এ যেন প্রেম আর ভক্তির এক অপরূপ মেলবন্ধন! আসছে ‘তারে ধরি ধরি মনে করি’! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো!

প্রতি মাসেই বিভিন্ন চ্যানেলের পক্ষ থেকে বিভিন্ন প্রোডাকশন হাউস নতুন নতুন ধারাবাহিক (Bengali Serial) নিয়ে আসে। দর্শকেরা সেই নতুন ধারাবাহিক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। বর্তমানে সব ধারাবাহিকই (Television Serial) যেই ধারাবাহিকে টিআরপি যত ভালো সেই ধারাবাহিক চলবে তত ভালো। আর কোনো ধারাবাহিক মাসের পর মাস সপ্তাহের সপ্তাহ ধরে ফলাফল না করলে সেই ধারাবাহিক অবিলম্বে বন্ধ করে দেওয়া হয় চ্যানেলের পক্ষ থেকে। সেইজন্য কোনো ধারাবাহিক দু’বছর সময় ধরে চললেও অনেক ধারাবাহিক তিন মাসের মাথাতেই বন্ধ হয়ে যায়।

পুরনো ধারাবাহিকগুলি বন্ধ হলে শুরু হয়ে যায় নতুন ধারাবাহিক। সেরকমই গত কয়েক মাসে স্টার জলসা, জি বাংলা সহ আরো বেশ কিছু চ্যানেলে শুরু হয়েছে নতুন নতুন একগুচ্ছ ধারাবাহিক। সেগুলি নিয়ে দর্শকের মধ্যে উত্তেজনা শেষ নেই। তবে ধারাবাহিকগুলি শুরু হওয়ার পর বোঝা যায় কতটা দর্শকদের মন জয় করতে পারলে ধারাবাহিকগুলি।

সেরকমই খুব শীঘ্রই টেলিভিশনের ছোট পর্দায় নতুন কাজ নিয়ে ফিরছেন অভিনেত্রী পল্লবী। ইতিমধ্যেই নতুন ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে এসেছে। নতুন ধারাবাহিকে নায়ক চরিত্রে দেখা যাবে অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়কে। ধারাবাহিকের নায়কের নাম, গোরা। ধারাবাহিকের নায়িকার নাম, রুপমঞ্জরী। ধারাবাহিকের নাম তারে ধরি ধরি মনে করি।

প্রকাশ্যে আসা প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে গল্পের নায়ক গঙ্গাবক্ষে নৌকো করে পারাপার হচ্ছে। আর অসাধারণ গান করছে নিজের মতন। ঠিক তখনই গঙ্গা বক্ষে একটি মেয়েকে ভেসে আসতে দেখে এবং নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সেই মেয়েটিকে গঙ্গা পক্ষ থেকে উদ্ধার করে। ওই মেয়েটি গল্পের নায়িকা অভিনেত্রী পল্লবী। আর প্রোমো ভিডিওতেই বলা হচ্ছে প্রেম এবং ভক্তির একটি অপূর্ব কাহিনী নিয়ে আসছে এই নতুন ধারাবাহিক।

আরও পড়ুনঃ মা কালীর মুকুটে বোম! ভয়ঙ্কর ষ’ড়যন্ত্রের শিকার ফুলকি! কিভাবে এই বিপদ থেকে সবাইকে রক্ষা করবে সে? প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো

যদিও কবে কখন এই ধারাবাহিক শুরু হবে তা এখনো বলা হয়নি চ্যানেল এর পক্ষ থেকে। তবে কানাঘুষ শোনা যাচ্ছে জি বাংলার ফুলকি ধারাবাহিক খুব শীঘ্রই শেষ হতে চলেছে। অক্টোবরের শেষের দিকে ধারাবাহিকের শেষ দিনের শুটিং হবে। ওই ধারাবাহিকের পরিবর্তেই হয়তো তা শুরু হবে পল্লবী বিশ্বরূপের নতুন ধারাবাহিক।

Back to top button