ফুলকিকে পৃথিবী থেকে সরিয়ে দিতে ভয়ানক প্ল্যান করলো তাইজি! সন্তানের প্রাণ রক্ষা করতে ফুলকির জীবনে মায়ের আগমন? দুর্ধর্ষ আজকের পর্ব

বাংলা টেলিভিশনের (Bengali Television) জনপ্রিয় কিছু ধারাবাহিকের (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হলো ফুলকি (Phulki)। প্রতিসপ্তাহে টিআরপি তালিকায় বাজিমাত করছে এই ধারাবাহিক। প্রতিদিনই হচ্ছে টানটান পর্ব। জীবনে চলার পথে ফুলকির সামনে আসছে নতুন নতুন বিপদ। এক কথায় ফুলকি ধারাবাহিকের একটি এপিসোডও মিস করার মতন নয়।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, গুন্ডাদের নিয়ে ফুলকিদের উপরে আক্রমণ করেন তিনি। কিন্তু ফুলকি তো মাথা নত করার মেয়ে নয়। সে এতটুকু ভয় পায় না, পিছিয়ে আসার বদলে ফুলকি তাইজির দিকে সাহস নিয়ে এগিয়ে যায় এবং তাকে সরাসরি চ্যালেঞ্জ করে। এদিকে ফুলকি নিজের পরিচয় দিলেও তাইজি নিজের পরিচয় দেয় না। ফুলকি তো বুঝতে পারে না কে এই মহিলা কেনই বা তাদের সাথে শত্রুতা করছে। ওদিকে তাইজি ফুলকিকে বিপদে ফেলতে আবারো নতুন করে ষড়যন্ত্র শুরু করে।

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali television, Phulki New Episode, Devyani Mondal, Abhishek Bose, Actress , Actor, Phulki Today's Episode 20 October, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, ফুলকি নতুন এপিসোড, দিব্যানি মন্ডল, অভিষেক বোস, অভিনেতা, অভিনেত্রী, ফুলকি ২০ অক্টোবর এপিসোড

লাবণ্যকে নিয়ে বাড়ি পৌঁছে তাকে সুস্থ করে তোলার চেষ্টা করে ফুলকি। কিন্তু ফুলকি বা লাবণ্য কেউই বুঝতে পারে না এই অপহরণের পেছনে কার হাত রয়েছে। কারা ফুলকিদের ক্ষতি করার চেষ্টা করছে। আর লাবণ্যকে অপহরণ করে কিবা পেল তারা। আর সব থেকে বড় প্রশ্ন হল কে এই তাইজি কেন তাদের ক্ষতি করতে চাইছে, তার সঙ্গে তো ফুলকিদের কোন যোগাযোগই নেই।

ওদিকে যে লাবণ্যর অপহরণের খোঁজ দিয়েছিল সেই মোহনকে আটক করা হয়েছিল। তাই মোহনকে জিজ্ঞাসাবাদ করতে অংশু আবার জেলের মধ্যে যায়। কিন্তু ততক্ষণই সব শেষ, তাইজি প্ল্যান করে আগেই মোহনকে খাবারে বিষ মিশিয়ে সরিয়ে দিয়েছে। প্রথমে তো অংশুরা জানতো না, জিজ্ঞাসাবাদ করতে গিয়ে দেখে মোহন মরে পড়ে আছে। এরপরে অংশু সঙ্গে সঙ্গে ফুলকিকে ফোন করে সমস্ত ঘটনা জানায়। ফুলকি অবাক হয়ে যায় সব কথা শুনে, ছুটে যায় পুলিশ স্টেশনে।

আরও পড়ুনঃ দীপাবলিতে বিরাট চমক! মায়ের সঙ্গে হাত মিলিয়ে অনেক বড় দায়িত্ব নিল শুভশ্রীর আদরের ইয়ালিনি!

পুলিশ স্টেশনে গিয়ে ফুলকি কারা কারা রুদ্রর সাথে দেখা করতে আসতো সেটার তালিকা দেখতে চায়। কারণ রুদ্রর উপর তাদের সন্দেহ হচ্ছে। সেই তালিকা দেখার পর সিসিটিভি ফুটেজ চেক করতে চায় ফুলকি। সেখানে তাইজি আগেই কারচুপি করে ফুটেজ ডিলিট করে দিয়েছে। সকলের সন্দেহ হয় রুদ্রর উপর। এর আগেও জেলের ভিতর বসে বাইরের লোক দিয়ে তাদের ক্ষতি করিয়েছে সে, তাই ফুলকি সরাসরি যায় রুদ্রর সাথে দেখা করতে। রুদ্রর সাথে দেখা করে ফুলকি রুদ্রকে সাবধান করে দিয়ে আসে। ওদিকে তাইজি ঠিক করেছে কালীপুজোর দিনে ফুলকিকে শেষ করবে। তাই লোক ঠিক করিয়ে ফুলকিকে দিয়েই মায়ের মুকুট পড়ানোর ব্যবস্থা করায়। এবারে দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button