দীপাবলিতে বিরাট চমক! মায়ের সঙ্গে হাত মিলিয়ে অনেক বড় দায়িত্ব নিল শুভশ্রীর আদরের ইয়ালিনি!

শুধু দেড় বছর বয়স। অথচ তার জনপ্রিয়তা চোখে পড়ার মতো। রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কন্যা ইয়ালিনি আজ আর শুধুই পরিবারের আদরের মেয়ে নয়। সোশ্যাল মিডিয়ার উজ্জ্বল মুখ সে। কখনও আধো আধো কথা বলে মন কাড়ে, কখনও আবার মায়ের হিল পরে টলমল ভঙ্গিতে হেঁটে সবার মুখে হাসি ফোটায়। বয়স কম হলেও আনন্দে, সাজে, আদরে আর পরিবারের ভালবাসায় সে আজ অনেকের প্রিয় হয়ে উঠেছে। আর কালীপুজোর দিন সে যেন পেল এক নতুন দায়িত্ব।
এই বছর ভূত চতুর্দশীর দিন থেকেই শুভশ্রীর কর্মব্যস্ত সূচি শুরু হয়েছে। মালদায় একাধিক পুজোর উদ্বোধনে তাকে যেতে হয়েছে। তাঁর জীবনে কাজের জায়গা কতটা গুরুত্বপূর্ণ, তা তিনি সবসময় নিজেই স্পষ্ট করে বলেছেন। তাই উৎসবের সময় হলেও কাজ ফাঁকি দেন না। পরিবার থেকে দূরে থেকেও ভক্তদের সুখে–দুঃখে পাশে থাকেন তিনি। তবে মা দূরে থাকলেও ছোট্ট ইয়ালিনির উৎসব কিন্তু থেমে থাকেনি।
দীপাবলির আবেগে ভেসে গেছে রাজ–শুভশ্রীর বাড়িও। সেই আনন্দের কেন্দ্রবিন্দুতে এখন ইয়ালিনি। কালীপুজোর আগেই তাকে নিয়ে চলেছে বিশেষ প্রস্তুতি। নতুন পোশাকে, সুন্দর টিপ পরে, চুলে ছোট ক্লিপ— ঠিক যেন মা শুভশ্রীর ছোট্ট সংস্করণ। আর সেই সাজেই এ বার প্রথমবার হাতে প্রদীপ ধরেছে সে। বড় দিদি সৃষ্টি পাণ্ডের হাত ধরে প্রদীপ জ্বালানোর ছোট্ট মুহূর্তটিই এখন ভাইরাল। সৃষ্টিই সেই ভিডিওটি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
শুধু একটুকু ভিডিও নয়, সেখানে অজস্র আবেগ লুকিয়ে রয়েছে। বাড়ির সবার সামনে দাঁড়িয়ে প্রদীপ জ্বালানোর সময় ইয়ালিনির চোখে ছিল কৌতূহল, আবার একটু ভয়ও। এতদিন যে মায়ের লিপস্টিক লুকিয়ে খুলে দিত বা হিল পরে ঘোরাঘুরি করত, সে-ই আজ পুজোর প্রদীপ জ্বালানোর দায়িত্ব নিয়েছে। যেন নিজের ছোট্ট জগতে উৎসব মানে কী, তা বুঝতে শুরু করেছে সে। দাদাভাই ইউভানের মতো যুগল ব্যানারের আরেকটি আকর্ষণীয় তারকা হয়ে উঠছে ইয়ালিনি।
আজকের দিনে অনেক সেলেবরাই সন্তানদের জনসমক্ষে আনতে চান না। জনপ্রিয়তার চাপ বা অযাচিত সমালোচনা এড়াতে বহু তারকাই শিশুদের গোপনেই রাখেন। কিন্তু রাজ ও শুভশ্রী অন্য পথের দৃষ্টান্ত। তাঁরা বিশ্বাস করেন, সন্তানদের বড় হওয়া একটি যাত্রা। সেই যাত্রা লুকোনোর নয়, বরং আনন্দের সঙ্গে ভাগ করে নেওয়ার। তাই ইউভানের মতো ইয়ালিনিকেও লুকিয়ে রাখেননি তাঁরা। বরং ভালবাসা, স্নেহ আর পরিবারের উষ্ণতায় তাকে বেড়ে উঠতে দিচ্ছেন সবার সামনে।
আরও পড়ুনঃ ‘এটা কী হল কাঞ্চন মল্লিক!’- দীপাবলির আগে একি করলেন কাঞ্চন? স্বামীর এমন কাণ্ডে ক্ষুব্ধ শ্রীময়ী!
ইয়ালিনির এই প্রথম কালীপুজো আরও বিশেষ হয়ে থাকল শুধুই সাজ বা উৎসবের জন্য নয়, দায়িত্ব শেখার শুরুটুকুর জন্য। ছোট্ট হাত দিয়ে আলো জ্বালিয়েছে সে, আর সেই আলোয় ভরে উঠেছে রাজ–শুভশ্রীর সংসার। বলা যায়, এই দীপাবলির সবচেয়ে মিষ্টি মুহূর্তটি উপহার দিয়েছে ছোট্ট ইয়ালিনি চক্রবর্তীই।

