বারবার ব্যর্থ হয়েও পারুলের সর্বনাশে মত্ত শিরিনের মা! বাবাকে বাঁচাতে গিয়েই কি তবে মায়ের দেখা পাবে পারুল? দুর্ধর্ষ আজকের পর্ব

বর্তমান সময়ে দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে একটি হল পরিণীতা (Parineeta)। জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত এই ধারাবাহিক দর্শকদের মন জয় করে নিয়েছে প্রথম দিন থেকেই। তাইতো টিআরপি তালিকাতেও (TRP List) প্রতি সপ্তাহে দারুন ফলাফল করে ধারাবাহিকটি। প্রতিদিন রাত আটটায় জি বাংলার পর্দায় এই ধারাবাহিক সম্প্রচারিত হয়। রায়ান পারুলের জীবনের গল্প নিয়েই এগোচ্ছে ধারাবাহিকের পর্ব।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, রায়ানের ঠাকুরমা জানে পারুল যখনই নিজের জীবনের আসল সত্যি খুঁজে বার করতে যাবে তখনই তার সামনে বিপদ আসবে। পারুলও সাবধান থাকে। নতুন শহর কত রকম বিপদ তাদের জন্য অপেক্ষা করছে কেউ জানে না। আর পারুলের সেই ভয়টাই সত্য হলো। শিরিনের মায়ের কথা অনুযায়ী গুন্ডারা পারুলদের উপর নজর রাখছিল। ওদিকে দেখা যায় পারুলদের উপর নজর রাখতে দক্ষিণ ভারতেও পৌঁছে গিয়েছে শিরিন এবং তার মা। পারুলদের উল্টোদিকেই একটি হোটেলে উঠেছে তারা সেখান থেকেই পারুলদের উপর নজর রাখছে সবসময়।

Bengali serial

এরপর পারুল ওই সাংবাদিককে ফোন করে জানায় তারা দক্ষিণ ভারতে চলে এসেছে এবং তার সঙ্গে দেখা করতে চায়। ঐ সাংবাদিকও তাই পারুলকে নিজের সময় মতো তার বাড়িতে চলে আসতে বলে। এরপরে পারুল তার বাবা এবং রায়ান মিলে যায় আশেপাশটা ঘুরে দেখার জন্য। একটি মন্দির দেখে সেই মন্দিরে পুজো দেওয়ার জন্য রওনা দেয়। আর যখনই পারুলের বাবা রাস্তা পারাপার করতে যাবে ঠিক তখনই একটা গাড়ি এসে ছুটে আসে পারুলের বাবাকে মারার জন্য। রায়ানও তাকে বাঁচাতে ছুটে আসে। একটু জন্য প্রাণে বেঁচে গেল পারুলের বাবা। আসলে এই ঘটনাটা তো শিরিনের মা প্ল্যান করে ঘটিয়েছে। কিন্তু পারুলরা জানে না সেসব।

পারুল বুঝতে পারে এই ঘটনার ইচ্ছে করে ঘটানো হয়েছে। গুরুদেব আগেই জানিয়েছিলেন পারুল নিজের জীবনের সত্যি খুঁজতে যাওয়ার পথে অনেক বাধার মুখে পড়বে। আর এই ঘটনাটা ইচ্ছে করেই ঘটানো হয়েছে। তার মানে এখানেও কেউ তাদের উপরে নজর রাখছে। কেউ চায় না পারুল তার আসল মাকে খুঁজে পাক। কিন্তু কে তার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে তাহলে কোন সত্যি উঠে আসবে সেই নিয়ে ভাবতে থাকে তারা। আর রায়ান পারুলকে বলে এখানে এত বিপদের মধ্যে তাদের থাকা ঠিক হবে না। তাদের ফিরে যাওয়াই ভালো। কিন্তু পারুল কিছুতেই পিছিয়ে পড়বে না। একবার যখন এসে পড়েছে সে তার মায়ের খোঁজ না নিয়ে কোথাও যাবে না জানিয়ে দেয় রায়ানকে।

আরও পড়ুনঃ ফুলকিকে বিপদে ফেলতে মা কালীর মুকুট চুরি করল ছোট রাজকুমার! মুকুটেই হবে বি’স্ফোরণ! ফাঁস আজকের দুর্ধর্ষ পর্ব!

তারপর সাংবাদিকের বাড়ির দিকে রওনা দেয়। অন্য দিকে ওই সাংবাদিক পারুলকে তার মায়ের খোঁজ দেওয়ার জন্য সমস্ত তথ্য জোগাড় করে রাখছিল। আর ঠিক তখনই কতগুলো গুন্ডা এসে ওই সাংবাদিক এবং সাংবাদিকের বাড়ির কাজের লোককে গুলি করে মেরে ফেলে। পারুল রায়ান যতক্ষণে সেখানে পৌঁছায় ততক্ষণে সেখানে পুলিশ এসে তদন্ত শুরু করে দিয়েছে। পারুলরা ওই সাংবাদিকের মৃত্যুর খবর পেয়ে বেশ ঘাবড়ে যায়। পারুল ভাবে তার জন্যইও সাংবাদিকের প্রাণ গেল। এবারে সাংবাদিককে রাস্তা থেকে সরিয়ে দিয়ে শিরিন এবং তার মায়ের প্ল্যান পারুল এবং পারুলের বাবাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। তাই সেই মতোই গুন্ডাদের কাজে লাগিয়ে পারুলের হোটেলের এসির সাথে কারচুপি করে এবং যখনই পারুল এসি অন করতে যাবে তখনই সেখানে ব্লাস্ট হবে এবারে দেখার অপেক্ষায় কি হয় আগামী পর্বে।

Back to top button