মায়ের পছন্দের কথা উজিকে জানিয়ে দিলো ঋষি! অবশেষে নিশার ফাঁদে পা দিল নায়ক! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব!

বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় নতুন শুরু হওয়া বেশ কিছু ধারাবাহিকের মধ্যে অন্যতম একটি হলো জোয়ার ভাঁটা (Jowar Bhanta)। ধারাবাহিকটি শুরু হয়েছে মাত্র কয়েক সপ্তাহ হল। ইতিমধ্যেই দর্শকদের বেশ পছন্দের হয়ে উঠেছে ধারাবাহিকটি (Bengali Serial)। দুই বোনের ভিন্ন জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে ধারাবাহিকে। গল্পে নায়িকা চরিত্রে রয়েছে অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity) এবং অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, ঋষির মেসোমশাই বড়লোকের সঙ্গে হাত মেলানোর জন্য উঠে পড়ে লেগেছে। তারপরে উজির সঙ্গে ঋষি একান্তে কথা বলতে চায়। কিন্তু উজি নিজের রাগ খুব কষ্টে কন্ট্রোল করে নেয়। এরপর তো ঋষির দাদু জোর করতে থাকে দুইজনকে একসাথে তার ব্লগে আসার জন্য। প্রথমে দুজনে আসতে না চাইলে জোর করেন তিনি।

এরপর উজিকে দিয়ে নিয়ের নতুন রান্না টেস্ট করার পরিকল্পনা করেন। ঋষিকে বলেন উজিকে খাইয়ে দেওয়ার জন্য। উজির তো এই পরিস্থিতি রাগ হতে থাকে কিন্তু উজি সামলে নেয়। এদিকে ঋষির কাকা বেশ সন্দেহের চোখে দেখছিল নিশাকে। নিশা সেটা নিজেও খেয়াল করেছে। কিন্তু কেন এমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে সেটা বুঝতে পারে না।

তারপর বাড়ি এসে উজির ঋষির সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে আর রাগ হতে থাকে। ওদিকে নিশা প্ল্যান করছে কিভাবে বিয়ের দিন সবকিছু লুট করে নিয়ে যাবে। উজির ভয় হলেও এখন পিছিয়ে আসার উপায় নেই। কারণ সে এখন দিদির সাথে প্ল্যানে মিশে গেছে। কিন্তু হঠাৎই উজির মনে পড়ে ঋষির দাদুর ব্লগে নিশা উজির ভিডিও ফুটেজ আছে। আর সোশ্যাল মিডিয়াতে তাদের কেউ চিনে গেল শেষ রক্ষা আর হবে না।

আরও পড়ুনঃ ‘ক্লান্ত, কিন্তু হার মানিনি!’- টলিউডের নোংরা রাজনীতির বিরুদ্ধে সর্বদা সরব শ্রীলেখা মিত্র! এক মুহূর্ত থামেনি অভিনেত্রীর লড়াই! এই যুদ্ধে কাকে পাশে পেলেন শ্রীলেখা?

ওদিকে আবার ঋষির কাকির দিদির মেয়ে ঋষিকে পাওয়ার জন্য পরিকল্পনা করছে। তাই ঋষির সাথে দেখা করতে চায় সে কিন্তু ঋষির বোন মাঝপথে বাধা হয়ে দাঁড়ায়। তবে তার মধ্যে অন্য প্ল্যান আছে। ওইদিকে ঋষি উজিকে ফোন করে জানিয়ে দেয় তার মায়ের পছন্দ হয়েছে উজিকে। এবারে দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button