আবার ফিরছে নবাব নন্দিনী! কবে আসছে এই ধারাবাহিকের পার্ট ২? প্রিয় জুটিকে একসাথে টিভির পর্দায় দেখার আশায় ভক্তরা

ইদানীংকালে টলিপাড়ায় নতুন ধুম। মাত্র কয়েক মাস সম্প্রচারের পরই সব সিরিয়াল বন্ধ করে দেওয়ার প্রবণতা। এরই মধ্যে দুমাস আগে বন্ধ হয়ে গেছে ‘স্টার জলসা’র সিরিয়াল ‘নবাব নন্দিনী’ (Nabab Nandini)। এই সিরিয়ালের মাধ্যমে প্রথম বার ছোট পর্দায় জুটি বেঁধেছিলেন অভিনেতা রিজওয়ান রব্বানি শেখ এবং ইন্দ্রাণী পাল।

‘এসভিএফ’ প্রযোজিত এই সিরিয়ালের পরিকল্পনার দিন থেকেই কাস্টিং থেকে সব কিছুই আড়ালে রেখেছিলেন সবাই। নতুন সিরিয়ালে কাজ করা নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন ইন্দ্রাণী এবং রিজওয়ান ওরফে সানি। তবে সিরিয়ালের শুরুটা যে দর্শকের মন্দ লাগেনি, তা টিআরপি চার্টে নম্বর দেখলেই বোঝা যায়। কিন্তু দিন যত গড়িয়েছে নম্বর ততই কমেছে ‘নবাব নন্দিনী’র।

আট-নয় মাস আগে নবাব-নন্দিনী সিরিয়াল শুরু হয়। নবাব-নন্দিনীর রসায়ন প্রথম থেকেই দর্শকদের বেশ পছন্দের ছিল। প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন শেখ রেজওয়ান রব্বানী ও ইন্দ্রাণী পাল। সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এই সিরিয়াল বেশ ভালোই টিআরপি দিচ্ছিল। কিন্তু মিঠাইয়ের স্লট বদল হওয়ায় টিআরপি কমতে শুরু করে এই সিরিয়ালের। জি বাংলা যেখানে মিঠাই চলছে সেখানে স্বাভাবিকভাবেই এই স্লটে নবাব নন্দিনী দুর্বল হয়ে পড়ে। ধারাবাহিকের টিআরপি নামতে নামতে ক্রমশ তলানিতে গিয়ে পৌঁছায়। তাই শেষমেষ চ্যানেলের তরফ থেকে সিরিয়ালটিকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।

বর্তমানে একটি গুঞ্জন টলিপাড়া জুড়ে হরদম শোনা যাচ্ছে। চ্যানেল নাকি নবাব নন্দিনীর সিজন 2 আনতে চলেছে খুব তাড়াতাড়ি। এই খবর কি আদৌ সত্যি? না এই খবর সত্যি নয়। নবাব নন্দিনীর পরবর্তী পার্ট কখনোই আসবেনা। শুধু নবাব নন্দিনী কেন কোন ধারাবাহিকেরই পার্ট টু আসা সম্ভব নয়। এর একটা নির্দিষ্ট কারণ রয়েছে যার জন্য ধারাবাহিক হিট হলেও সেটা শেষ হয়ে যাওয়ার পরে তার পরবর্তী পার্ট চ্যানেল বের করে না।

নবাব নন্দিনী ধারাবাহিকটি প্রথমদিকে বেশ হিট ছিল। তবে কোন ধারাবাহিক হিট হয়েছে মানে যে তার পার্ট টু হিট হবে এমন কোন মানে নেই আর এমনটা সম্ভব নয়। কারণ প্রথম প্রথম ধারাবাহিক নতুন থাকতে দর্শক সেটি দেখতে পছন্দ করলেও যত পুরনো হয় মানুষ তার ধৈর্য ধরে রাখতে পারে না। ফলে টিআরপি পড়ে যায়। দর্শক নায়ক নায়িকা কে ছিলেন পরিবারের বাকি দর্শকদেরও চেনেন তাই পার্ট টু এলে দর্শকদের সেই ইন্টারেস্টটা থাকে না এই ধারাবাহিক দেখার।

Back to top button