকেট ধরিয়ে চলে যায়। এরপর ওই উকিল নিজেই মিষ্টি খাবার কথা বলে নতুন জানায় সে পড়ে নিশ্চয়ই মিষ্টি খাওয়াবে। কেউ বুঝতে পারে না কি হচ্ছে। এরপরে কমলিনীর কাকা এসে নতুন এর উপরে চিৎকার চেঁচামেচি করতে থাকে। নতুন তখন জানায় কমলিনীর উপর তার অধিকার সব থেকে বেশি। তাই জন্যই নতুন সেই টাকাটা দিয়েছে। এদিকে কেউই সেই টাকাটা নিতে চায় না নতুনের থেকে। তখন নতুন উকিলের দেওয়ার সার্টিফিকেটটা কমলিনীর কাকার হাতে ধরিয়ে দেয়। আর সেটা দেখে তো তিনি একেবারে অবাক হয়ে যান এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button